মূল্যস্ফীতিতে সাধারণ মানুষ চাপে আছে: অর্থমন্ত্রী নোয়াখালীতে ইয়াবা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড সুন্দরবনে কয়লাবাহী জাহাজের ধাক্কায় জেলের মৃত্যু রামপালে রেকর্ড ১৩২১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন নোয়াখালীতে আবারও কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪৫ ছেলেকে দেখতে গিয়ে গ্রেপ্তার বাবা, কারাগারে বাপ বেটা দুজনই দেবহাটায় অভিযানে বিপুল উইনকোরেক্সসহ নারী আটক লাখাইয়ে পুলিশ অভিযানে ১৫পিচ ইয়াবা সহ ৬ মামলার আসামী গ্রেপ্তার। শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিরল প্রজাতির সোনালী হনুমানের মৃত্যু লাখাইয়ে সুতাংনদীর স্তূপীকৃত বালু নিয়ে নানা সমস্যা নিরসনে নেই দৃশ্যমান উদ্যোগ। শিক্ষা-গবেষণায় শিল্প সংযোগে জাবিপ্রবির নতুন উদ্যোগ, ৫টি এমওইউ স্বাক্ষর কুলিয়ারচরের ডেঙ্গু প্রতিরোধে বিশেষ মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান পাবলিক বিশ্ববিদ্যালয়েও আসছে ‘ওপেন ক্রেডিট’ ও ‘সেপ্টেম্বর সেশন’: ইউজিসি সদস্য অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে আটক ১ উলিপুরে কৃতি শিক্ষার্থীদের সম্বর্ধনা প্রদান সোনার পাড়া ব্লু-গার্ড দল কর্তৃক পরিবেশ রক্ষায় কার্যকরী উদ্যোগ। সাতক্ষীরায় ছুরিকাঘাতে ১৯ বছরের তরুণ নিহত বাগেরহাটের মোংলার ৩৫ মণ্ডপে প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেলেন তা’মীরুল মিল্লাতের শিক্ষার্থী মেহেদী হাসান সায়েম! সুন্দরবন সংলগ্ন নীলডুমুর বাজার দূষণমুক্ত রাখতে ব্যবসায়ীদের মাঝে ডাস্টবিন বিতরণ

সাইবার হামলার শঙ্কায় আর্থিক খাতের ‘ক্লাউড কম্পিউটিং’

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 18-03-2023 02:56:57 am

আর্থিক খাতে উন্নত প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ডিজিটাল বাংলাদেশ গঠনে এগিয়ে যাচ্ছে দেশ। বর্তমানে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে খাতটিতে ব্যবহার করা সিস্টেমগুলো পরিচালনায় তথ্য সংরক্ষণ ও প্রক্রিয়ার ক্ষেত্রে উচ্চ গতির ইন্টারনেট ও ক্লাউড কম্পিউটিং প্রযুক্তি ব্যবহারের প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। এমন পরিস্থিতির মধ্যে ক্লাউড কম্পিউটিং ইন্টারনেট নির্ভর হওয়ায় এতে সাইবার আক্রমণসহ তথ্যের গোপনীয়তা ও নিরাপত্তা সংক্রান্ত ঝুঁকি রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।


গত বৃহস্পতিবার (১৬ মার্চ) বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত এক নির্দেশনা বাংলাদেশে কার্যরত সকল তফসিলি ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস প্রোভাইডার, পেমেন্ট সিস্টেম অপারেটর এবং অন্যান্য আর্থিক সেবা প্রদানকারী প্রতিষ্ঠানে পাঠিয়েছে।


