প্রেসক্লাব যশোরের দ্বৈ-বার্ষিক নির্বাচন সম্পন্ন: সভাপতি টুকুন, সম্পাদক নূর ইসলাম পরিষ্কার-পরিচ্ছন্নতা ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে শেরপুরে জেলা প্রশাসনের অভিযান মাদক রুখতে ৭৫ প্রতিষ্ঠান-সংগঠনে ক্রীড়া সামগ্রী বিতরণ যশোরের অভয়নগরে গণধোলাইয়ের পর গাঁজাসহ ২ কারবারি গ্রেপ্তার, পিকআপ জব্দ অক্টোবর থেকে নিজ বাসায় সৌরবিদ্যুৎ ব্যবহার করবেন প্রধানমন্ত্রী নবম পে-স্কেলের প্রজ্ঞাপন জারি গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে জেলা সিভিল সার্জন নোয়াখালীতে শাহ্ সিমেন্টের উদ্যোগে ‘সেরা কারিগর’ রাজমিস্ত্রীদের নিয়ে প্রোগ্রাম সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা: কেন্দ্রীয় সিদ্ধান্তকে স্বাগত জানালেন নেতা-কর্মীরা নাব্য সংকটে দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাট বন্ধ, দুর্ভোগে যাত্রী ও চালকরা জাতীয় যুব শক্তি কুলিয়ারচর উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়ে সাস্ট শিক্ষার্থীর মৃত্যু, আত্মার শান্তি কামনায় সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের প্রার্থনা শাবিপ্রবির PME বিভাগে ‘এনার্জি ডায়ালগ ২০২৬’ অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় পরিবার পরিকল্পনা পরিদর্শক সমিতির নতুন কমিটি, নেতৃত্বে সাকীরুন-হেলাল-আবেদ নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: বাঘায় ১২৫ বোতল ফেয়ারডিলসহ ৩ মাদক ব্যবসায়ী আটক এমপির প্রচেষ্টায় ছাড়া পেলো ভারতের বিএসএফের হাতে আটক বাঘার ৫ জন ১০ বছর ধরে শয্যাশায়ী ঝিনাইগাতীর ঝমেলা, অন্ধকার ঘরে কাটছে জীবনের শেষ দিন পরিবর্তনের বার্তা ও কর্মসংস্থানের অঙ্গীকার: বহুলীতে জুমার নামাজে এস এম রঞ্জুর দোয়া প্রার্থনা দিনাজপুরে কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পীরগঞ্জ জয় স্পোর্টিং ক্লাব, রংপুর চ্যাম্পিয়ন কালিগঞ্জে পানিতে ডুবে মামা-ভাগ্নের মর্মান্তিক মৃত্যু

ভূরুঙ্গামারীতে প্রধান মন্ত্রীর আশ্রয় প্রকল্পের ঘর পেল আরও ৩৩ টি পরিবার

কুড়িগ্রাম ভূরুঙ্গামারী  উপজেলায় মুজিববর্ষ উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের চতুর্থ পর্যায়ে ৩৩টি ভূমি ও গৃহহীন পরিবারের মাঝে ঘরের চাবি ও জমির দলিল হস্তান্তর কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (২২ মার্চ) সকালে উপজেলার অডিটোরিয়াম রুমে ভার্চুয়াল মিটিংয়ের মাধ্যমে ঘরের চাবি ও জমির দলিল হস্তান্তর কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ।

প্রধানমন্ত্রীর উদ্বোধনের পর ভূরুঙ্গামারী  উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) দিপক কুমার দেব শ্বর্মার  সভাপতিত্বে এক অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর দেওয়া ভূমিহীন ও গৃহহীনদের মাঝে ঘরের চাবি ও জমির দলিল হস্তান্তর করেন উপজেলা চেয়ারম্যান নুরুন্নবী চৌধুরী খোকন  ।

 এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক উত্তম কুমার রায়, জেলা  পরিষদের সদস্য  জহির  উদ্দিন ব‍্যপারী, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহানারা পারভীন মীরা , উপজেলা কৃষি অফিসার  সূজন কুমার ভৌমিক,  উপজেলা  ভাইস চেয়ারম্যান  জালাল  উদ্দিন মন্ডল  প্রমুখ।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, মুজিববর্ষ উপলক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের চতুর্থ  পর্যায়ের সারাদেশের সাথে একযোগে আজ ভূরুঙ্গামারী উপজেলায় মোট ৩৩ টি বসতঘর হস্তান্তর করা হয়েছে ।

প্রসঙ্গত, চতুর্থ ধাপে সারা দেশে ৩৯ হাজার ৩৬৫টি পরিবারকে ঘর হস্তান্তর করেন প্রধান অতিথি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই অনুষ্ঠান থেকে তিনি নয় জেলার (মাদারীপুর, গাজীপুর, নরসিংদী, রাজশাহী, জয়পুরহাট, চাঁপাইনবাবগঞ্জ, চুয়াডাঙ্গা, পঞ্চগড় ও মাগুরা জেলা) সব উপজেলাসহ সারাদেশের ২১১ উপজেলাকে ভূমিহীন-গৃহহীন মুক্ত ঘোষণা করেন।

এর আগে সারাদেশে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় দফায় আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ইতোমধ্যে জমির মালিকানাসহ ২ লাখ ১৫ হাজার ৮২৭টি ঘর হস্তান্তর করা হয়েছে।

আরও খবর







6aad3319a9398-180926064825.webp
হাতেনাতে ২৩ জঙ্গি গ্রেফতার

১ দিন ১ ঘন্টা ৫৮ মিনিট আগে