লোহাগাড়ায় দুর্গাপূজা ঘিরে মতবিনিময় সভা অনুষ্ঠিত কুলিয়ারচরে এমাদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি নির্বাচন অনুষ্টিত কুলিয়ারচরে এমাদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি নির্বাচন অনুষ্টিত চন্দনাইশে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু মঙ্গলবার পাটকেলঘাটায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে জেলা পুলিশ সুপার -আবু সালেহ মো. আশরাফুল আলম পীরগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত ঢাকা-রিয়াদগামী সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত এইচএসসির ফল ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে ঈশ্বরগঞ্জে কন্যা শিশু দিবসে র‌্যালি আলোচনা সভা ঝিনাইগাতীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, চার মামলায় ১২ হাজার টাকা জরিমানা ঈশ্বরগঞ্জে ৭ম শ্রেণির শিক্ষার্থীর বাল্যবিয়ে ॥ বাবার ৪ হাজার টাকা জরিমানা অবৈধ সার উৎপাদন, জরিমানা ৫০ হাজার টাকা সেনবাগে স্ত্রীকে নিয়ে যাওয়ার পর বসতবাড়িতে হামলা-ভাঙচুর, স্বর্ণালংকার ও টাকা লুটের অভিযোগ লালপুরে জাতীয় কন্যাশিশু দিবস পালিত কুলিয়ারচরে ফ্যামিলি কার্ড কার্যক্রম তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত আশাশুনিতে ফ্যামিলি কার্ড কার্যক্রম বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স আজ থেকে লাখাইয়ে ফ্যামিলি কার্ড কার্যক্রম শুরু হচ্ছে। ঢাকা মেডিকেল কলেজে বিশ্ব আর্থ্রাইটিস দিবস ২০২৬ উপলক্ষ্যে সায়েন্টিফিক সিম্পোজিয়াম অনুষ্ঠিত ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে অবহিতকরণ প্রেস কনফারেন্স করেছে শান্তিগঞ্জ উপজেলা প্রশাসন নাঙ্গলকোটে চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ; সাংবাদিক হত্যার হুমকিতে থানায় জিডি

জনগণকে মিনার-ই-পাকিস্তানে জড়ো হওয়ার ডাক ইমরানের

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 25-03-2023 11:19:58 am

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) চেয়ারম্যান ও দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান দেশের জনগণের প্রতি মৌলিক অধিকার প্রয়োগ করতে মিনার-ই-পাকিস্তানের সমাবেশে (জলসা) যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন।


শনিবার (আজ) দিনগত রাত ৯টায় অর্থাৎ তারাবির নামাজের পর লাহোরের মিনার-ই-পাকিস্তানে এই সমাবেশ হওয়ার কথা রয়েছে। পিটিআই চেয়ারম্যান ইমরান খান শনিবার রাতে এ সমাবেশে ভাষণ দেবেন।


সাবেক প্রধানমন্ত্রী টুইটারে বলেন, তার মন বলছে, এই সমাবেশ ‘সব রেকর্ড ভেঙে দেবে। রাজনৈতিক সমাবেশে যোগ দেওয়া পাকিস্তানের জনগণের মৌলিক অধিকার বলেও উল্লেখ করেন তিনি।


টুইটবার্তায় ইমরান খান বলেন, আমি লাহোরে সবাইকে তারাবির নামাজের পর উপস্থিত হওয়ার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। সমাবেশে আমি আমার হাকীকী আজাদীর ভিশন ঘোষণা করব। এ ছাড়া কীভাবে আমরা পাকিস্তানকে দুর্বৃত্তদের জগাখিচুড়ি থেকে বের করে আনব, সে বিষয়ে পরিকল্পনা থাকবে।


গত বছরের এপ্রিলে অনাস্থা ভোটে ক্ষমতাচ্যুত হওয়া পাক প্রধানমন্ত্রী আশঙ্কা করেছেন যে, সরকার লোকদের উপস্থিতি ঠেকাতে সব ধরনের উপায়-উপকরণ ব্যবহার করবে। তবে আমি আমাদের জনগণকে মনে করিয়ে দিতে চাই যে, রাজনৈতিক সমাবেশে যোগ দেওয়া তাদের মৌলিক অধিকার।


পিটিআই প্রধান বলেন, একটি স্বাধীন জাতির সদস্য হিসেবে প্রত্যেককে তাদের অধিকার নিশ্চিত করতে হবে এবং মিনার-ই-পাকিস্তানে আসতে হবে। এর আগে চলতি সপ্তাহের শুরুতে ইমরান খান লাহোরের মিনার-ই-পাকিস্তানে ‘মেগা পাওয়ার শো’ ঘোষণা করেন।


শনিবারের সমাবেশটি হওয়ার কথা ছিল গত ১৯ মার্চ। কিন্তু লাহোর হাইকোর্ট চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতির কথা উল্লেখ করে মিনার-ই-পাকিস্তানে সমাবেশ করতে পিটিআই নেতৃত্বকে নিষেধ করার পর তা স্থগিত করা হয়। মোট দুই দফা পেছানোর  পর আজ শনিবার রাতে সমাবেশটি হতে যাচ্ছে।


এদিকে সমাবেশ শুরুর কয়েক ঘণ্টা আগে থেকেই পিটিআই নেতাকর্মীদের ওপর ধরপাকড় শুরু করেছে পাঞ্জাব পুলিশ। ইতোমধ্যে শতাধিক নেতাকর্মীকে আটক করার কথা জানিয়েছে পাকিস্তানের সংবাদমাধ্যমগুলো। একই সঙ্গে মিনার-ই-পাকিস্তানে যাওয়ার প্রবেশ ও প্রস্থান পথগুলোতে কন্টেইনারসহ অন্যান্য ব্লক বসিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে।

আরও খবর




6ac5b73ac7a7e-071026090634.webp
পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হেলজেন

৬ দিন ২ ঘন্টা ২৩ মিনিট আগে