আমিরাবাদে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন ও গণমাধ্যমের মতবিনিময় মিরসরাইয়ে তিন শিক্ষক ‘গুণী শিক্ষক’ মনোনীত চিলমারীতে "ব্রহ্মপুত্র নদে ডানতীর রক্ষা প্রকল্পের ধস, আতঙ্ক গ্রামবাসী গভীর রাতেও পরিচ্ছন্ন শ্রীমঙ্গল গড়ার লক্ষ্যে মনিটরিং কার্যক্রম পরিচালনা বিশ্বমঞ্চে শ্রীমঙ্গলের তরুণ উদ্ভাবক তৌকির চৌধুরী কালোবাজারে সার বিক্রি: শেরপুরের ১৫ ডিলার কারাগারে মেট্রোরেল স্টেশন সংলগ্ন আবাসন প্রকল্প দখলের চেষ্টা: তুরাগ থানা যুবদল সভাপতি মামুনের বিরুদ্ধে সশস্ত্র মহড়া ও আতঙ্কের অভিযোগ গাজী নজরুলের এমপি পদ থাকবে কিনা, জানালেন স্পিকার জাতিসংঘে ইসরায়েলি ধ্বংসযজ্ঞের কড়া সমালোচনা প্রাথমিকে ১৪ হাজার শিক্ষক নিয়োগের সময়সূচি চূড়ান্ত শ্যামনগরে আদিবাসী মুন্ডাদের ঐতিহ্যবাহী কারাম উৎসব পালিত ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে আশাশুনিতে পল্লী বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে ইজিবাইক ও হোটেলের চাল বিধ্বস্থ ★অল্পের জন্য প্রাণে রক্ষা পথচারী ও হোটেলের লোকজন ফজরের নামাজ পড়তে গিয়ে নিখোঁজ হাফেজ রোকনুজ্জামান রিপন ৪বছরের শিশু রুহি হত্যার প্রধান আসামিসহ গ্ৰেফতার ৩ কৃষকের উপস্থিতি দেখে সটকে পড়লেন সার ডিলার ও কৃষি কর্মকর্তা বাঁশ ফেলে ও আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ কৃষকের চাঁদপুর–রায়পুর সড়কে আনন্দ বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ, আহত ৩ বাঁশখালীর বাহারছড়া সাগরপাড়ে প্রকৃতির মায়াবী সৌন্দর্য নির্মল বাতাস ও মনোরম পরিবেশে মুগ্ধ দর্শনার্থীরা শৈলকুপার ভাটই বাজারের আসাননগর তামাক ডিপোর বিপরীতে একটি ভাড়া বাসায় অভিযান চালায় পুলিশ দিনাজপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

গোদাগাড়ীতে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণ ও কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

“র্স্মাট বাংলাদেশ, র্স্মাট কৃষি” এই প্রতিবাদ্যকে সামনে রেখে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে  কৃষি উপকরণ বিতরণ ও কৃষি প্রযুক্তি মেলার শুভ উদ্বোধন করা  হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১০ টার সময় ২০২২-২০২৩ অর্থবছরের খরিপ-১/২০২৩-২৪ মৌসুমে আউশ ধান ও পাট উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা উপকরণ বিতরণ ও ৩ দিন ব্যাপি কৃষি প্রযুক্তি মেলার শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনের সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরী এমপি।

উপজেলা প্রশাসন ও কৃষি অধিদপ্তরের আয়োজনে শহীদ মিনার চত্ত্বরে অনুষ্ঠিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার জানে আলম এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মরিয়ম আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোদাগাড়ী উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব অয়েজ উদ্দীন বিশ্বাস, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সুফিয়া খাতুন মিলি, উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক মাসুদ পারভেজ বিপ্লবসহ কৃষি অফিসের কর্মকর্তা/কর্মচারীগণ। 

কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি মৌসুমে উপজেলার ৭ হাজার ৬ শত জন আউশ ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে ১০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি ও উর্চ্চ ফলনশীল ০৫ কেজি ধান বীজ এবং ৫ শত জন পাট চাষীদের মাঝে ১ কেজি করে পাট বীজ বিতরণ করা হয়।

অন্যদিকে ৩ দিন ব্যাপি আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় কৃষি প্রযুক্তি মেলায় ৩২ টি বিভিন্ন কৃষি প্রযুক্তি স্টলের মাধ্যমে মেলা অনুষ্ঠিত হয়েছে। উক্ত মেলাকে কেন্দ্র করে উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ পড়ুয়া ছাত্র/ছাত্রী এবং জনসাধারণের ব্যাপক সমাগম দেখা গেছে। অনুষ্ঠান শেষে স্কুল-কলেজের ছাত্র/ছাত্রীদের মাঝে বিনামূল্যে আমগাছ বিতরণ করা হয়।


আরও খবর