সৌদিতে বিদ্যুৎকেন্দ্রে হুথি হামলার নিন্দা বাংলাদেশের মেসির বিদায়ী ম্যাচের আগে আর্জেন্টিনার বড় জয় আখতারুজ্জামান এখন দেশের ভুক্তভোগী-নির্যাতিত মানুষের নেতা : জামায়াতের আমির শফিকুর রহমান সরকারি সফরে অস্ট্রেলিয়া গেলেন সেনাপ্রধান মূল্যস্ফীতিতে সাধারণ মানুষ চাপে আছে: অর্থমন্ত্রী নোয়াখালীতে ইয়াবা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড সুন্দরবনে কয়লাবাহী জাহাজের ধাক্কায় জেলের মৃত্যু রামপালে রেকর্ড ১৩২১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন নোয়াখালীতে আবারও কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪৫ ছেলেকে দেখতে গিয়ে গ্রেপ্তার বাবা, কারাগারে বাপ বেটা দুজনই দেবহাটায় অভিযানে বিপুল উইনকোরেক্সসহ নারী আটক লাখাইয়ে পুলিশ অভিযানে ১৫পিচ ইয়াবা সহ ৬ মামলার আসামী গ্রেপ্তার। শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিরল প্রজাতির সোনালী হনুমানের মৃত্যু লাখাইয়ে সুতাংনদীর স্তূপীকৃত বালু নিয়ে নানা সমস্যা নিরসনে নেই দৃশ্যমান উদ্যোগ। শিক্ষা-গবেষণায় শিল্প সংযোগে জাবিপ্রবির নতুন উদ্যোগ, ৫টি এমওইউ স্বাক্ষর জাবিপ্রবির স্থায়ী ক্যাম্পাসের ১৫০০ কোটি টাকা ছাড়ের আশ্বাস, ৫ প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি কুলিয়ারচরের ডেঙ্গু প্রতিরোধে বিশেষ মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান পাবলিক বিশ্ববিদ্যালয়েও আসছে ‘ওপেন ক্রেডিট’ ও ‘সেপ্টেম্বর সেশন’: ইউজিসি সদস্য অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে আটক ১ উলিপুরে কৃতি শিক্ষার্থীদের সম্বর্ধনা প্রদান

রেললাইনে হাঁটছিলেন, ব্যস্ত ছিলেন মুঠোফোনে, অতর্কিতে ট্রেনের ধাক্কা

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 25-03-2023 03:35:43 pm

রাত তখন প্রায় ১২টা। রেললাইন ধরে মুঠোফোনে কথা বলতে বলতে হাঁটছিলেন ওয়াইবার ত্রিপুরা (২০) নামের এক তরুণ। পেছন থেকে হুইসেল বাজাতে বাজাতে আসছিল ট্রেন। কিন্তু সেই হুইসেলের আওয়াজ শুনতে পাননি ওই তরুণ। এতেই ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলে নিহত হন তিনি।


শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার কুমিরা ইউনিয়নের সুলতানা মন্দির এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


নিহত ওয়াইবার ত্রিপুরা বান্দরবান জেলার সোনাই চন্দ্র ত্রিপুরার ছেলে। তিনি সুলতানা মন্দির এলাকার একটি কারখানায় দৈনিক ভিত্তিতে শ্রমিকের কাজ করতেন।


রেলওয়ে পুলিশ জানায়, ঢাকাগামী ‘তূর্ণা এক্সপ্রেস’ ট্রেনের ধাক্কায় ওই তরুণ নিহত হয়েছেন। খবর পেয়ে রাত পৌনে দুইটার দিকে রেলওয়ে পুলিশের সীতাকুণ্ড ফাঁড়ির সদস্যরা তাঁর লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করেন। পরে ময়নাতদন্তের জন্য লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়। এ ঘটনায় চট্টগ্রাম রেলওয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।


রেলওয়ে পুলিশের সীতাকুণ্ড ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) খোরশেদ আলম বলেন, ওয়াইবার ত্রিপুরা নামের ওই তরুণ রাতে ঢাকামুখী রেললাইনের ওপর দিয়ে মুঠোফোনে কথা বলতে বলতে হেঁটে যাচ্ছিলেন। এ সময় পেছন থেকে ট্রেন এসে তাঁকে ধাক্কা দেয়। তাঁর মাথার ডান পাশে ও শরীরের ডান অংশে ট্রেনের ধাক্কা লাগে। খোরশেদ বলেন, নিহত তরুণের পরিবারকে খবর দেওয়া হয়েছে। তিনি যতটুকু জানতে পেরেছেন, ওয়াইবার খুবই দরিদ্র পরিবারের সন্তান।

আরও খবর