‎মোংলায় বিশাল পলিথিন সিন্ডিকেটের সন্ধান: ৩ হাজার কেজি জব্দ, ব্যবসায়ীর জরিমানা ‎ পীরগাছায় কৃষি কর্মকর্তার সঙ্গে কৃষকদলের মতবিনিময় পবিপ্রবি ছাত্রদলের উদ্যোগ, প্লাস্টিকের বোতল দিলেই গাছ নোয়াখালীতে ঘুমন্ত ভগ্নিপতিকে ছুরিকাঘাতে হত্যা, শ্যালক গ্রেপ্তার চৌদ্দগ্রামে দুর্যোগ প্রশমন দিবস: র‍্যালি, আলোচনা ও মহড়া অনুষ্ঠিত ঝিনাইগাতীতে দলিল লেখক সমিতির ১১ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি গঠন লালপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত অটোরিকশার গ্যারেজে ইয়াবা ও আগ্নেয়াস্ত্র, গ্রেপ্তার ৩ ঝিনাইগাতীতে উপজেলা প্রশাসন ও করিতাসের যৌথ উদ্যোগে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন ঝিনাইগাতীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন মঞ্জুয়ারা খাতুন হত্যা মামলা তদন্তে পিবিআই, যুবদল নেতাসহ ১১ জন আসামি, বাদী-বিবাদী পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ শেরপুরে জেলা প্রশাসন ও কারিতাসের যৌথ উদ্যোগে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ব্রহ্মরাজপুরে পুলিশের অভিযানে ইয়াবাসহ শামীম আটক নোয়াখালীতে হাসপাতালের জানালার গ্রিল কেটে ৯ লাখ টাকা চুরি নোয়াখালীতে যুবদল নেতার বিরুদ্ধে চাঁদাবাজি-দখলের অভিযোগে মানববন্ধন নোয়াখালীর সেনবাগে অর্জুনতলা ইউনিয়নের নাম পরিবর্তন করে ‘ছিলোনিয়া’ করার নির্দেশ বিগত ফ্যাসিস্ট সরকার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে গিয়ছে----সৈয়দ জাহাঙ্গীর আলম এমপি মোংলায় দুর্যোগ দিবসে জলবায়ু ক্ষতিপূরণের দাবি হুথি-সৌদি সংঘাতে মধ্যস্থতার প্রস্তাব দিলো ইরান

পর্তুগালে দেয়াল চাপায় সিলেটের দুই যুবকের মৃত্যু

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 23-03-2023 03:09:54 am

পর্তুগালে দেয়াল ভেঙে চাপা পড়ে শাহীন আহমেদ (৪৭) ও সুহেদ আহমেদ (৩২) নামে সিলেটের দুই যুবকের মৃত্যু হয়েছে। তারা দেশটির কৃষি ও পর্যটন শহর বেজায় শ্রমিকের কাজ করতেন।


স্থানীয় সময় গত সোমবার (২০ মার্চ) বিকেলে তারা নিজ কর্মস্থলে কনস্ট্রাকশনের কাজ করার সময় আহত হন এবং হাসপাতালে নেওয়ার পর তাদের মৃত্যু হয়।


নিহত শাহীন আহমেদ মৌলভীবাজার সদর থানার বাসিন্দা এবং সুহেদ আহমেদ সিলেটের গোলাপগঞ্জ থানার লক্ষণাবন্দ ইউনিয়নের করগাঁও উজানপাড়ার গ্রামের বাসিন্দা।


স্থানীয় জিএনআর পুলিশ সদস্যদের বরাত দিয়ে কয়েকজন প্রবাসী জানান, শাহীন ও সুহেদ দেয়াল চাপায় আহত হন। তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। বর্তমানে মরদেহ দুটি বেজা সেন্ট্রাল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।


এদিকে, দুই সিলেটি যুবক শাহীন এবং সুহেদের মৃত্যুতে রাজধানী লিসবনসহ গোটা পর্তুগালের বাংলাদেশ কমিউনিটিতে নেমে এসেছে শোকের ছায়া। দুজনের মরদেহ দেশে পাঠানো ও জরুরী করণীয় নিয়ে মঙ্গলবার (২১ মার্চ) টেস্ট অব লিসবনে বাংলাদেশি কমিউনিটি এক সভা আহ্বান করেছে।

আরও খবর

deshchitro-647ad6e1d149e-030623120001.webp
লিবিয়া বাংলাদেশির মৃত্যু।

১২২৮ দিন ১৪ ঘন্টা ৫৩ মিনিট আগে




deshchitro-6465f633446c3-180523035603.webp
সৌদিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবক নিহত

১২৪৪ দিন ২ ঘন্টা ৫৭ মিনিট আগে