দক্ষিণ নড়াইল শিমুলিয়া মহাবিদ্যালয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উদযাপন ইসলামপুরে জুয়া প্রতিরোধের নতুন আইনে প্রথম মামলায় দুই যুবক কারাগারে জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে শ্যামনগরে জামায়াতের গণমিছিল ও সমাবেশ জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে পীরগাছায় ইসলামী আন্দোলনের দোয়া মাহফিল শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলে জুলাই গণ-অভ্যুত্থান দিবসে রচনা, চিত্রাঙ্কন, আলোচনা সভাসহ নানা আয়োজন জুলাই গণঅভ্যুত্থান দিবসে লালপুরে জামায়াতের গণমিছিল, জুলাই সনদ বাস্তবায়নের দাবি বিগত সরকারের অব্যবস্থাপনার কারণেই জ্বালানি সংকট: বাণিজ্যমন্ত্রী যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয় ৩৬ জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে পবিপ্রবিতে প্রদর্শনী বিতর্ক অনুষ্ঠিত দেশে আরো একটি বিপ্লব আসন্ন জামায়াত আমীর জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে মৌলভীবাজারে খেলাফত মজলিসের গণমিছিল ও সমাবেশ জাবিপ্রবিতে জুলাই-বিরোধী শিক্ষক ও কর্মকর্তাদের কর্মকাণ্ড কর্মকাণ্ড তুলে ধরে ছাত্রশিবিরের ফেস্টুন নোয়াখালীতে প্রবাসীর স্ত্রীকে পিপ্তল ঠেকিয়ে চাঁদাবাজি, গ্রেপ্তার-১ রায়পুরে প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজে '৩৬ শে জুলাই গণঅভ্যুত্থান দিবস' পালিত জয়পুরহাটে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ গ্রেপ্তার ৩ লালপুরে সড়ক দুর্ঘটনায় শ্রমিকের মৃত্যু , আহত ২ ঝিনাইগাতীতে মোবাইল কোর্টে তিন প্রতিষ্ঠানে সোয়া লাখ টাকা জরিমানা শ্রীমঙ্গলে হাজী সোনা মিয়া সুরজান বিবি আলিয়া মাদ্রাসায় গণ-অভ্যুত্থান দিবস পালিত *র‍্যাব-১৫ এর শ্বাসরুদ্ধকর অভিযানে অপহরণের শিকার ০৩ ভিকটিম উদ্ধার; অপহরণচক্রের সদস্য গ্রেফতার।* প্রতিপক্ষের ষড়যন্ত্র স্থানীয় নেতৃত্বের কোন্দলের শিকার বিএনপির ত্যাগী ও তৃণমূলের জনপ্রিয় কাজী সোহেল

ভূরুঙ্গামারীতে রাস্তার মধ্যে বিকাশ কর্মীর ১৫ লাখ টাকা ছিনতাই

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ফিল্মী কায়দায় বিকাশ কর্মীর কাছ থেকে ১৫ লাখ টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা।

রবিবার (১৯ মার্চ) দুপুর সাড়ে বারোটার দিকে উপজেলার বঙ্গ সোনাহাট ইউনিয়নের লক্ষিমোড় ও ঘুন্টিঘরের মাঝামাঝি জায়গায় এই ঘটনা ঘটে।

জানাগেছে, নাগেশ্বরী ও ভূরুঙ্গামারী উপজেলার বিকাশ এজেন্ট মেসার্স জনতা ট্রেডার্স এর ব‍্যাংক একাউন্ট থেকে রোববার সকালে ইসলামী ব‍্যাংক ভূরুঙ্গামারী শাখা থেকে টাকা উঠিয়ে বিভিন্ন রোডের ১০ জন কর্মীর মাঝে ভাগ করে দেওয়া হয়। সোনাহাট রোডে শ্রী শুভ কুমার রায় ও বিদ‍্যুৎ চন্দ্র বর্মণ নামের ২ জন কর্মী ১৫ লাখ টাকা নিয়ে রওয়ানা করেন। ভূরুঙ্গামারী - সোনাহাট স্থলবন্দর সড়কের লক্ষিমোড় ও ঘুন্টিঘরের মাঝামাঝি জায়গায় পৌছলে পিছন দিক থেকে একটি লাল রং এর ১৫০ সিসি পালসার মোটর সাইকেল তাদের ধাক্কা দিলে তারা রাস্তায় পড়ে যান। এসময় ফিল্মী কায়দায় টাকার ব‍্যাগ নিয়ে দ্রুত চলে যায় ছিনতাই কারিরা। এতে বিকাশের ২ কর্মী গুরুত্বর আহত হয়।

বিকাশের ২ কর্মী শ্রী শুভ কুমার রায় ও বিদ‍্যুৎ চন্দ্র বর্মণ জানান, মোটর সাইকেলে করে তাঁরা একটি ব্যাগে বিকাশের ১৫ লাখ টাকা নিয়ে যাচ্ছিলেন। তারা লক্ষিমোড় ও ঘুন্টিঘরের মাঝামাঝি জায়গায় পৌছলে পিছন দিক থেকে একটি পালসার মোটর সাইকেল তাদের মোটর সাইকেলকে ধাক্কা দিলে তারা পড়ে যান। এসময় ঐ মোটর সাইকেলে থাকা তিনজনের দুইজন নেমে এসে আমাদের টাকার ব‍্যাগটি নিয়ে পালিয়ে যায়।
বিকাশ এজেন্ট মেসার্স জনতা ট্রেডার্স এর স্বত্বাধিকারী আবু সাদাত মোঃ সায়েম জানান ঘটনাটি শোনা মাত্রই জরুরী সেবার কল সেন্টার ৯৯৯ এ ফোন করে সাহায্য চেয়েছি।

এ বিষয়ে ভূরুঙ্গামারী থানার ওসি নজরুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পুলিশের একাধিক টিম কাজ করছে
আরও খবর





6a721f9c39040-040826112132.webp
দেশের ১২ জেলায় বন্যার শঙ্কা

১ দিন ২ ঘন্টা ১ মিনিট আগে