আমিরাবাদে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন ও গণমাধ্যমের মতবিনিময় মিরসরাইয়ে তিন শিক্ষক ‘গুণী শিক্ষক’ মনোনীত চিলমারীতে "ব্রহ্মপুত্র নদে ডানতীর রক্ষা প্রকল্পের ধস, আতঙ্ক গ্রামবাসী গভীর রাতেও পরিচ্ছন্ন শ্রীমঙ্গল গড়ার লক্ষ্যে মনিটরিং কার্যক্রম পরিচালনা বিশ্বমঞ্চে শ্রীমঙ্গলের তরুণ উদ্ভাবক তৌকির চৌধুরী কালোবাজারে সার বিক্রি: শেরপুরের ১৫ ডিলার কারাগারে মেট্রোরেল স্টেশন সংলগ্ন আবাসন প্রকল্প দখলের চেষ্টা: তুরাগ থানা যুবদল সভাপতি মামুনের বিরুদ্ধে সশস্ত্র মহড়া ও আতঙ্কের অভিযোগ গাজী নজরুলের এমপি পদ থাকবে কিনা, জানালেন স্পিকার জাতিসংঘে ইসরায়েলি ধ্বংসযজ্ঞের কড়া সমালোচনা প্রাথমিকে ১৪ হাজার শিক্ষক নিয়োগের সময়সূচি চূড়ান্ত শ্যামনগরে আদিবাসী মুন্ডাদের ঐতিহ্যবাহী কারাম উৎসব পালিত ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে আশাশুনিতে পল্লী বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে ইজিবাইক ও হোটেলের চাল বিধ্বস্থ ★অল্পের জন্য প্রাণে রক্ষা পথচারী ও হোটেলের লোকজন ফজরের নামাজ পড়তে গিয়ে নিখোঁজ হাফেজ রোকনুজ্জামান রিপন ৪বছরের শিশু রুহি হত্যার প্রধান আসামিসহ গ্ৰেফতার ৩ কৃষকের উপস্থিতি দেখে সটকে পড়লেন সার ডিলার ও কৃষি কর্মকর্তা বাঁশ ফেলে ও আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ কৃষকের চাঁদপুর–রায়পুর সড়কে আনন্দ বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ, আহত ৩ বাঁশখালীর বাহারছড়া সাগরপাড়ে প্রকৃতির মায়াবী সৌন্দর্য নির্মল বাতাস ও মনোরম পরিবেশে মুগ্ধ দর্শনার্থীরা শৈলকুপার ভাটই বাজারের আসাননগর তামাক ডিপোর বিপরীতে একটি ভাড়া বাসায় অভিযান চালায় পুলিশ দিনাজপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

গোদাগাড়ীতে অটো ছিনতায় চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

রাজশাহীর গোদাগাড়ীতে অটোর ছিনতায় চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে গোদাগাড়ী মডেল থানা পুলিশ। বৃহস্পতিবার রাত ২ টার দিকে চাঁপাইনবাবগঞ্জ জেলার দারিয়াপুর হাতাপাড়া গ্রামের কামাল হোসেনের বাড়ী থেকে অটোগাড়ী উদ্ধার ও তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাকৃতরা হলো, গোদাগাড়ী উপজেলার হরিশংকর পুর গ্রামের তরিকুল ইসলামের ছেলে রুবেল হোসেন সুজন (৩২) কালিদিঘি কৃষ্ণবাটি এলাকার মজিবুর রহমানের ছেলে ইমন (২৪) বসন্তপুর গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে আপেল (৪১) এবং চৌদুয়ার গ্রামের মৃত সৈয়ব আলীর ছেলে আনোয়ার হোসেন সুমন (২৯)।

প্রেস বিজ্ঞপ্তীতে জানানো হয়, গত ১৪ মার্চ সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে পবার দামকুড়া থানার মুরারীপুর গ্রামের মিলন হোসেনের ছেলে রনি ইসলাম (২২) রাজশাহী মহানগরীর শাহমখদুম থানার আমচত্ত্বর এলাকা থেকে ৪ জন যাত্রীসহ গোদাগাড়ীর সিএ্যান্ডবি মোড়ে আসবে বলে গাড়ীতে উঠে। রাত পৌনে ৮ টার দিকে সিএ্যান্ডবি মোড় পার হয়ে ৫০০ গজ পশ্চিমে গোদাগাড়ীর দিকে ফাঁকা রাস্তায় প্রসাব করবো বলে অটো থামিয়ে অটো চালকের চোখ-মুখ চেপে ধরে জোর পূর্বক গাড়ী থেকে নামিয়ে টানাহেচড়া করে রাস্তার পাশের ধানের জমিতে নিয়ে গিয়ে হাত-পা বেধে ফেলে। এই সময় অটো চালকের ব্যবহৃত মোবাইল ফোন, মানিব্যাগে থাকা আট শত টাকা ও অটো গাড়ী ছিনিয়ে নিয়ে ভূট্টার জমিতে ফেলে রেখে পালিয়ে যায়। পরে অনেক কষ্ঠ করে হাত পায়ের বাঁধন খুলে গোদাগাড়ীর খেতুর ধাম এলাকায় তার শ্বশুড় বাড়ীতে গিয়ে আশ্রয় নেয়।

এই ঘটনায় গত ১৫ তারিখ গোদাগাড়ী মডেল থানায় অজ্ঞাতনামা ৪ জনকে আসামী করে অটো চালক রনি ইসলাম থানায় মামলা দায়ের করলে বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে গোদাগাড়ী মডেল থানা পুলিশ চার ছিনতাকারীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

এই বিষয়ে গোদাগাড়ী মডেল থানার ওসি কামরুল ইসলাম বলেন, অটো ছিনাতায়ে ঘটনায় মামলা দায়ের করা হলে আমরা উদ্ধারের জন্য তৎপরতা শুরু করি। বৃহস্পতিবার রাতে তাদের ধরতে ও অটো উদ্ধার করতে সক্ষম হয়। আসামীদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে জানান।


Tag
আরও খবর