কুলিয়ারচরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দোকানে হামলা, ভাংচুর ও লুটপাট, আহত-২ মিরসরাইয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা শ্রীমঙ্গলে 'আশ শিফা হিজামা-পলিপাস এন্ড অর্গানিক শপ'-এর শুভ উদ্বোধন অভয়নগরে ফাতেমা হাসপাতালে সিজারের পর প্রসূতির মৃত্যু, হাসপাতালের ওটি সিলগালা কুলিয়ারচরে মিথ্যা তথ্য, অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ও মানববন্ধন আশাশুনির কাদাকাটিতে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত অন্য ডায়াগনস্টিকের রিপোর্ট আনায় হৃদরোগীকে লাঞ্ছিত করার অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে প্রেসক্লাব যশোরের দ্বৈ-বার্ষিক নির্বাচন সম্পন্ন: সভাপতি টুকুন, সম্পাদক নূর ইসলাম পরিষ্কার-পরিচ্ছন্নতা ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে শেরপুরে জেলা প্রশাসনের অভিযান মাদক রুখতে ৭৫ প্রতিষ্ঠান-সংগঠনে ক্রীড়া সামগ্রী বিতরণ যশোরের অভয়নগরে গণধোলাইয়ের পর গাঁজাসহ ২ কারবারি গ্রেপ্তার, পিকআপ জব্দ অক্টোবর থেকে নিজ বাসায় সৌরবিদ্যুৎ ব্যবহার করবেন প্রধানমন্ত্রী নবম পে-স্কেলের প্রজ্ঞাপন জারি গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে জেলা সিভিল সার্জন নোয়াখালীতে শাহ্ সিমেন্টের উদ্যোগে ‘সেরা কারিগর’ রাজমিস্ত্রীদের নিয়ে প্রোগ্রাম সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা: কেন্দ্রীয় সিদ্ধান্তকে স্বাগত জানালেন নেতা-কর্মীরা নাব্য সংকটে দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাট বন্ধ, দুর্ভোগে যাত্রী ও চালকরা জাতীয় যুব শক্তি কুলিয়ারচর উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়ে সাস্ট শিক্ষার্থীর মৃত্যু, আত্মার শান্তি কামনায় সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের প্রার্থনা শাবিপ্রবির PME বিভাগে ‘এনার্জি ডায়ালগ ২০২৬’ অনুষ্ঠিত

ভূরুঙ্গামারীতে সরকারি চাল কেনায় ব‍্যবসায়ী আটক, ১৪৮ মণ চাল উদ্ধার

*ভূরুঙ্গামারী,

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ক্রয়-বিক্রয় ও মজুদ নিষিদ্ধ পুষ্টি মিশ্রীত সরকারী চাল মজুদ ও কালো বাজারের  অপরাধে এক ব‍্যবসায়ীকে আটক করেছে পুলিশ। এবং  ০৪ জন পলাতক আসামীর বিরুদ্ধে  মামলা দায়ের করা হয়েছে।

শুক্রবার (১৭ মার্চ) সকালে এ তথ্য নিশ্চিত করছেন ভুরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম। এর আগে বৃহস্প‌তিবার (১৬ মার্চ) সন্ধ্যায় উপজেলার সদর ইউ‌নিয়নের সাদ্দাম মোড় এলাকার মকবুল হোসেন খবিরুল নামের এক চা‌ল ব‍্যবসায়ীকে সরকারি চালসহ আটক করে ভূরুঙ্গামারী থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানাগেছে, অধিদপ্তরের সরকারী বস্তায় (মহিলা বিষয়ক অধিদপ্তরের) ভিডব্লিউবি (দুস্থ মহিলাদের খাদ্য ও পুষ্টি সহায়তা) কার্ডের বিতরনকৃত ছালার বস্তায় ৩০ কেজি ওজনের ১০৩ বস্তা পুষ্টি চাল এবং খাদ্য অধিদপ্তরের সরকারী (মহিলা বিষয়ক অধিদপ্তরের) ভিডব্লিউবি কার্ডের বিতরনকৃত ছালার বস্তা হইতে আনলোডকৃত সাদা প্লাষ্টিকের বস্তায় ৫০ কেজি ওজনের ৫৭ বস্তা সহ সর্ব মোট ৫,৯৩৯ কেজি ক্রয়-বিক্রয় ও মজুদ নিষিদ্ধ পুষ্টি মিশ্রীত সরকারী চাল মজুদ ও কালো বাজারের সময় মোঃ মকবুল হোসেন খবরুল কে  গ্রেফতার করে পুলিশ।  

শুক্রবার সকালে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জয়ন্তী রানি নিজে বাদি হয়ে গ্রেফতার  কৃত আসামীর তথ্য মোতাবেক আটককৃত আসামী সহ পলাতক আসামী  মোঃ আঃ রহমান(৬০), মোঃ সফি মিয়া (৫০),  শরিফ (৫০), মোঃ জাফর আলী(৬০) অজ্ঞাত ৫/৬ জনের বিরুদ্ধে এজাহার দায়ের করেন।

এলাকাবাসী সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে খবিরুল ধান চাল কেনা বেচার ব‍্যবসা করে আসছেন। ভিজিডি-ভিজিএফসহ  সরকারের  বি‌ভিন্ন খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিক্রি করতো সুবিধা ভোগীরা। সেই চাল ক্রয় করে বি‌ক্রি করতেন তিনি।
নাম প্রকাশে অনিচ্ছুক এক ব‍্যবসায়ী বলেন, আটক ব‍্যক্তি চাল ব‍্যবসায়ী। তার নিজস্ব  গোডাউন থেকে চালগুলো আটক করেছে পুলিশ। ভিজিডি/ ভিজিএফ এর চাল মানুষ বিক্রি করছে আর ওই ব‍্যক্তি পাইকারি দামে কিনে গোডাউনে রাখছে। পরে বেশি দামে আস্তে আস্তে বিক্রি করবে। এখনতো ধরা পড়লো পুলিশের হাতে।

ভূরুঙ্গামারী থানার ওসি নজরুল ইসলাম বলেন 
আসামীগণের বিরুদ্ধে ভুরুঙ্গামারী থানার মামলা নং ১৪ তাং ১৭/০৩/২৩ ইং, ধারাঃ স্পেশাল পাওয়ার এ্যাক্ট এর ২৫(১)/২৫-ডি রুজু করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। পলাতক আসামীদের গ্রেফতারে চেষ্টা সহ মামলা তদন্ত অব্যাহত আছে। 

Tag
আরও খবর