সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ জয়পুরহাটে হত্যা মামলার ২৩ বছর পর মোজাম নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে মতবিনিময় সভা মারকাজুত তাহফিজ মাদ্রাসার ১৮ সংবর্ধিত হাফেজকে নিয়ে কক্সবাজার ভ্রমণের ঘোষণা, এক বছরে হিফজ সম্পন্নকারীদের চট্টগ্রাম-কক্সবাজার বিমানে নেওয়ার প্রতিশ্রুতি ঝিনাইগাতীর সীডস প্রকল্পের সিবিও নেতৃবৃন্দের দেওয়ানগঞ্জে সিএসএ কার্যক্রম পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময় জাবিপ্রবির সার্বিক উন্নয়নে রাষ্ট্রপতির সর্বাত্মক সহযোগিতার আশ্বাস আশাশুনির গুনাকরকাটিতে বিয়ের ধোঁকায় পড়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা সবজি আনতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে আহত শেরপুরের সীডস কর্মসূচির আয়োজনে জামালপুরের উন্নয়ন সংঘে সফর ও মতবিনিময় সভা শ্রীবরদী কারিতাস সিডস প্রজেক্টের উদ্যোগে উন্নয়ন সংঘ, দেওয়ানগঞ্জ সিবিও ভিত্তিক ক্রস লার্নিং ভিজিট অনুষ্ঠিত শ্যামনগরে ধান ক্ষেত থেকে নিখোঁজ ব্যাক্তির মরদেহ উদ্ধার বাগআঁচড়ায় আরডিআর এসের নতুন শাখা উদ্বোধন ও ঋণ বিতরণ দৌলতদিয়ার পুরাভিটায় অবৈধ স্থাপনা উচ্ছেদের উদ্যোগ, জমি পরিমাপ শুরু বহুলী ইউনিয়নকে আধুনিক ও জনবান্ধব সেবাকেন্দ্রে রূপান্তরের অঙ্গীকার—এস এম রঞ্জু সুন্দরবনের বাঘের আতঙ্কে নির্ঘুম তিন গ্রামের মানুষ বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম ইসলামপুরের পাথর্শী ইউনিয়ন বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত ঝটিকা মিছিল থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ৮ নেতাকর্মী গ্রেপ্তার জাপানের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জগন্নাথপুর থানা পুলিশের অভিযানে আন্তঃজেলা চোরচক্রের প্রধান আসামি গ্রেফতার।


জগন্নাথপুর থানাধীন সিএ মার্কেট সংলগ্ন চার তলা ভবনের চতুর্থ তলার ভাড়া বাসার তালা ভেঙ্গে গত ২১-০৩-২০২৩ খ্রি. সকাল অনুমান ০৯:০০ হতে দুপুর অনুমান ১২:৩০ ঘটিকার মধ্যে অজ্ঞাতনামা চোর বা সঙ্গবদ্ধ চোরচক্র ঘরে প্রবেশ করে আলমারিতে রাখা নগদ ৭০০০/- টাকা ও সাড়ে দশ ভরি ওজনের স্বর্ণালংকার চুরি করে নিয়ে যায়। যার আনুমানিক মূল্য ৯,৪০,০০০/- টাকা। উক্ত বিষয় মনতোষ বাড়ৈ বাদী হয়ে ২৮-০৩-২০২৩ খ্রি. অজ্ঞাতনামা চোরদের বিরুদ্ধে অভিযোগ দিলে জগন্নাথপুর থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়।


মামলা রুজুর পর অফিসার ইনচার্জের নির্দেশক্রমে এসআই অলক দাশ তথ্য উপাত্ত সংগ্রহ করে সুনামগঞ্জ ও সিলেট জেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে ২৮-০৩-২০২৩ খ্রি. আন্তঃজেলা চোরচক্রের প্রধান আসামি রফিক মিয়া ওরফে গাল কাটা রফিক, পিতা-মৃত মনির মিয়া, সাং-বিটিলপাড়, থানা-দাউদকান্দি, জেলা-কুমিল্লা, বর্তমান ঠিকানা-কদমতলী স্বর্ণশিখা, ব্লক-বি, থানা-দক্ষিণ সুরমা, সিলেটকে সনাক্ত পূর্বক গ্রেফতার করেন। প্রাথমিক তথ্যের ভিত্তিতে জানা যায়, গ্রেফতারকৃত আসামী সিএনজি চালানোর আড়ালে চুরি ছিনতাই করে থাকে। কুখ্যাত চোর রফিকের বিরুদ্ধে মৌলভীবাজার, সুনামগঞ্জ, এসএমপি সহ সিলেট বিভাগের বিভিন্ন থানায় চুরির মামলা রয়েছে। চুরি যাওয়া অর্থ ও স্বর্ণালংকা উদ্ধারসহ সহযোগী অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। আসামীকে পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

আরও খবর