নির্দেশনায় বলা হয়, চাহিদানুযায়ী সর্বোৎকৃষ্ট প্রযুক্তি ব্যবহার, ব্যয় সাশ্রয়, যেকোন সময় যেকোন স্থান হতে সিস্টেমে প্রবেশের সুযোগ, সিস্টেম ব্যবহারে নিরবিচ্ছিন্নতা এবং উন্নত নিরাপত্তা ব্যবস্থার কারণে ক্লাউড সেবা গ্রহণের হারও প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে। তবে, ক্লাউড কম্পিউটিং প্রযুক্তি ইন্টারনেট নির্ভর হওয়ায় এতে সাইবার আক্রমণসহ তথ্যের গোপনীয়তা ও নিরাপত্তা সংক্রান্ত ঝুঁকি রয়েছে। সামগ্রিকভাবে আর্থিক খাতে স্থিতিশীলতা বজায় রাখার লক্ষ্যে ক্লাউড কম্পিউটিংয়ের ঝুঁকি নিরূপণ ও কার্যকর তদারকি খুবই গুরুত্বপূর্ণ।


এতে আরও বলা হয়, ক্লাউড সেবার ক্ষেত্র, ক্লাউড অবকাঠামো, ক্লাউড তথ্য ব্যবস্থাপনা, ক্লাউড প্রযুক্তির বাস্তবায়ন, ক্লাউড সেবা গ্রহণের শর্তগুলো ক্লাউড সেবা প্রদানকারীর সার্বিক ব্যবস্থাপনা, ক্লাউড গভর্নেন্স, ক্লাউড সেবা ব্যবহারের ঝুঁকি নিরূপণ, তথ্যের গোপনীয়তা ও নিরাপত্তা নিশ্চিতকরণ, ক্লাউড সংক্রান্ত নিরীক্ষা ও পরিপালন নিশ্চিতকরণ এবং সর্বোপরি ক্লাউড প্রযুক্তির বিষয়ে প্রশিক্ষণ ও সচেতনতা বৃদ্ধি প্রভৃতি বিষয়কে সমন্বিত করে ক্লাউড কম্পিউটিং সংক্রান্ত নীতিমালা জারি করা হলো। একইসঙ্গে ক্লাউড কম্পিউটিং সংশ্লিষ্ট যেকোন কার্যক্রমের ক্ষেত্রে এ নীতিমালা অনুসরণের জন্য প্রতিষ্ঠানগুলোকে নির্দেশ দিয়েছে আর্থিক খাতের সংস্থাটি।


ক্লাউড কম্পিউটিং সংক্রান্ত নীতিমালা অনুযায়ী, নির্দেশনার সার্বিক পরিপালন নিশ্চিত সাপেক্ষে ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস প্রোভাইডার, পেমেন্ট সার্ভিস প্রোভাইডার, পেমেন্ট সিস্টেম অপারেটর এবং অন্যান্য আর্থিক সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ক্লাউড কম্পিউটিং প্রযুক্তি ব্যবহার করে বিভিন্ন সেবা গ্রহণ করতে পারবে।


এদিকে বর্তমানে চলমান সকল ক্লাউড সেবা অব্যাহত রাখার ক্ষেত্রে চলতি বছরের ৩১ ডিসেম্বরের মধ্যে এ নীতিমালার পরিপালন নিশ্চিত করতে হবে। এছাড়া ক্লাউড সেবা গ্রহণকারী ব্যাংক বা প্রতিষ্ঠান ব্যতিরেকে অন্যান্য ব্যাংকসহ সকল প্রতিষ্ঠানের জন্য এ নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে।


ব্যাংক কোম্পানী আইন, ১৯৯১ এর ৪৫ ধারা এবং আর্থিক প্রতিষ্ঠান আইন, ১৯৯৩ এর ১৮(ছ) ধারার ক্ষমতাবলে এ সার্কুলার জারি করা হলো।

আরও খবর




6ab0c26058a1f-210926113632.webp
বিশ্ববাজারে কমলো তেলের দাম

১২ দিন ১৭ ঘন্টা ৫১ মিনিট আগে


6aae74a66403f-190926054022.webp
নবম পে-স্কেলের প্রজ্ঞাপন জারি

১৪ দিন ১১ ঘন্টা ৪৭ মিনিট আগে



6aa7a3538506b-140926013339.webp
একনেকে উঠছে ১৫ উন্নয়ন প্রকল্প

১৯ দিন ১৫ ঘন্টা ৫৪ মিনিট আগে