ইরানে নতুন হামলার প্রস্তুতি, ইসরায়েলের বিমানঘাঁটির ভেতরে কী চলছে? ৫ ডিসেম্বর বগুড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী বরমী তে চেয়ারম্যান পদপ্রার্থী রনি আকন্দের মাদক বিরোধী র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। মিরসরাইয়ে ১৯১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সমন্বয় সভা ও সংসদ সদস্য নুরুল আমিনকে সংবর্ধনা চৌমুহনীতে ৭০০ কোটি টাকায় বাইপাস সড়ক নির্মাণের পরিকল্পনা জোড্ডা পশ্চিম ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, দুই সদস্যের তদন্ত কমিটি গঠন জন্মনিবন্ধন, ওয়ারিশ ও নাগরিক সনদে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ; ১ শতাংশ তহবিলের আয়-ব্যয়ের হিসাব তদন্তের দাবি মধুপুরে একসঙ্গে তিন ছেলের জন্ম, পরিবারে আনন্দের বন্যা মেগা ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান কুলিয়ারচরে বিউটি পার্লার থেকে যুবকের মরদেহ উদ্ধার মিরসরাইয়ে ৮ শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে আলোকিত মিরসরাই মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত বিছানার নিচে পাইপগান,অস্ত্রসহ গ্রেপ্তার যুবক আরামনগর সমাজকল্যাণ সংঘের মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত শেরপুরে নারী মিনি ম্যারাথন অনুষ্ঠিত, অংশ নিলেন প্রায় ৫০০ নারী বারইয়ারহাটে যাত্রা শুরু করল দুবাই আবায়া মল, উদ্বোধনে এক সপ্তাহ ১০ শতাংশ ছাড় শান্তিগঞ্জ নির্বাচন অফিসে টাকা ছাড়া মিলেনা সেবা, হয়রানি ও টাকা লেনদেনের অভিযোগ মেগা ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা শ্রীমঙ্গলে নবীনদলের কেন্দ্রীয় কমিটিতে ইসমাইল ও রুমেল নির্বাচিত হওয়ায় আনন্দ মিছিল নলডাঙ্গা উপজেলা প্রেসক্লাবের নতুন সাংগঠনিক সম্পাদক রাসেল, প্রচার সম্পাদক রবিউল পীরগাছায় চৌধুরাণী তা'লিমুল কুরআন একাডেমির অভিভাবক সমাবেশ

শ্রীপুরে মুচলেকায় জব্দকৃত ৬০টি অটোরিকশা ছাড়া হলো


শ্রীপুর প্রতিনিধিঃ

গাজীপুরের শ্রীপুরে হাইকোর্ট  নির্দেশনা পালনে জব্দকৃত ৬০টি ব্যাটারি চালিত অটোরিকশা ও ভ্যান মুচলেকায় শর্ত সাপেক্ষে ছেড়ে দেয়া হয়েছে এবং ২৬ টি অটোরিকশা ও ভ্যান প্রকৃত মালিক খুঁজে না পাওয়ায় আটক রাখা হয়েছে।



বুধবার (৩ আগস্ট)সকাল থেকে বিকাল পযন্ত জেলা পরিষদ ডাকবাংলা মাঠে থাকা জব্দকৃত  অটোরিকশাগুলো ধরন চিহ্ন করে শ্রীপুর থানা উপ পরিদর্শক(এস আই) মোহাম্মদ জিন্নাহ মালিক পক্ষের কাছে বুঝিয়ে দেন। 


বিনা জরিমানায় ছেড়ে দেয়া গাড়ির মধ্যে রয়েছে ৪৮টি অটোরিকশা , ১২টি ভ্যান সর্বমোট-৬০ গাড়ি।সকাল থেকে শ্রীপুর জেলা পরিষদ ডাকবাংলার সামনে গাড়ি নেওয়ার জন্য চালক ও মালিকদের ভিড় লক্ষ করা গেছে।


জানা যায়, হাইকোর্ট আদেশ অমান্য করে  গত ২৬ জুলাই  শর্ত ভঙ্গ করে যেসব যানবাহন যাত্রী পরিবহন করেছে তাদেরকে পর্যায়ক্রমে জব্দ করা হয়। 


তার মধ্যে সর্বমোট শতাধিক ব্যাটারি চালিত অটো রিক্সা, ও ভ্যান আটক করে ডাকবাংলাতে রাখা হয়েছিল। 


জব্দকৃত এসব যানবাহন গুলোর ব্যাটারি নস্ট হয়ে যাবে এই আশংকায়, অবশেষে মানবতার কথা চিন্তা করে চালক ও মালিকদেরকে মহাসড়কে  যাতে তারা গাড়ি না চালাই  এই শর্তে গাজীপুরের পুলিশ সুপার এস এম শফিউল্লাহ  বিপিএম ( বার)  মানবিক কারনে, বিনা জরিমানায় ছেড়ে দেয়ার নির্দেশ দেন। তার নির্দেশে বুধবার সকালে থেকে ডাকবাংলা  থেকে এক এক করে গাড়ির  প্রকৃত চালক ও মালিকগণকে গাড়ি বুঝিয়ে দেন । 



 



শ্রীপুর থানা পুলিশ পরিদর্শক(অপারেশন) মো.আশেকিন জানান,মহামান্য হাইকোর্টের নির্দেশ অমান্য করে যারা মহাসড়কে যাত্রী পরিবহন করেছে তাদের অটোরিকশা গুলো আটক করে রাখা হয়। আটককৃত গাড়িগুলোর ব্যাটারি নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কায় মানবাকি দিক চিন্তা করে পুলিশ সুপার শফিউল্লাহ স্যারের নির্দেশে শর্তসাপেক্ষে গাড়িগুলো জরিমানা ছাড়া ছেড়ে দেওয়া হয়েছে। তবে ধরন চিহ্নিত করা হয়েছে। যাতে করে পরবর্তীতে মহাসড়কে সেগুলো রাস্তায় বের হয়ে যাত্রী পরিবহন করলে তাদেরকে আটক করে আইনগত ভাবে কঠোর ব্যবস্থা গ্রহণ করা যায়। আটককৃত বাকি গাড়িগুলো জনপ্রতিনিধি এনে সনাক্ত করে ছারিয়ে নিতে হবে। এইসব গাড়ির ব্যাপারে কোনো রকম আর্থিক লেনদেন করা যাবে না।



Tag
আরও খবর