বাঘায় ১২৫ বোতল ফেয়ারডিলসহ ৩ মাদক ব্যবসায়ী আটক এমপির প্রচেষ্টায় ছাড়া পেলো ভারতের বিএসএফের হাতে আটক বাঘার ৫ জন ১০ বছর ধরে শয্যাশায়ী ঝিনাইগাতীর ঝমেলা, অন্ধকার ঘরে কাটছে জীবনের শেষ দিন পরিবর্তনের বার্তা ও কর্মসংস্থানের অঙ্গীকার: বহুলীতে জুমার নামাজে এস এম রঞ্জুর দোয়া প্রার্থনা দিনাজপুরে কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পীরগঞ্জ জয় স্পোর্টিং ক্লাব, রংপুর চ্যাম্পিয়ন কালিগঞ্জে পানিতে ডুবে মামা-ভাগ্নের মর্মান্তিক মৃত্যু আসন্ন ইউপি নির্বাচন: যশোরের ৮ উপজেলায় ৫৪ ভোটকেন্দ্রে রদবদল শরৎ বিকেল - ইফতেখার রবিন লাখাইয়ে কৃষ্ণপুর গনহত্যা দিবসে আলোচনা ও শ্রদ্ধান্জলী নিবেদন। আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী একাত্তরের ভূমিকার প্রমাণ ছাব্বিশেও দিয়েছে জামায়াত হাতেনাতে ২৩ জঙ্গি গ্রেফতার ‎জীবাশ্ম জ্বালানি প্রকল্পের অর্থায়ন বন্ধের দাবিতে মোংলায় তীব্র প্রতিবাদ সালুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি দেলোয়ার হোসেন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা দিয়ে গণসংযোগ পীরগাছায় জাতীয় ছাত্রশক্তির কমিটি গঠিত হওয়ায় আনন্দ মিছিল কুতুবদিয়ায় জামায়াতের রুকন বৈঠক অনুষ্ঠিত কুতুবদিয়ায় জামায়াতের রুকন বৈঠক অনুষ্ঠিত পীরগাছায় নাগদাহ আলাইকুমারী পানি ব্যবস্থাপনা সমিতির নবনির্বাচিত কমিটির মতবিনিময়, বৃক্ষরোপন ও চারা বিতরণ পীরগাছায় কামদেব মাদ্রাসায় অভিভাবক সমাবেশ; এক দপ্তরীর বিদায় সংর্ধনা ‎মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের সাথে নবনির্বাচিত সিবিএ নেতাদের সৌজন্য সাক্ষাৎ

বঙ্গবন্ধুর নামে বাংলাদেশকে চেনে বিশ্ব: পর্যটন প্রতিমন্ত্রী

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 26-03-2023 11:25:08 am

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে বিশ্বের মানুষ বাংলাদেশকে চেনে বলে উল্লেখ করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী।


রোববার (২৬ মার্চ) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ‘মুজিবের বাংলাদেশ’ শীর্ষক স্মারকগ্রন্থের প্রকাশনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।


প্রতিমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু ও বাংলাদেশ অভিন্ন সত্তা। তাই বাংলাদেশের পর্যটনকে বিশ্বের কাছে তুলে ধরতে এদেশের কান্ট্রি ব্র্যান্ড নেইম নির্বাচন করা হয়েছে ‘মুজিব'স বাংলাদেশ’।


স্বাধিকার আন্দোলনের প্রতিটি পর্যায়ে নেতৃত্ব দিয়ে বঙ্গবন্ধু বাঙালি জাতিকে ধাপে ধাপে স্বাধীনতার জন্য প্রস্তুত করেছিলেন জানিয়ে তিনি বলেন, বঙ্গবন্ধু শুধু নেতৃত্বই দেননি, একই সঙ্গে জাতিকে যুদ্ধের ময়দানে নেতৃত্ব দেওয়ার জন্য প্রস্তুতও করেছেন।


মাহবুব আলী বলেন, বঙ্গবন্ধু আমাদের দিয়েছেন স্বাধীন দেশ। তার সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা পেয়েছি স্বনির্ভর বাংলাদেশ। বাংলাদেশের উন্নয়নে যে স্বপ্ন বঙ্গবন্ধু দেখেছিলেন তা এখন বাস্তবায়ন হচ্ছে শেখ হাসিনার নেতৃত্বে। তার নেতৃত্বেই আমরা স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হয়েছি। আমার দৃঢ় বিশ্বাস, নির্ধারিত সময়ের আগেই আমরাউন্নত ও স্মার্ট বাংলাদেশে উন্নীত হবো।


অনুষ্ঠানে মুখ্য আলোচক প্রধানমন্ত্রীর সাবেক মুখ্য সচিব কামাল আবদুল নাসের চৌধুরী বলেন, কোনো কোনো মানুষ একটা জাতির প্রতীক হয়ে ওঠেন এবং তার পরিচয়েই দেশ পরিচিতি পায়। বঙ্গবন্ধু এমনই একজন। দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে তিনি বাঙালি জাতির প্রতীক হয়ে উঠেছিলেন।


বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মো. মোকাম্মেল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সাবেক চেয়ারম্যান সাজ্জাদুল হাসান, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বর্তমান চেয়ারম্যান মোস্তফা কামাল উদ্দিন, কথাসাহিত্যিক ও প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক আনিসুল হক, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ এইচ এম গোলাম কিবরিয়া, বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা শফিউল আজিম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম ও হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান সন্তোষ কুমার দেব প্রমুখ উপস্থিত ছিলেন।

আরও খবর

6aad3319a9398-180926064825.webp
হাতেনাতে ২৩ জঙ্গি গ্রেফতার

২০ ঘন্টা ১৩ মিনিট আগে





6aac9a08a0011-180926075520.webp
বিচার প্রশাসনে বড়সড় ওলটপালট

১ দিন ৭ ঘন্টা ৬ মিনিট আগে