প্রতিবন্ধী অধিকার ও সামাজিক বাস্তবতা সরকার এখনও গ্যাসের দাম বাড়ায়নি রমজানে টিসিবির সুবিধা পাবেন আরও ৬ লাখ মানুষ ঝিনাইগাতীতে ৮০ পিস ইয়াবাসহ ৫৫ বছর বয়সী ইদ্রিস আলী গ্রেপ্তার মোংলা স্বাস্থ্য কমপ্লেক্সে ধসের শঙ্কা, মৃত্যুঝুঁকি নিয়ে চলছে চিকিৎসাসেবা পারিবারিক প্রতিষ্ঠানে পরিণত দুই বছর ধরে অনুপস্থিত থেকে বেতন ভাতা উত্তোলন করেন অফিস সহায়ক রাজনীতি ঠিক হলেই দেশ ঠিক হয়ে যাবে: স্পিকার জলবায়ু ঝুঁকিতে থাকা দেশের ঋণ নয়, অনুদান প্রয়োজন: প্রধানমন্ত্রী নাঙ্গলকোটে মাধ্যমিক শিক্ষার মানোন্নয়নে প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা বাবার সঙ্গে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় থেমে গেল ফারিয়ার জীবন ১২ নভেম্বরকে উপকূল দিবস ঘোষণার দাবিতে শ্যামনগরে মানববন্ধন প্রধানমন্ত্রীকে ‘ট্রান্সফরমেটিভ লিডার’ বলছেন বিশ্বনেতারা : হুমায়ুন কবির আওয়ামী লীগের ব্যানার তৈরির সময় কুলিয়ারচরে আওয়ামী লীগ নেতা আটক বকশীগঞ্জ থানার ওসিকে অপসারণের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল : ওসি বললেন, 'অপপ্রচার' নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগ দিনাজপুরে বিজিবি’র রাতব্যাপী অভিযানে ১জন মাদক কারবারী আটকসহ বিপুল পরিমাণ মাদক উদ্ধার জাবিপ্রবি ব্যবস্থাপনা বিভাগ সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ কুলিয়ারচর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের ব্যানার তৈরী সময় একজন আটক শ্যামনগরে শিশুর মেধা বিকাশে শিশু অধিকার সপ্তাহে ক্রীড়া প্রতিযোগিতা শেরপুরে শিশু অপহরণ ও মুক্তিপণ দাবির মামলায় ৪ জনের ১৪ বছর করে কারাদণ্ড

রাজিবপুরে স্কুল মিল্ক কর্মসূচিতে উদ্বোধন

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের সুষম ও পুষ্টিকর খাবার দেবে সরকার। পুষ্টিহীনতার কারণে অনেক শিক্ষার্থী ক্লাসে মনোযোগ হারিয়ে ফেলছে। এর সমাধানে প্রাথমিক বিদ্যালয়ে পুষ্টিকর খাবার দেওয়া উদ্যোগ নিয়েছে সরকার। এ জন্য শুরুতে পুষ্টির চাহিদা মেটাতে শিশুদের দুধ খাওয়ার কর্মসূচি হাতে নিচ্ছে সরকার। কয়েকটি প্রাথমিক বিদ্যালয়ে মিড-ডে মিলে দুধ বিতরণ করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ কর্মসূচির নাম স্কুল মিল্ক। 

আজ মঙ্গলবার মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে এ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আকবর হোসেন হিরো, সভাপতিত্ব করেন রাজিবপুর উপজেলা নির্বাহী অফিসার অমিত চক্রবর্ত্তী । এছাড়াও উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা প্রভাষক আব্দুস সবুর ফারুকী।

উপজেলা নির্বাহী অফিসার অমিত চক্রবর্ত্তী জানান, স্কুলের বাচ্চারা দুধ খেতে পারলে তাদের পুষ্টির চাহিদা মিটবে। তাদের মেধার বিকাশ হবে। এতে ভবিষ্যৎ নেতৃত্বের জন্য যে গুণগত মান প্রয়োজন, সেভাবে বেড়ে ওঠা সহায়ক হবে। দেশে সরকারি প্রাথমিক বিদ্যালয় ৬৫ হাজারের বেশি। শিক্ষার্থী রয়েছে প্রায় দুই কোটি। দুধের পাশাপাশি এসব বিদ্যালয়ে ডিমসহ পুষ্টিকর খাবার বিতরণ করার উদ্যোগ নিয়েছে সরকার।

Tag
আরও খবর