যোগাযোগের জন্য সময়ের প্রয়োজন পড়েনা- কাজী এহসানুল হক জিহাদ আবুধাবিতে DXN পপুলার ইউনিয়ন টিমের উদ্যোগে বিশাল বাংলা সেমিনার ও সেলিব্রেশন নোয়াখালীর দত্তেরহাটে শিশু মৃত্যুর ঘটনায় হাসপাতাল এমডি জেলে মাদ্রাসার ছাত্রকে বলাৎকারের অভিযোগে যুবক গ্রেপ্তার দত্তেরহাটে চোখে আঘাতের চিকিৎসা নিতে গিয়ে শিশুর মৃত্যু, হাসপাতাল বন্ধ ক্ষেতলালে নানা কর্মসূচিতে ডায়াবেটিস সেবা দিবস পালিত লাইসেন্স ছাড়া সার বিক্রি: ক্ষেতলালে ব্যবসায়ীকে জরিমানা, ৫৭ বস্তা সার জব্দ সন্তানকে দানের পরও আজীবন সম্পত্তিতে বাবা-মার অধিকার, আইন পাস নিয়ামতপুরের ছাতড়া গরুহাটির প্রধান সড়ক দখল করে মার্কেটের সিঁড়ি, চরম দুর্ভোগে পথচারী, ১১দলীয় জোটের লংমার্চে জাতি কি পেলো ১১দলীয় জোটের লংমার্চে জাতি কি পেলো জামায়াতের কার্যক্রমে অসন্তোষ, শার্শায় বিএনপিতে ২০ পরিবারের ৫০ সদস্য অভয়নগরে নারিকেল গাছের পাতা কাটার সময় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু রায়পুরে বসতঘরে আগুন, পুড়ে ছাই ১৫টির বেশি ঘর আশাশুনির বুধহাটাসহ ৪ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী যুবদলের জন্য উন্মুক্ত থাকবে ---------- সাবেক এমপি কাজী আলাউদ্দীন লালপুরে পদ্মার চরে সৌর বিদ্যুৎ প্রকল্প " পরিদর্শনে চীনের দল ফটিকছড়ি উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ নাছির উদ্দীনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল মানবতার আহবান ফাউন্ডেশন কতৃক বৃক্ষ রোপণ কর্মসূচী সম্পন্ন মধুপুরে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপন শ্যামনগরে বিদ্যুৎ স্পৃষ্টে এক খামারীর মৃত্যু

বীর মুক্তিযোদ্ধা ও অভিনেতা খালেকুজ্জামান আর নেই

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 21-03-2023 11:54:59 am

বীর মুক্তিযোদ্ধা ও অভিনেতা খালেকুজ্জামান আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (২১ মার্চ) সকালে মারা গেছেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭২ বছর। অভিনেতার মৃত্যুর খবরটি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন তার ছেলে জিশান।


খালেকুজ্জামানের জানাজা নিকেতন ও বিমানবন্দর কার্গো মাঠে অনুষ্ঠিত হবে। তারপর অভিনেতার মরদেহ নিয়ে যাওয়া হবে তার গ্রামের বাড়ি নরসিংদীতে। সেখানে তৃতীয় জানাজা শেষে বাবা-মায়ের পাশে তাকে দাফন করা হবে। 


জিশান জানান, ‘সকাল ১১টার দিকে নিজ বাসাতেই ইন্তেকাল করেছেন অভিনেতা। কোনও সমস্যা ছিলো না বাবার। দুদিন আগে জ্বর হয়েছিলো, সেটাও ভালো হয়ে যায়। একেবারে হুট করেই আমাদের ছেড়ে চলে গেলেন।’ 


এদিকে খালেকুজ্জামানের মৃত্যুতে শোক প্রকাশ করছেন শোবিজ অঙ্গনের অনেকেই। 


নির্মাতা শিহাব শাহীন সোশ্যাল হ্যান্ডেলে বলেছেন, “আমার অনেক প্রিয়, অনেক দিনের সহকর্মী খালেক ভাই আজ (২১ মার্চ) সকালে মারা গেছেন। সেই ২০০৭ সাল থেকে ‘এক্স ফ্যাক্টর’ দিয়ে খালেক ভাইয়ের সঙ্গে পথচলা। অসংখ্য কাজ হয়েছে খালেক ভাইয়ের সাথে। আজ ছেড়ে চলে গেলেন। দারুণ ভালো একজন মানুষ ছিলেন খালেকুজ্জামান!”


অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব ফেসবুকে লিখেছেন, ‘ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। আমাদের সকলের প্রিয় সহকর্মী খালেকুজ্জামান আজ সকালে মারা গেছেন। সবাই ওনার জন্য দোয়া করবেন।’ 


অভিনেত্রী মনিরা মিঠু লিখেছেন, ‘একজন গুণী শিল্পী এবং ভালো মানুষ অভিনেতা খালেকুজ্জামান ভাই আজ সকালে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ ওনাকে বেহেশত নসীব করুন, আমিন।’


কাজ করেছেন বহুল জনপ্রিয় নাটক ‘বড় ছেলে’সহ এই সময়ের বহু নাটকে। এছাড়া মুরাদ পারভেজের ‘বৃহন্নলা’, শিহাব শাহীনের ‘ছুঁয়ে দিলে মন’, অনম বিশ্বাসের ‘দেবী’ সিনেমায়ও দেখা গেছে এই অভিনেতাকে। 


তার অভিনীত প্রথম নাটক ‘সর্পভ্রমে রজ্জু’ বিটিভিতে প্রচার হয়েছিলো। ১৯৭৫ সালে তিনি বিটিভির তালিকাভূক্ত শিল্পী হন।

আরও খবর


6a75f0dddd768-070826085109.webp
শিল্পকলায় বিনামূল্যে ৬ সিনেমা দেখা যাবে

৩০ দিন ১৩ ঘন্টা ১৯ মিনিট আগে


6a6edd72c5d8a-020826120226.webp
ঢাকাই সিনেমায় অভিষেক, যা বললেন মধুমিতা

৩৫ দিন ২২ ঘন্টা ৮ মিনিট আগে