মূল্যস্ফীতিতে সাধারণ মানুষ চাপে আছে: অর্থমন্ত্রী নোয়াখালীতে ইয়াবা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড সুন্দরবনে কয়লাবাহী জাহাজের ধাক্কায় জেলের মৃত্যু রামপালে রেকর্ড ১৩২১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন নোয়াখালীতে আবারও কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪৫ ছেলেকে দেখতে গিয়ে গ্রেপ্তার বাবা, কারাগারে বাপ বেটা দুজনই দেবহাটায় অভিযানে বিপুল উইনকোরেক্সসহ নারী আটক লাখাইয়ে পুলিশ অভিযানে ১৫পিচ ইয়াবা সহ ৬ মামলার আসামী গ্রেপ্তার। শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিরল প্রজাতির সোনালী হনুমানের মৃত্যু লাখাইয়ে সুতাংনদীর স্তূপীকৃত বালু নিয়ে নানা সমস্যা নিরসনে নেই দৃশ্যমান উদ্যোগ। শিক্ষা-গবেষণায় শিল্প সংযোগে জাবিপ্রবির নতুন উদ্যোগ, ৫টি এমওইউ স্বাক্ষর জাবিপ্রবির স্থায়ী ক্যাম্পাসের ১৫০০ কোটি টাকা ছাড়ের আশ্বাস, ৫ প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি কুলিয়ারচরের ডেঙ্গু প্রতিরোধে বিশেষ মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান পাবলিক বিশ্ববিদ্যালয়েও আসছে ‘ওপেন ক্রেডিট’ ও ‘সেপ্টেম্বর সেশন’: ইউজিসি সদস্য অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে আটক ১ উলিপুরে কৃতি শিক্ষার্থীদের সম্বর্ধনা প্রদান সোনার পাড়া ব্লু-গার্ড দল কর্তৃক পরিবেশ রক্ষায় কার্যকরী উদ্যোগ। সাতক্ষীরায় ছুরিকাঘাতে ১৯ বছরের তরুণ নিহত বাগেরহাটের মোংলার ৩৫ মণ্ডপে প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেলেন তা’মীরুল মিল্লাতের শিক্ষার্থী মেহেদী হাসান সায়েম!

বাংলাদেশ কানাডা অ্যাসোসিয়েশন অব ক্যালগেরির স্পোর্টস প্রতিযোগিতা

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 25-03-2023 06:10:35 am

বরাবরের মতো এ বছরও বাংলাদেশ কানাডা অ্যাসোসিয়েশন অব ক্যালগেরির স্পোর্টস প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এতে ক্যালগেরিতে বসবাসরত বিভিন্ন বয়সের প্রবাসীরা অংশ নেন।


বাংলাদেশ কানাডা অ্যাসোসিয়েশন অফ ক্যালগেরি আয়োজিত বিভিন্ন খেলাধুলার মধ্যে উল্লেখযোগ্য ছিল ব্যাডমিন্টন, টেবিল টেনিস এবং কেরাম প্রতিযোগিতা।


ব্যাডমিন্টন প্রতিযোগিতায় (ডাবল) টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে জয়ন্ত বসু ও সঞ্জয় মল্লিক। রানার আপ-জুবায়ের সিদ্দিকী ও শুভ্র দাস শুভ এবং তৃতীয় স্থান- জন ইফতেখার ও সাজিদ খান। টেবিল টেনিস প্রতিযোগিতায় (একক টুর্নামেন্ট): চ্যাম্পিয়ন হয়েছে নাইম উল হাসান এবং রানার আপ-মিজান।


ক্যারাম (ডাবল) টুর্নামেন্ট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে আসিফ হোসেন ও শাওন সুবহান এবং রানার আপ- লিওন ও পাপন। আগামীকাল ২৬শে মার্চ দুপুর ২টায় বাংলাদেশ সেন্টারে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হবে।


এ বছর স্পোর্টসের গ্র্যান্ড স্পন্সর ছিলেন আব্দুল্লাহ রফিক। মিডিয়া পার্টনার ছিল আলবার্টার প্রথম বাংলা অনলাইন পোর্টাল প্রবাস বাংলা ভয়েস। বাংলাদেশ কানাডা অ্যাসোসিয়েশন অব ক্যালগেরির সভাপতি কয়েস চৌধুরী বলেন, শত ব্যস্ততা ও প্রতিকূলতার মাঝেও যারা অংশ নেন। আগামীতে এভাবেই আপনাদের পাশে পেতে চাই।


সাধারণ সম্পাদক শুভ্র দাস শুভ্র বলেন, প্রবাসে এ ধরনের আয়োজন যেন আমাদের অতীতের দিনগুলোতে নিয়ে যায়। আনন্দঘন পরিবেশের মধ্যে দিয়ে সবগুলো ইভেন্ট সম্পূর্ণ করায় সবার প্রতি কৃতজ্ঞতা।


স্পোর্টস সেক্রেটারি সাকিব হোসেন বলেন, শত কর্ম ব্যস্ততার মধ্যে দিয়ে যারা সময় দিয়েছেন, প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন এবং জয়ী এবং পরাজিত সকলকেই আমার অভিনন্দন।


স্বাধীনতা দিবস উপলক্ষে আগামীকাল বাংলাদেশ সেন্টারে দুপুর ২টায় এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

আরও খবর

deshchitro-647ad6e1d149e-030623120001.webp
লিবিয়া বাংলাদেশির মৃত্যু।

১২১৯ দিন ৩ ঘন্টা ২৪ মিনিট আগে




deshchitro-6465f633446c3-180523035603.webp
সৌদিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবক নিহত

১২৩৪ দিন ১৫ ঘন্টা ২৮ মিনিট আগে