আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্স অনিয়মের আখড়া: জনভোগান্তি চরমে লাখাইয়ে দেদারসে বিক্রি হচ্ছে পরিবেশ ক্ষতিকর আকাশমনি ও ইউকিলিপটাস গাছ। মাদকসেবী অপবাদ দিয়ে রিকশাচালককে পিটিয়ে হত্যা, পিবিআইয়ের জালে দুই কিশোর সাস্টে অনুষ্ঠিত হবে ১৬তম বাংলাদেশ রসায়ন অলিম্পিয়াডের সিলেট আঞ্চলিক পর্ব নোয়াখালীতে যুবদল কর্মী রনি হত্যা: পরিকল্পনাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবি পীরগাছায় চৌধুরাণী ফাতেহিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসায় নবীন বরণ ও দোয়া অনুষ্ঠিত খামার লুটের ঘটনায় জেলহাজতে আসামি নওগাঁয় মাদক, বাল্যবিবাহ ও সাইবার ক্রাইম প্রতিরোধে শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা চিকিৎসায় সর্বস্বান্ত বাবা, মেধাবী নিঝুমকে বাঁচাতে প্রয়োজন ৫০ লাখ টাকা কোম্পানীগঞ্জে সড়ক সংস্কারের ট্রাকের ধাক্কায় বৃদ্ধা নারীর মৃ-ত্যু নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭০ সুন্দরবনে পর্যটকবাহী জাহাজে ডাকাতির চেষ্টা, গুলিতে পিছু হটল সন্দেহভাজনরা সৌদিতে বিদ্যুৎকেন্দ্রে হুথি হামলার নিন্দা বাংলাদেশের মেসির বিদায়ী ম্যাচের আগে আর্জেন্টিনার বড় জয় পার্টিতে মদপানে তরুণের মৃত্যু, গুরুতর অসুস্থ আরো ৪ আখতারুজ্জামান এখন দেশের ভুক্তভোগী-নির্যাতিত মানুষের নেতা : জামায়াতের আমির শফিকুর রহমান সুন্দরগঞ্জে সাংবাদিককে মারধর, থানায় অভিযোগ, অভিযুক্তরা পলাতক। সরকারি সফরে অস্ট্রেলিয়া গেলেন সেনাপ্রধান মূল্যস্ফীতিতে সাধারণ মানুষ চাপে আছে: অর্থমন্ত্রী নোয়াখালীতে ইয়াবা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড

পদ্মা সেতুতে ট্রেন চলবে ৪ এপ্রিল

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 28-03-2023 11:07:16 am

বহুল প্রত্যাশিত পদ্মা সেতু গত বছরের ২৫ জুন উদ্বোধন করা হয়। সড়কপথে দুয়ার খুলে যায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের।


কিন্তু অপ্রাপ্তি ছিল একটাই উদ্বোধনের দিন পদ্মা সেতুতে চলেনি ট্রেন। সাড়ে নয় মাস পরে সেই অপেক্ষার অবসান ঘটছে আগামী ৪ এপ্রিল। এদিন প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে পদ্মা সেতুতে চলবে ট্রেন।


মঙ্গলবার (২৮ মার্চ) এ তথ্য জানিয়েছেন রেলপথ মন্ত্রণালয়ের উপ-প্রধান তথ্য কর্মকর্তা শরিফুল আলম।


তিনি বলেন, পদ্মা সেতুতে পরীক্ষামূলক ট্রেন চলাচলের সম্ভাব্য তারিখ ৪ এপ্রিল। আর জুনের মধ্যেই কাজ শেষ হবে মাওয়া থেকে ভাঙ্গা পর্যন্ত রেললাইন। ওই অংশের ৩২ কিলোমিটার রেললাইনে রেল ট্রায়াল সফলভাবে সম্পন্ন হয়েছে আগেই। ইতোমধ্যে রেল সেতুর প্রায় ৯৮ দশমিক ৫০ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে।  


প্রকল্প সংশ্লিষ্টরা জানান, মূল সেতুতে রেললাইন স্থাপন প্রায় শেষ। সাত মিটারের স্প্যান বসানো কেবল বাকি। ভায়াডাক্টের ওপর পাথরবিহীন সাড়ে ছয় কিলোমিটার রেললাইন স্থাপন হচ্ছে মূল সেতুতে।  


পুরো প্রকল্পের কাজের অগ্রগতি হয়েছে প্রায় ৭৫ দশমিক ৯২ শতাংশ। আর দ্রুত কাজের সুবিধার্থে পদ্মা সেতুতে রেল সংযোগ প্রকল্পের কাজ তিন শতাংশ করা হয়েছে। ঢাকা থেকে মাওয়া পর্যন্ত অংশের কাজ সম্পন্ন হয়েছে ৭৪ দশমিক ১৪ শতাংশ।


অন্যদিকে মাওয়া-ভাঙ্গা অংশে ৯১ দশমিক ৮৮ শতাংশ এবং ভাঙ্গা-যশোর অংশে ৬৮ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। এখন ঢাকা-নারায়ণগঞ্জ রুটের ট্রেন চলাচল বন্ধ করে কাজ দ্রুত করা হচ্ছে এ প্রকল্পের ঢাকা-মাওয়া অংশ।

আরও খবর