‎মোংলায় বিশাল পলিথিন সিন্ডিকেটের সন্ধান: ৩ হাজার কেজি জব্দ, ব্যবসায়ীর জরিমানা ‎ পীরগাছায় কৃষি কর্মকর্তার সঙ্গে কৃষকদলের মতবিনিময় পবিপ্রবি ছাত্রদলের উদ্যোগ, প্লাস্টিকের বোতল দিলেই গাছ নোয়াখালীতে ঘুমন্ত ভগ্নিপতিকে ছুরিকাঘাতে হত্যা, শ্যালক গ্রেপ্তার চৌদ্দগ্রামে দুর্যোগ প্রশমন দিবস: র‍্যালি, আলোচনা ও মহড়া অনুষ্ঠিত ঝিনাইগাতীতে দলিল লেখক সমিতির ১১ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি গঠন লালপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত অটোরিকশার গ্যারেজে ইয়াবা ও আগ্নেয়াস্ত্র, গ্রেপ্তার ৩ ঝিনাইগাতীতে উপজেলা প্রশাসন ও করিতাসের যৌথ উদ্যোগে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন ঝিনাইগাতীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন মঞ্জুয়ারা খাতুন হত্যা মামলা তদন্তে পিবিআই, যুবদল নেতাসহ ১১ জন আসামি, বাদী-বিবাদী পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ শেরপুরে জেলা প্রশাসন ও কারিতাসের যৌথ উদ্যোগে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ব্রহ্মরাজপুরে পুলিশের অভিযানে ইয়াবাসহ শামীম আটক নোয়াখালীতে হাসপাতালের জানালার গ্রিল কেটে ৯ লাখ টাকা চুরি নোয়াখালীতে যুবদল নেতার বিরুদ্ধে চাঁদাবাজি-দখলের অভিযোগে মানববন্ধন নোয়াখালীর সেনবাগে অর্জুনতলা ইউনিয়নের নাম পরিবর্তন করে ‘ছিলোনিয়া’ করার নির্দেশ বিগত ফ্যাসিস্ট সরকার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে গিয়ছে----সৈয়দ জাহাঙ্গীর আলম এমপি মোংলায় দুর্যোগ দিবসে জলবায়ু ক্ষতিপূরণের দাবি হুথি-সৌদি সংঘাতে মধ্যস্থতার প্রস্তাব দিলো ইরান

ভেনিজুয়েলার তেলমন্ত্রীর পদত্যাগ

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 21-03-2023 11:53:41 am

ভেনিজুয়েলার তেল মন্ত্রী তারেক এল আইসামি পদত্যাগ করেছেন। সোমবার রাষ্ট্রীয় তেল কোম্পানি পিডিভিএসএ-এর কর্মকর্তাদের বিরুদ্ধে দুর্নীতির তদন্ত শুরু করার পর তিনি পদত্যাগের ঘোষণা দেন। 

দুর্নীতি বিরোধী পুলিশ রোববার এল আইসামির সাথে ঘনিষ্ঠ দুই ব্যক্তি শীর্ষ পিডিভিএসএ কর্মকর্তা আন্তোনিও পেরেজ সুয়ারেজ ও জোসেলিত রামিরেজকে গ্রেফতার করেছে। তারা ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে তেল শিল্পের তহবিল পরিচালনা করতেন। খবর এএফপি’র।

এল আইসামি টুইটারে লিখেছেন, ‘পিডিভিএসএ -তে দুর্নীতির বিষয়ে যে তদন্ত শুরু হয়েছে তার পরিপ্রেক্ষিতে, আমি প্রক্রিয়াটিকে সম্পূর্ণ সমর্থন, সহচর এবং সমর্থন করার লক্ষ্যে তেল মন্ত্রী হিসেবে আমার পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি।’ এল আইসামি ২০২০ সালের এপ্রিল থেকে তেলমন্ত্রী ছিলেন। তিনি সরকারের দুর্নীতি বিরোধি অভিযানকে সমর্থন করেন।

জাতীয় পুলিশ বাহিনী বলেছে ,কর্তৃপক্ষ দুর্নীতি ও আত্মসাতের সাথে জড়িত থাকতে পারে এমন উচ্চপদস্থ কর্মকর্তাদের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে।’ একজন বিশিষ্ট আইনজীবী, সন্ত্রাসবিরোধী বিচারক এবং একজন মেয়রের পাশাপাশি আটক ব্যক্তিদের মধ্যে বিধায়ক হুগবেল রোয়া রয়েছেন।

রাষ্ট্রীয় তেল কোম্পানিতে দুর্নীতির ক্ষেত্রে এটি প্রথম তদন্ত নয়। সাবেক তেল মন্ত্রী ইউলোজিও ডেল পিনো ও নেলসন মার্টিনেজ পুলিশ হেফাজতে মারা যান। দুর্নীতি তদন্তের অংশ হিসেবে তাদেরকে গ্রেফতার করা হয়েছিল।

প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো বলেন, তিনি তদন্তের সুবিধার্থে পদত্যাগ গ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছেন যার ফলে সত্য প্রতিষ্ঠা ও দোষীদের শাস্তি হওয়া উচিত।

মার্কিন নিষেধাজ্ঞার অধীনে থাকা এল আইসামি ভেনিজুয়েলার ক্ষমতাসীন সোশ্যালিস্ট পাটির অন্যতম প্রভাবশালী নেতা। তিনি এর আগে ভাইস প্রেসিডেন্ট, স্বরাষ্ট্র ও শিল্প মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।

আরও খবর





6ac5b73ac7a7e-071026090634.webp
পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হেলজেন

৬ দিন ১০ ঘন্টা ৪৬ মিনিট আগে