আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত: শ্রীবরদী উপজেলা কারিতাস সীডস কর্মসূচির সিবিও-নেতৃবৃন্দর সক্রিয় অংশগ্রহণ আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত: শেরপুর সদর উপজেলা কারিতাস সীডস কর্মসূচির সংলাপ ফোরামের সক্রিয় অংশগ্রহণ ঝিনাইগাতীর শালচূড়া পূজামণ্ডপ পরিদর্শনে ইউএনও মো. আল-আমীন ঝিনাইগাতীতে অপরিচ্ছন্নতার দায়ে ডায়াগনস্টিক সেন্টারকে ৫ হাজার টাকা জরিমানা আট বছর পর হত্যার রহস্য উদ্‌ঘাটন, আসামিদের গ্রেপ্তার, আলামত জব্দ: পুরস্কৃত হলেন সিআইডি পরিদর্শক মোস্তাফিজ তিস্তা প্রকল্পে সহায়তা করতে চায় নেদারল্যান্ডস নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার মাভাবিপ্রবি জামালপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদের সভাপতি নাফিজ ও সম্পাদক সিয়াম ‎মোংলায় বিশাল পলিথিন সিন্ডিকেটের সন্ধান: ৩ হাজার কেজি জব্দ, ব্যবসায়ীর জরিমানা ‎ পীরগাছায় কৃষি কর্মকর্তার সঙ্গে কৃষকদলের মতবিনিময় পবিপ্রবি ছাত্রদলের উদ্যোগ, প্লাস্টিকের বোতল দিলেই গাছ নোয়াখালীতে ঘুমন্ত ভগ্নিপতিকে ছুরিকাঘাতে হত্যা, শ্যালক গ্রেপ্তার চৌদ্দগ্রামে দুর্যোগ প্রশমন দিবস: র‍্যালি, আলোচনা ও মহড়া অনুষ্ঠিত ঝিনাইগাতীতে দলিল লেখক সমিতির ১১ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি গঠন লালপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত অটোরিকশার গ্যারেজে ইয়াবা ও আগ্নেয়াস্ত্র, গ্রেপ্তার ৩ ঝিনাইগাতীতে উপজেলা প্রশাসন ও করিতাসের যৌথ উদ্যোগে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন ঝিনাইগাতীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন মঞ্জুয়ারা খাতুন হত্যা মামলা তদন্তে পিবিআই, যুবদল নেতাসহ ১১ জন আসামি, বাদী-বিবাদী পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ

হঠাৎ গ্যারেজে থাকা সব গাড়ি বিক্রি করে দিলেন কোহলি, কেন?

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 30-03-2023 11:11:07 am

ভারতের সাবেক অধিনায়ক, ক্রিকেট দুনিয়ার সবচেয়ে আলোচিত তারকা তিনি। বিরাট কোহলি শুধু ক্রিকেট খেলেই নয়, নানা বিজ্ঞাপন, স্পন্সর কোম্পানির শুভেচ্ছাদূতসহ নানা পন্থায় যে অর্থ আয় করেন, তা দিয়ে একের পর এক গাড়ি কিনেছেন তিনি। শখের এসব গাড়িতে ভরে গিয়েছিল তার গ্যারেজ।


তার গাড়ির সংগ্রহ দেখে যেকোনো ক্রিকেটারই হিংসা করবেন; কিন্তু সেই গাড়িগুলো নিজেরই পছন্দ হচ্ছিল না। তাই একটা সময়ে প্রায় সব গাড়িই বিক্রি করে দিলেন কোহলি। আরসিবির এক সাক্ষাৎকারে এমন কথাই ফাস করলেন বিরাট কোহলি। অযথাই গাড়িগুলো কিনেছিলেন বলেই স্বীকারোক্তি দিলেন ভারতীয় দলের এই তারকা ব্যাটার। আরটিভির ইউটিউব চ্যানেলে প্রকাশ হয়েছে কোহলির এই বক্তব্য।


সাক্ষাৎকারে কোহলিকে তার গাড়ি সম্পর্কে জিজ্ঞাসা করা হয়। উত্তরে বিরাট বলেন, ‘আমার যে ক’টা গাড়ি ছিল, সবগুলোই আচমকা ঝোঁকের মাথায় কিনে ফেলেছিলাম। হয়তো কোনোদিন চালাইওনি। গাড়িগুলো পড়েই থাকতো। একটা সময়ের পর বুঝতে পেরেছিলাম, এতগুলো গাড়ি রাখার কোনো মানেই হয় না।’


এরপরই অধিকাংশ গাড়ি বিক্রি করে দেন বলে জানান বিরাট। সাক্ষাৎকারে তিনি বলেন, ‘বেশিরভাগ গাড়িই আমি বিক্রি করে দিয়েছি। এখন যে গাড়িগুলো আমরা ব্যবহার করি, শুধু সেগুলোই রাখা আছে। আমার মনে হয় বাস্তবে এরকমই ঘটা উচিত।’


আগামী ২ এপ্রিল আইপিএল অভিযান শুরু করবে বিরাটের আরসিবি। মুম্বাইয়ের বিরুদ্ধে টুর্নামেন্টের প্রথম ম্যাচ খেলতে নামবেন তারা। আইপিএল লড়াই শুরুর আগে সাক্ষাৎকারে জানা গেছে বিরাটের আরও অজানা তথ্য।


অরিজিৎ সিংয়ের গান শুনতে পছন্দ করেন তিনি। বিরাটের পছন্দের খেলোয়াড় রজার ফেদেরার ও ক্রিশ্চিয়ানো রোনালদো। যদি কোনোদিন সুযোগ হয়, তাহলে দুই কিংবদন্তির সঙ্গে আলোচনায় বসতে চান বিরাট। তবে সেখানে বেশি কিছু না বলে দুই তারকার কথা শুনতে চান তিনি। সর্বকালের সেরা ক্রিকেটার কে? সেই প্রশ্নের উত্তরে বিরাট সাফ জানিয়ে দেন, ‘শচিন টেন্ডুলকার ও ভিভ রিচার্ডস।’

আরও খবর


6aad34ee4db54-180926065614.webp
আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী

২৫ দিন ১০ ঘন্টা ১ মিনিট আগে


6aa8dcb5ddf5a-150926115045.webp
দুই পরাশক্তির বিপক্ষে বাংলাদেশ

২৮ দিন ১৭ ঘন্টা ৭ মিনিট আগে