উলিপুরে মাদক সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড ও জরিমানা আবু সাঈদ-ওয়াসিম স্মৃতি ফুটবল: জাবিপ্রবিতে চ্যাম্পিয়ন গণিত বিভাগ ঝিনাইগাতীতে দেশীয় মাছ ধরার ১২০০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল আটক ও ধ্বংস ১০৪ লিটার বাংলা মদসহ চন্দনাইশে দুজন গ্রেপ্তার, নারী মূলহোতা পলাতক পাওনা ফেরত না পেয়ে বুশরা গ্রুপের সম্পত্তি বিক্রি বন্ধের দাবি আমানতকারীদের ‎গভীর সমুদ্রে থাকা ১২ জেলেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড সাপে কাটা মেধাবী ছাত্র শাহিনের মৃত্যুতে শোক, পরিবারের পাশে শেরপুর জেলা প্রশাসন বরিশালে কার্যক্রম গতিশীল করতে বিএমপি কর্মকর্তাদের বিভিন্ন দিকনির্দেশনা লাখাইয়ে সুতাংনদীর স্তূপীকৃত বালি নিলাম দিতে গিয়ে স্থানীয়দের তোপের মুখে উপজেলা প্রশাসন। লালপুরে ইমো হ্যাকিং চক্রের ৪ সদস্য গ্রেফতার কুলিয়ারচরে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে দৃষ্টিপ্রতিবন্ধী বড় ভাইসহ ৪ জনকে মারধোরের অভিযোগ ভোজ্যতেল পরিমাপে কারচুপি ও বিভিন্ন অপরাধে নরসিংদীতে জরিমানা ৩ লাখ টাকা বারইয়ারহাটে আল-আবরার হজ্ব কাফেলার ওমরা কনফারেন্স শেরপুরে বিনা লাইসেন্সে পশুখাদ্য উৎপাদন, ৫০ হাজার টাকা জরিমানা লক্ষ্মীপুর নজরুলের আগমনের শতবর্ষে জেলা সাহিত্য সংসদের প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ মিরসরাইয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা কুল্যা টু বাঁকা সড়ক মরণফাঁদে পরিণত দ্রুত সংস্কারের দাবি চন্দনাইশে বেশি দামে ইউরিয়া সার বিক্রি, ডিলারকে জরিমানা লাখাইয়ে পবিত্র জসনে জুলুস ঈদে মিলাদুন্নবী (স) উদযাপিত। ৪টার পর ক্যাম্পাসে অবস্থান নিষিদ্ধ, শিক্ষার্থীদের প্রশ্ন ‘কলেজ নাকি কিন্ডারগার্টেন?’

যবিপ্রবির গণিত বিভাগের ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) এর গণিত বিভাগের ম্যাথ ক্লাবের উদ্যোগে ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে।  


আজ শনিবার(১৮মার্চ) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।


এতে যবিপ্রবির গণিত বিভাগের স্নাতক ও স্নাতকোত্তর দুটি সেশনের সকল ব্যাচের শিক্ষার্থীরা অংশ নেন। ১৫ তারিখে শুরু হয়ে, তিনদিনব্যাপি গ্রুপ পর্বের খেলা শেষে ফাইনালে মুখোমুখি হয় চতুর্থ বর্ষ ও ১ম বর্ষ। খেলায় প্রথম বর্ষ টসে জিতে চতুর্থ বর্ষকে ব্যাটিংয়ে পাঠায়। ১২ ওভারের খেলায়- সাগর কুমার এর অসাধারণ ব্যাটিং নৈপুণ্যে তার ব্যাক্তিগত ৪৫ রানের পাশাপাশি চতুর্থ বর্ষের সংগ্রহে দাঁড়ায় ৯০ রান। ৯০ রানের টার্গেটে ব্যাটিং এ নেমে ১২ ওভার খেলে প্রথমবর্ষ ৭৯ রান সংগ্রহ করে যার ফলে ১০ রানে জয়ী হয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে চতুর্থ বর্ষ ও রানার আপ হয় প্রথম বর্ষ।


খেলায় ম্যান অফ দা টুর্নামেন্ট হয় ১ম বর্ষের মোসাব্বির রহমান,ব্যাটসম্যান অফ দা টুর্নামেন্ট ৩য় বর্ষের শাহরিয়ার মাহমুদ বোলার অফ দা টুর্নামেন্ট ৪র্থ বর্ষের জাহিদ হাসান।


ম্যাচ শেষে প্রতিযোগীদের মধ্যে ট্রফি ও ক্রেস্ট তুলে দেন বিজ্ঞান অনুষদের ডিন ও গণিত বিভাগের চেয়ারম্যান ড. মো: হাফিজ উদ্দিন৷ এসময় তিনি বলেন - প্রথমেই অভিনন্দন ৪থ বর্ষকে চ্যাম্পিয়ন হওয়ার জন্য। আরো বেশি অভিনন্দন রানার্স আপ দলকে। পড়াশুনার পাশাপাশি খেলাধুলা আমাদের শরীর ও মনকে উৎফুল্ল রাখে। প্রতি বছরের মতো এইবারও ম্যাথ ক্লাব এর পক্ষ থেকে এই টুর্নামেন্টটি আযোজন করা হয়েছে শিক্ষার্থীদের উদ্দেশ্যে, যাতে তারা তাদের জ্ঞান ও মনের বিকাশ ঘটাতে পারে।


এসময় আরো উপস্থিত ছিলেন, গণিত বিভাগের সহকারী অধ্যাপক মো: আকরাম হোসেন,গণিত বিভাগের প্রভাষক নজরুল ইসলাম, গণিত বিভাগের প্রভাষক মোহাম্মদ আসিফ আরেফিন সহ সকল বর্ষের শিক্ষার্থীরা।


আরও খবর




6a79616e705ce-100826112814.webp
এসএসসির ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ

১৫ দিন ১৬ ঘন্টা ১৩ মিনিট আগে