ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল

ঠাকুরগাঁওয়ে মানবতার ফেরিওয়ালা সিরাজুল ইসলাম

যাঁরা স্বেচ্ছাশ্রমে কাজ করেন, তাঁরা এক প্রকার ‘ঘরের খেয়ে বনের মোষ তাড়ান’। অনেকেই তাঁদের ‘পাগল’ বলেন। তবে ওই পাগলরাই সমাজ পরিবর্তনে কাজ করেন। বিপদগ্রস্ত–অসহায় মানুষের পাশে গিয়ে দাঁড়ান। স্বেচ্ছাসেবকদের ক্ষুদ্র ক্ষুদ্র ওই প্রচেষ্টাই একসময় দেশকে বদলে দেবে, সমাজকে বদলে দেবে, আলোকিত করবে বাংলাদেশকে।


ঠাকুরগাঁও জেলা শহরে দৈনিক তিনশত টাকা জমা দিয়ে অটোরিকশা নিয়ে বের হয়ে যা আয় হয় তা দিয়েই পরিবার চলে কোনোরকমে। পরিবারে আছে স্ত্রীসহ চার ছেলে ও দুই মেয়ে। সকলকে নিয়ে খেয়ে পরে বেঁচে আছেন সিরাজুল ইসলাম (৫৪)। তবে যেকোনো সংকটে নিজের চিন্তা না করে মানবসেবায় ঝাঁপিয়ে পড়েন তিনি। নিজের কিংবা পরিবারের চিন্তা না করে সহযোগিতার হাত বাড়িয়ে দেন সবসময়ই।


ঠাকুরগাঁও জেলা শহরে মানবিক কাজ করে ইতোমধ্যে সকল মহলের প্রসংশা কুড়িয়েছেন শহরের জগন্নাথপুর এলাকার বাসিন্দা সিরাজুল ইসলাম (৫৪)।


সিরাজুল ইসলাম বলেন, ‘মানুষের জন্য কিছু করতে পারার মাঝে আনন্দ খুঁজে পাই। যখন কোনো অসহায়, দুস্থ মানুষকে সাহায্যের মাধ্যমে তাঁর মুখে হাসি ফোটাতে পারি তখন হৃদয় যে প্রশান্তিতে ভরে যায় তা বলে বোঝানো যাবে নাহ।’ 


করোনার সময় থেকে মানুষের পাশে রয়েছি, ইতিমধ্যেই বিভিন্ন সামাজিক সেচ্ছাসেবী সংগঠন থেকে পেয়েছি সম্মাননা ক্রেষ্ট। আমি সবসময়ই অসহায় দরিদ্র মানুষের পাশে থাকতে চাই, এবারেও প্রথম রোজায় নিজ উদ্যেগে একটি এতিমখানায় শিশুদের ইফতারের আয়োজন করেছি, সাতাইশে রমজানেও নিজ উদ্যেগে স্থানীয় অসহায় দরিদ্র মানুষদের নিয়ে ইফতারের আয়োজন করবো। কিন্তু ইতিমধ্যেই সকল প্রকার নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের অস্থিতিশীলতা, দুর্ভোগ নেমে এসেছে ঘরে, জানিনা স্বপ্ন পূরণ করতে পারবো কি'না। অভাবের সংসার তার মধ্যে অটোরিকশা দৈনিক তিনশত টাকা জমা দিয়ে যা আয় হয় তা দিয়ে সংসার চালাতেই হিমসিম।


তিনি আরও বলেন, আমি চাই পরিবারের পাশাপাশি স্বেচ্ছাসেবী সংগঠনে থেকে অসহায় দরিদ্র মানুষের পাশে থাকতে, গত নয়মাস যাবত "রুহানিয়াত ফাউন্ডেশন বাংলাদেশ" সেচ্ছাসেবী সংগঠনে যুক্ত রয়েছি, যদি আয়-ব্যায় এভাবেই চলতে থাকে তাহলে হয়তো-বা স্বপ্ন পূরণের পূর্বেই সংগঠন থেকে ঝরে যাবো।


রুহানিয়াত ফাউন্ডেশন বাংলাদেশ এর সভাপতি জনাব মো. সোহেল রানা বলেন, আমাদের অগ্রগতিতে স্বেচ্ছাসেবীরাই আমাদের মূল হাতিয়ার, আমরা স্বেচ্ছাসেবীদের দিকেই বেশি সু-নজর দেই কারণ স্বেচ্ছাসেবীরা সুস্থ থাকলে তারা অসংখ্য রোগীর সুস্থ থাকার কারণ হবে, সিরাজুল ইসলাম সার্বিক সহযোগীতা পেলে আমরা ঠাকুরগাঁও শহরে রুহানিয়াত রক্তযোদ্ধা এর একজন আদর্শ স্বেচ্ছাসেবী নিয়ে এগিয়ে যেতে পারব।

ছবি: মানবিক শওকতের সাথে সিরাজুল ইসলাম ।

আরও খবর



deshchitro-69aeeff67528b-090326100614.webp
শিবচরে আমের সোনালি মুকুলে নতুন সম্ভাবনা

১৮৬ দিন ৭ ঘন্টা ০ মিনিট আগে