অটোরিকশার গ্যারেজে ইয়াবা ও আগ্নেয়াস্ত্র, গ্রেপ্তার ৩ ঝিনাইগাতীতে উপজেলা প্রশাসন ও করিতাসের যৌথ উদ্যোগে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন ঝিনাইগাতীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন মঞ্জুয়ারা খাতুন হত্যা মামলা তদন্তে পিবিআই, যুবদল নেতাসহ ১১ জন আসামি, বাদী-বিবাদী পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ শেরপুরে জেলা প্রশাসন ও কারিতাসের যৌথ উদ্যোগে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ব্রহ্মরাজপুরে পুলিশের অভিযানে ইয়াবাসহ শামীম আটক নোয়াখালীতে হাসপাতালের জানালার গ্রিল কেটে ৯ লাখ টাকা চুরি নোয়াখালীতে যুবদল নেতার বিরুদ্ধে চাঁদাবাজি-দখলের অভিযোগে মানববন্ধন নোয়াখালীর সেনবাগে অর্জুনতলা ইউনিয়নের নাম পরিবর্তন করে ‘ছিলোনিয়া’ করার নির্দেশ বিগত ফ্যাসিস্ট সরকার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে গিয়ছে----সৈয়দ জাহাঙ্গীর আলম এমপি মোংলায় দুর্যোগ দিবসে জলবায়ু ক্ষতিপূরণের দাবি হুথি-সৌদি সংঘাতে মধ্যস্থতার প্রস্তাব দিলো ইরান লোহাগাড়ায় দুর্গাপূজা ঘিরে মতবিনিময় সভা অনুষ্ঠিত কুলিয়ারচরে এমাদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি নির্বাচন অনুষ্টিত কুলিয়ারচরে এমাদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি নির্বাচন অনুষ্টিত চন্দনাইশে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু মঙ্গলবার পাটকেলঘাটায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে জেলা পুলিশ সুপার -আবু সালেহ মো. আশরাফুল আলম পীরগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত ঢাকা-রিয়াদগামী সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত এইচএসসির ফল ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে

ইকুয়েডরে শক্তিশালী ভূমিকম্প, নিহত ১৪

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 19-03-2023 04:25:47 am

উত্তর আমেরিকার দেশ ইকুয়েডরে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় শনিবার দুপুরে ইকুয়েডরের উপকূলীয় অঞ্চলের গুয়ায়াস প্রদেশের বালাও শহরে ভূমিকম্পটি আঘাত হানে। মার্কিন জিওলজিক্যাল সেন্টার জানিয়েছে, এর মাত্রা ছিল ৬.৮ মাত্রার। এতে অন্তত ১৪ জন নিহত হয়েছেন।


রয়টার্সের খবরে বলা হয়েছে, ভূমিকম্পের জেরে অনেকে আহত হয়েছেন। ইকুয়েডরে ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতিও হয়েছে। একাধিক বাড়ি, স্কুল ও স্বাস্থ্যকেন্দ্র ভেঙে পড়েছে বলে জানা গেছে।


মার্কিন জিওলজিক্যাল সেন্টার জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল গুয়ায়াস প্রদেশের বালাও শহর থেকে ১০ কিলোমিটার দূরে। ভূমিকম্পের উৎসস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ৬৬.৪ কিলোমিটার গভীরে।


ইকুয়েডরের প্রেসিডেন্ট গুইলেরমো ল্যাসো টুইট করে বলেন, 'ভূমিকম্পে আহতদের উদ্ধারকাজের জন্য় জরুরি দল পাঠানো হয়েছে। প্রশাসনের তরফে সাধারণ মানুষকে সাহায্য করার জন্য যথাযথ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।'


স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, শনিবারের ভূমিকম্পে নিহতদের মধ্যে এল ওরো প্রদেশে ভূমিকম্পে ১১ জনের মৃত্যু হয়েছে এবং আজুয়ায় প্রদেশে একজনের মৃত্যু হয়েছে। যারা গুরুতর আহত হয়েছেন, তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। উদ্ধারকাজ চলছে।


খবরে বলা হয়েছে, ধ্বংসস্তূপের নীচে সাধারণ মানুষ আটকে রয়েছে কি না, তা দেখতে তল্লাশি অভিযান চালানো হচ্ছে। প্রশাসনের তরফে কমলা সতর্কতা জারি করা হয়েছে।


প্রশাসনের তরফে এখনও অবধি ক্ষয়ক্ষতির হিসাব না দেওয়া হলেও স্থানীয় সূত্রে জানা গেছে ভূমিকম্পের কারণে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। একাধিক প্রদেশে বাড়িঘর ভেঙে পড়েছে। স্কুল ও স্বাস্থ্যকেন্দ্রগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে।


অন্যদিকে ইকুয়েডরের পাশাপাশি পেরুর উত্তর অংশেও ভূমিকম্প অনুভূত হয়েছে। তবে সেখানে হতাহত বা ক্ষয়ক্ষতির কোনও খবর মেলেনি।

আরও খবর





6ac5b73ac7a7e-071026090634.webp
পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হেলজেন

৬ দিন ৯ ঘন্টা ৫০ মিনিট আগে