মূল্যস্ফীতিতে সাধারণ মানুষ চাপে আছে: অর্থমন্ত্রী নোয়াখালীতে ইয়াবা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড সুন্দরবনে কয়লাবাহী জাহাজের ধাক্কায় জেলের মৃত্যু রামপালে রেকর্ড ১৩২১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন নোয়াখালীতে আবারও কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪৫ ছেলেকে দেখতে গিয়ে গ্রেপ্তার বাবা, কারাগারে বাপ বেটা দুজনই দেবহাটায় অভিযানে বিপুল উইনকোরেক্সসহ নারী আটক লাখাইয়ে পুলিশ অভিযানে ১৫পিচ ইয়াবা সহ ৬ মামলার আসামী গ্রেপ্তার। শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিরল প্রজাতির সোনালী হনুমানের মৃত্যু লাখাইয়ে সুতাংনদীর স্তূপীকৃত বালু নিয়ে নানা সমস্যা নিরসনে নেই দৃশ্যমান উদ্যোগ। শিক্ষা-গবেষণায় শিল্প সংযোগে জাবিপ্রবির নতুন উদ্যোগ, ৫টি এমওইউ স্বাক্ষর জাবিপ্রবির স্থায়ী ক্যাম্পাসের ১৫০০ কোটি টাকা ছাড়ের আশ্বাস, ৫ প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি কুলিয়ারচরের ডেঙ্গু প্রতিরোধে বিশেষ মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান পাবলিক বিশ্ববিদ্যালয়েও আসছে ‘ওপেন ক্রেডিট’ ও ‘সেপ্টেম্বর সেশন’: ইউজিসি সদস্য অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে আটক ১ উলিপুরে কৃতি শিক্ষার্থীদের সম্বর্ধনা প্রদান সোনার পাড়া ব্লু-গার্ড দল কর্তৃক পরিবেশ রক্ষায় কার্যকরী উদ্যোগ। সাতক্ষীরায় ছুরিকাঘাতে ১৯ বছরের তরুণ নিহত বাগেরহাটের মোংলার ৩৫ মণ্ডপে প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেলেন তা’মীরুল মিল্লাতের শিক্ষার্থী মেহেদী হাসান সায়েম!

হালিউড়া পশ্চিম সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত


জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকী ও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে ময়মনসিংহের নান্দাইলে হালিউড়া পশ্চিম সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।


মঙ্গলবার (২১ মার্চ) হালিউড়া পশ্চিম সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।


হালিউড়া পশ্চিম সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ফখর উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,নান্দাইল উপজেলা সহকারী শিক্ষা অফিসার মো.মনিরুল ইসলাম। 


এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, প্রভাষক ও সাংবাদিক মোহাম্মদ আমিনুল হক বুলবুল,সাংবাদিক ফাহমিদ আহমেদ।


এসময় উপস্থিত ছিলেন,বিদ্যালয়ের সহকারী শিক্ষক জাফরিন সুলতানা, মোছাঃ মাহমুদা খাতুন,মোছাঃ রানী আক্তার,মো.আরিফ ইবনে ছালাম।


দুপুর ২ টায় জাতীয় সঙ্গীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয় আনুষ্ঠানিকতা। প্রথমেই ১ম শ্রেণী থেকে ৫ম শ্রেণীর শিক্ষার্থীদের একক ও দলীয় নৃত্য,ছড়া আবৃত্তি ও সর্বশেষ দেশাত্মবোধক গান পরিবেশিত হয়।


বিকালে বিজয়ী প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের মাঝে  আকর্ষণীয় পুরস্কার দেওয়া হয়।


প্রধান অতিথি মো.মনিরুল ইসলাম বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের দিয়েছেন একটি স্বাধীন সার্বভৌম দেশ, লাল সবুজের পতাকা যার নাম হলো বাংলাদেশ। দেশ প্রেমের কারণে তাঁকে বিভিন্ন সময় দীর্ঘ বছর কারা ভোগ করতে হয়েছে। বঙ্গবন্ধুর জন্ম না হলে আমরা বাংলাদেশ পেতাম না। সেই বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশ গড়তে ও বাস্তবায়ন করতে নিরলস ভাবে কাজ করছেন। 
আরও খবর