নওগাঁয় মাদক, বাল্যবিবাহ ও সাইবার ক্রাইম প্রতিরোধে শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা চিকিৎসায় সর্বস্বান্ত বাবা, মেধাবী নিঝুমকে বাঁচাতে প্রয়োজন ৫০ লাখ টাকা কোম্পানীগঞ্জে সড়ক সংস্কারের ট্রাকের ধাক্কায় বৃদ্ধা নারীর মৃ-ত্যু নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭০ সুন্দরবনে পর্যটকবাহী জাহাজে ডাকাতির চেষ্টা, গুলিতে পিছু হটল সন্দেহভাজনরা সৌদিতে বিদ্যুৎকেন্দ্রে হুথি হামলার নিন্দা বাংলাদেশের মেসির বিদায়ী ম্যাচের আগে আর্জেন্টিনার বড় জয় পার্টিতে মদপানে তরুণের মৃত্যু, গুরুতর অসুস্থ আরো ৪ আখতারুজ্জামান এখন দেশের ভুক্তভোগী-নির্যাতিত মানুষের নেতা : জামায়াতের আমির শফিকুর রহমান সুন্দরগঞ্জে সাংবাদিককে মারধর, থানায় অভিযোগ, অভিযুক্তরা পলাতক। সরকারি সফরে অস্ট্রেলিয়া গেলেন সেনাপ্রধান মূল্যস্ফীতিতে সাধারণ মানুষ চাপে আছে: অর্থমন্ত্রী নোয়াখালীতে ইয়াবা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড সুন্দরবনে কয়লাবাহী জাহাজের ধাক্কায় জেলের মৃত্যু রামপালে রেকর্ড ১৩২১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন নোয়াখালীতে আবারও কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪৫ ছেলেকে দেখতে গিয়ে গ্রেপ্তার বাবা, কারাগারে বাপ বেটা দুজনই দেবহাটায় অভিযানে বিপুল উইনকোরেক্সসহ নারী আটক লাখাইয়ে পুলিশ অভিযানে ১৫পিচ ইয়াবা সহ ৬ মামলার আসামী গ্রেপ্তার। শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিরল প্রজাতির সোনালী হনুমানের মৃত্যু

ভয়াবহ আগুনে পুড়লো থানচি বাজারের অর্ধশত দোকান-বাড়ি

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 25-03-2023 08:30:52 am

ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বান্দরবানের থানচি উপজেলা সদর বাজারে। এতে ৫০টি দোকান ও বাড়ি পুড়ে গেছে। শনিবার (২৫ মার্চ) সকাল সোয়া আটটার দিকে লাগা আগুন ফায়ার সার্ভিসের দুটি ইউনিট, পুলিশ, বিজিবি ও স্থানীয়দের দুই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে।


বিষয়টি নিশ্চিত করে থানচি ফায়ার সাভির্স ও সিভিল ডিফেন্সের টিম লিডার পেয়ার মোহাম্মদ জানান, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। দুই ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় মোট ৫০টি দোকান ও বাড়ি পুড়ে গেছে।


স্থানীয়রা জানান, বাজারের দক্ষিণ পাশে পুরোনো ঝুলন্ত সেতুসংলগ্ন একটি বাড়ির রান্নাঘর থেকে সকালে আগুনের সূত্রপাত হয়। বাঁশ ও গাছের তৈরি ওই রান্নাঘর থেকে আগুন দ্রুত পাশের বাজারের দোকানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে ৫০টি দোকান ও বাড়ি পুড়ে যায়।


পুড়ে যাওয়া দোকানগুলো পাহাড়িদের খাবারের দোকান ছিলো বলে জানিয়েছেন থানচি উপজেলার ভাইস চেয়ারম্যান চসাথোয়াই মারমা।


থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল মনসুর বলেন, একটি বাড়ির রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়েছিলো বলে জানা গেছে। তাৎক্ষণিক হিসাবে বাজারের প্রায় ৫০টি দোকান ও বাজারসংলগ্ন বাড়ি পুড়ে গেছে। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের থাকার জন্য আপাতত ব্যবস্থা করা হবে।


এর আগে গত বুধবার (২২ মার্চ) সকালে থানচি উপজেলার বলীপাড়া বাজারে অগ্নিকাণ্ডে অন্তত ৬০টি দোকান পুড়ে যায়। ২০২০ সালের ২৭ এপ্রিল থানচি উপজেলা সদর বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিলো।

আরও খবর