শেরপুরের ঝিনাইগাতীতে হাতি-মানুষ দ্বন্দ্ব নিরসনে সেমিনার উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের মতবিনিময় সভা পীরগাছায় আল ফোরকান ক্যাডেট মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদ বিতরণ চৌমুহনী বাজার দুই আবাসিক হোটেল থেকে ১৮ নারী-পুরুষ গ্রেপ্তার ব্রেন স্টিমুলেশন গবেষণায় চমক: আন্তর্জাতিক কনফারেন্সে ‘বেস্ট পেপার অ্যাওয়ার্ড’ জিতলেন জাবিপ্রবির তানভীর প্রাথমিক শিক্ষায় নতুন কারিকুলামের পরিকল্পনা করছে সরকার দিনাজপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তরুনদের উদ্যোগে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বরিশালে শুরু ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’ দোহাজারী ও ধোপাছড়িকে বাদ দিয়ে নতুন উপজেলা প্রস্তাবে ক্ষুব্ধ দোহাজারী-সাঙ্গু থানা এলাকার বাসিন্দারা লালপুরে মাদক ও জুয়ার দৌরাত্ম্য, প্রতিরোধে মাঠে যুবসমাজ ‎মোংলায় কোস্ট গার্ডের অভিযানে ১৫,৬০০ লিটার অবৈধ সয়াবিন তেল জব্দ ‎ শার্শায় যুবদল নেতাকে অব্যাহতির প্রতিবাদে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ সেনবাগে ডেঙ্গু প্রতিরোধে মশকনিধন ও পরিচ্ছন্নতা অভিযান গোয়ালন্দে মেয়র পদপ্রার্থী জাহাঙ্গীর খানের উদ্যোগে ৫০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ জয়পুরহাটে ওয়ান শুটারগানসহ অস্ত্র উদ্ধার: পালিয়ে গেল ডাকাত দল গোয়ালন্দে নিয়ন্ত্রন হারিয়ে সড়ক আইলানার উঠে গেল যাত্রীবাহী বাস জয়পুরহাটে আখক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” শ্রীপুরে ৩ সন্তান রেখে প্রেমিকের বাড়িতে প্রবাসীর স্ত্রী, এলাকায় চাঞ্চল্য ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও দেশি মাছের আকাল

রাবি সায়েন্স ক্লাবের নতুন সভাপতি লতিফ ও সাধারণ সম্পাদক মাসুদ

ফাইল ছবি

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) সায়েন্স ক্লাবের নবম কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। এতে পরিসংখ্যান বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের মো: আব্দুল লতিফ সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের  মাসুদ। 


শনিবার (১৮ই মার্চ) বিকেলে বিশ্ববিদ্যালয়ের শহীদ সুখরঞ্জন সমাদ্দার শিক্ষক-ছাত্র সাংস্কৃতিক কেন্দ্রে কমিটি ঘোষণা করেন ক্লাবের প্রতিষ্ঠাকালীন উপদেষ্টা ও বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক ড. মো. তারিকুল হাসান।


কমিটির অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি পপুলেশন সায়েন্স এন্ড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের কারিমা খাতুন ও প্রাণিবিদ্যা বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের নাজনীন আরা নিশু । যুগ্ম সাধারণ সম্পাদক প্রাণিবিদ্যা বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের সায়েম আলম । কোষাধ্যক্ষ হয়েছেন ফার্মেসি বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শেখ সৈকত । সাংগঠনিক সম্পাদক পরিসংখ্যান বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের মো: গোলাম রাব্বি।  প্রাথমিকভাবে ৭ সদস্যদের কমিটি ঘোষণা করা হয় এবং অতিশীঘ্রই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করার নির্দেশনা প্রদান করা হয়।


কমিটি গঠনের অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সুলতান-উল-ইসলাম (রাবি) এবং প্রক্টর অধ্যাপক ড. আসাবুল হক। আরো উপস্থিত ছিলেন রসায়ন বিভাগের অধ্যাপক ড. মো. তারিকুল হাসান ও প্রাণিবিদ্যা বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. বিধান চন্দ্র দাস । 



এছাড়া রাবি সায়েন্স ক্লাবের স্থায়ী কমিটির সদস্য মো: রেজাউল করিম, আজীবন সদস্য সৌরভ পাল ও শের আলী এবং ক্লাবের সদ্যবিদায়ী সভাপতি আবিদ হাসান ও সহ-সভাপতিরা উপস্থিত ছিলেন।


উপ-উপাচার্য অধ্যাপক মো. সুলতান-উল-ইসলাম তার বক্তব্যে বলেন, "আমরা চাই উন্নয়ন, আমরা চাই সামনের দিকে এগিয়ে যেতে। পূর্বের চাইতে আমাদের ভালো কিছু করতে হবে। দেশব্যাপী এখন রাবি সায়েন্স ক্লাবের সুনাম ছড়িয়ে পড়েছে। এই ধারাবাহিকতা বজায় রাখতে হবে। শারীরিক শক্তি প্রকাশ না করে, বিজ্ঞানের শক্তি কাজে লাগালেই জাতি এগিয়ে যাবে। যুক্তির শক্তি কাজে লাগাতে হবে। সফলতা কোন শর্টকাট পদ্ধতি নেই। সফলতার জন্য পরিশ্রম ও ধর্য্যের প্রয়োজন। "


তিনি নতুন কমিটি নিয়ে বলেন, "তোমরা যারা নতুন কমিটিতে আসবে, তারা বিজ্ঞানের কাজ করতে থাকবে। বিজ্ঞানের সকল ক্ষেত্রে তোমাদের অবদান দেখতে চাই। নিজেদের কখনো সংকীর্ণতা করবে না। নিজেদের জাতির উদ্দেশ্য বিলিয়ে দিবে।তোমাদের সকল কাজ যেন মানব কল্যাণে আসে।" 


প্রফেসর বিধান চন্দ্র দাস বলেন, "বিজ্ঞানের পরিধি ব্যাপক এ বিজ্ঞান প্রচারে রাজশাহী বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাব এগিয়ে যাচ্ছে দ্রুততার সাথে। বিজ্ঞান বলতে বর্তমানে আমরা যেটা বুঝি আসলে বিজ্ঞানের পরিসর তার চেয়ে ব্যাপক যার ভিত্তি মূলত দর্শণ, আমরা যদি অতীতের দিকে দৃষ্টিপাত করি তাহলে দেখতে পাই তা দর্শণ থেকেই উৎপত্তি লাভ করেছে, মানবিক, ব্যবসায় শিক্ষা, বিজ্ঞান সবই হলো বিজ্ঞানের শাখা।"


উল্লেখ্য যে, "পাই দিবস উৎযাপন এবং নতুন কমিটি হস্তান্তর-২০২৩" অনুষ্ঠানটি ১৪ই মার্চ পালন করার কথা থাকলেও ক্যাম্পাসে অনাকাঙ্ক্ষিত অস্থিতিশীল অবস্থা বিরাজমান থাকায় প্রোগ্রামটি সেদিন স্থগিত করা হয়।


পাই দিবস উপলক্ষে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে অলিম্পিয়াড এবং পাই এর মান লেখা প্রতিযোগিতা আয়োজন করা হয়। যেখানে শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। তিন স্তরের প্রতিযোগিদের মাঝে প্রথম তিনজনকে ক্রেস্ট ও আর্কষণীয় উপহার দেওয়া হয়। 

আরও খবর