ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে আশাশুনিতে পল্লী বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে ইজিবাইক ও হোটেলের চাল বিধ্বস্থ ★অল্পের জন্য প্রাণে রক্ষা পথচারী ও হোটেলের লোকজন ফজরের নামাজ পড়তে গিয়ে নিখোঁজ হাফেজ রোকনুজ্জামান রিপন ৪বছরের শিশু রুহি হত্যার প্রধান আসামিসহ গ্ৰেফতার ৩ কৃষকের উপস্থিতি দেখে সটকে পড়লেন সার ডিলার ও কৃষি কর্মকর্তা বাঁশ ফেলে ও আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ কৃষকের চাঁদপুর–রায়পুর সড়কে আনন্দ বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ, আহত ৩ বাঁশখালীর বাহারছড়া সাগরপাড়ে প্রকৃতির মায়াবী সৌন্দর্য নির্মল বাতাস ও মনোরম পরিবেশে মুগ্ধ দর্শনার্থীরা শৈলকুপার ভাটই বাজারের আসাননগর তামাক ডিপোর বিপরীতে একটি ভাড়া বাসায় অভিযান চালায় পুলিশ দিনাজপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত গবাদিপশু পালনে আত্মকর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টিতে অভিবাসন ফেরতদের প্রশিক্ষণ প্রদান ও সনদ বিতরণ আক্কেলপুরে ৭২ কেজি ৯০০ গ্রাম কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪ শার্শায় নিষিদ্ধ ছাত্রলীগ সভাপতিসহ আটক ২ পত্রিকায় সংবাদ প্রকাশের জেরে কচুয়ায় সাংবাদিক নাছির উদ্দিন ও তার কন্যা শিশুকে মারধরের অভিযোগ ঝটিকা অভিযান থেকে উঠান বৈঠক-মাদক ও কিশোর গ্যাং দমনে সক্রিয় ওসি আব্দুর রহিম, এখন দায়িত্বে কে? নানা বাড়িতে বেড়াতে এসে সাপের কামড়ে শিশুর মৃত্যু বাস ভাড়া বাড়ানোর প্রস্তাব মন্ত্রণালয়ে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের মূলপর্ব শুরু আজ আজ বিশ্ব গন্ডার দিবস ১৯৮ কিলোমিটার বেগে ধেয়ে আসছে সুপার টাইফুন বিশ্ববাজারেও বাড়ল তেলের দাম

থিয়েটার কুবির নতুন কমিটি গঠন

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) সাংস্কৃতিক সংগঠন থিয়েটার কুবি'র ২০২২-২৩ কার্যনির্বাহী পরিষদের কমিটি গঠন করা হয়েছে। নতুন এই কমিটিতে সভাপতির দায়িত্বে রয়েছেন নৃবিজ্ঞান ১১ তম ব্যাচের শিক্ষার্থী ইশতিয়াক আহমেদ ও সাধারণ সম্পাদকের দায়িত্বে রয়েছেন নৃবিজ্ঞান ১১ তম ব্যাচের শিক্ষার্থী মোহন চক্রবর্তী। 

সোমবার (২২ আগস্ট) সন্ধ্যায় থিয়েটার কুবির কার্যালয়ে সংগঠনটির নতুন এই কমিটি ঘোষণা করেন সংগঠনটির উপদেষ্টা ও প্রত্নতত্ত্ব বিভাগের বিভাগীয় প্রধান ড. মো: সোহরাব উদ্দিন।

এ সময় উপস্থিত ছিলেন থিয়েটার কুবির উপদেষ্টা ও ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো: হাবিবুর রহমান ও সাবেক নাট্যকর্মী মিনহাজুল ইসলাম। 

নবগঠিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সহ-সভাপতি  রিয়াজ উদ্দিন রাকিব, সাফায়িত সিফাত, যুগ্ম সাধারণ সম্পাদক মো. হান্নান রহিম, রওনাক জাহান নীলা, সাংগঠনিক সম্পাদক গুলশান পারভীন সুইটি, সহ-সাংগঠনিক সম্পাদক রবীন্দ্রনাথ বর্মন তপু, প্রচার সম্পাদক মো. ফজলে রাব্বী, অর্থ সম্পাদক  দীপ চৌধুরী দীপ, দপ্তর সম্পাদক মোহাম্মদ ইমতিয়াজ,গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক শাহ সামিন সাদি, মঞ্চ ব্যবস্থাপনা সম্পাদক মোস্তফা কামাল ইমরুজ, আলোক নিয়ন্ত্রণ সম্পাদক সাইদুল আলম, প্রপ্স ও কস্টিউম সম্পাদক বৃন্তি পালিত, শব্দ ও সংগীত আয়োজন সম্পাদক ওয়াহিদ জামান।

এছাড়া এ কমিটিতে কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন তারিন সুমাইয়া, উম্মে মারিয়া রিয়া,  মো. নাঈম, কাজী ফাইজা মেহজাবিন,  ইমদাদুল হক মিরন।

আরও খবর