আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত: শ্রীবরদী উপজেলা কারিতাস সীডস কর্মসূচির সিবিও-নেতৃবৃন্দর সক্রিয় অংশগ্রহণ আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত: শেরপুর সদর উপজেলা কারিতাস সীডস কর্মসূচির সংলাপ ফোরামের সক্রিয় অংশগ্রহণ ঝিনাইগাতীর শালচূড়া পূজামণ্ডপ পরিদর্শনে ইউএনও মো. আল-আমীন ঝিনাইগাতীতে অপরিচ্ছন্নতার দায়ে ডায়াগনস্টিক সেন্টারকে ৫ হাজার টাকা জরিমানা আট বছর পর হত্যার রহস্য উদ্‌ঘাটন, আসামিদের গ্রেপ্তার, আলামত জব্দ: পুরস্কৃত হলেন সিআইডি পরিদর্শক মোস্তাফিজ তিস্তা প্রকল্পে সহায়তা করতে চায় নেদারল্যান্ডস নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার মাভাবিপ্রবি জামালপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদের সভাপতি নাফিজ ও সম্পাদক সিয়াম ‎মোংলায় বিশাল পলিথিন সিন্ডিকেটের সন্ধান: ৩ হাজার কেজি জব্দ, ব্যবসায়ীর জরিমানা ‎ পীরগাছায় কৃষি কর্মকর্তার সঙ্গে কৃষকদলের মতবিনিময় পবিপ্রবি ছাত্রদলের উদ্যোগ, প্লাস্টিকের বোতল দিলেই গাছ নোয়াখালীতে ঘুমন্ত ভগ্নিপতিকে ছুরিকাঘাতে হত্যা, শ্যালক গ্রেপ্তার চৌদ্দগ্রামে দুর্যোগ প্রশমন দিবস: র‍্যালি, আলোচনা ও মহড়া অনুষ্ঠিত ঝিনাইগাতীতে দলিল লেখক সমিতির ১১ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি গঠন লালপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত অটোরিকশার গ্যারেজে ইয়াবা ও আগ্নেয়াস্ত্র, গ্রেপ্তার ৩ ঝিনাইগাতীতে উপজেলা প্রশাসন ও করিতাসের যৌথ উদ্যোগে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন ঝিনাইগাতীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন মঞ্জুয়ারা খাতুন হত্যা মামলা তদন্তে পিবিআই, যুবদল নেতাসহ ১১ জন আসামি, বাদী-বিবাদী পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ

মোরেলগঞ্জে ইউনিয়ন পরিষদে সন্ত্রাসী হামলা, চেয়ারম্যান সহ আহত-৫,


বাগেরহাটের মোরেলগঞ্জে বারইখালী ইউনিয়নে ভোটার ছবি সংগ্রহের সময় পরিষদে  সন্ত্রাসী হামলায়  ইউপি চেয়ারম্যান ও দুই গ্রাম পুলিশসহ আহত ৫। রবিবার  (২১ আগস্ট) দুপুর  ১ টার দিকে উপজেলার ১৪ নং বারইখালী ইউনিয়ন পরিষদে এ ঘটনা ঘটে।  এ ঘটনায় মোরেলগঞ্জ  থানায় একটি মামলা দায়ের  হয়েছে।  মিঠু হাওলাদার(২৫) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।


রোববার দুপুরে পরিষদে নতুন ভোটার সংগ্রহের জন্য ছবি তোলার সময় এ হামলার ঘটনা ঘটেছে। এ সময় হামলাকারিদের মারপিটে ৭ নং ওয়ার্ড গ্রামপুলিশ ইউনুছ আলী হাওলাদার (৪৩)ও ৯নং ওয়ার্ড গ্রাম পুলিশ মো. লাভলু হাওলাদার (৩৫) নামের দুই গ্রামপুলিশ আহত হলে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনার পরপরই অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে নেয়।  


এ বিষয়ে ইউপি চেয়ারম্যান আব্দুল আউয়াল খান মহারাজ বলেন, নতুন ভোটারের জন্য ছবি তোলার সময় শৃংখলা ভঙ্গ করে বারইখালী ২ নং ওয়ার্ডের বাসিন্দা ইসাহাক হাওলাদারের ছেলে মিঠু হাওলাদার হট্টগোল সৃষ্টি করে তার দল নিয়ে পরিষদে হামলা চালায়। এতে কমপক্ষে ৫ জন আহত হয়েছে। 


এ ব্যাপারে  বারইখালী ইউনিয়নের দফাদার মোঃ আবুল কালাম হাওলাদার  (৪৩)  বাদী হয়ে   মোরেলগঞ্জ থানায় একটি  মামলা  দায়ের  করেন। 


এ বিষয়ে থানা অফিসার ইনচার্জ মো. সাইদুর রহমান বলেন, মামলা হয়েছে।  মিঠু হাওলাদার  নামে  এক আসামীকে গ্রেফতার করা হয়েছে। 


Tag
আরও খবর