বর্ণাঢ্য আয়োজনে কুষ্টিয়া কালিশংকরপুর হাইফ্লায়া পিজন ক্লাবের নতুন কমিটি গঠন বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত, বিজিবির দাবি ১ আদানির বন্ধ ইউনিট বিদ্যুৎ সরবরাহে ফিরছে আজই আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ আসন্ন ইউপি নির্বাচনে কুলিয়ারচরের সালুয়া ইউনিয়ন বিএনপির সভাপতির চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা কুষ্টিয়ায় ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল পীরগাছায় SNK DREAM Foundation-এর উদ্যোগে জার্সি ও ফুটবল বিতরণ যুক্তরাষ্ট্রের কাছে ইরান আত্মসমর্পণ করবে না হোয়াটসঅ্যাপে ব্যক্তিগত চ্যাট গোপন রাখবেন যেভাবে সৌদি আরবে হুথিদের হামলায় মসজিদ ক্ষতিগ্রস্ত চরবংশী ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন ফারুক কবিরাজ বাঘায় পদ্মার সীমান্ত থেকে বিএসএফ এর হাতে আটক ৫ জনকে ফিরে না পাওয়ায় হতাশায় পরিবার সম্পন্ন হলো পিএমই বিভাগ কর্তৃক আয়োজিত “শান্তর ক্যানভাস”-এর দুইটি পর্ব আদমদীঘিতে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে ওসির জনসচেতনতামূলক প্রচারণা ‎ ‎বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে মধুপুরে জনতা অটোমেটিক রাইস মিলে দুর্ধর্ষ ডাকাতি, ৮/৯ লাখ টাকার মালামাল ক্ষয়ক্ষতি পৌর বণিক সমিতির নির্বাচন: আপেল, মুকুল প্যানেল বিজয়ী শেরপুরের ঝিনাইগাতীতে হাতি-মানুষ দ্বন্দ্ব নিরসনে সেমিনার উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের মতবিনিময় সভা পীরগাছায় আল ফোরকান ক্যাডেট মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদ বিতরণ

ইফতারি বিক্রি করেন শিক্ষার্থীরা; মহা ধুমধামে কিনেন সেই ক্যাম্পাসের সবাই

রহমতের মাস রমজান চলমান। দিনশেষে রোজা ভাঙার জন্য স্বাস্থ্যকর ইফতারি সবারই চাই। সূর্য একদিকে লাল আলো ছড়িয়ে জানান দিচ্ছে ইফতারির সময় প্রায় হয়ে গেছে অন্যদিকে তোড়জোড় শুরু হয়েছে ইফতারি বিক্রির। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) লিপুস ক্যান্টিন এলাকায় শিক্ষার্থীরাই বিক্রি করছেন এই স্বাস্থ্যকর ইফতার। মহাধুমধামে সেগুলো কিনছেনও ক্যাম্পাসের সবাই। 

ইফতারি আইটেমের মধ্যে রয়েছে ছোলা, মুড়ি, পেয়াজু, চপ,বেগুনি, জিলাপি, খেজুর, শরবত ইত্যাদি। এর মধ্যে সব চেয়ে নজর কেড়েছে ফালি করে কাটা তরমুজের টুকরা। হলের অনেক আবাসিক শিক্ষার্থীরা একা একাই ইফতারি করেন। তাদের জন্য বড় পুরোটা তরমুজ কেনা সম্ভব হয় না। এই জন্য এই আয়োজনে সুবিধা হয়েছে তাদের। 

ইফতারি বিক্রি হচ্ছে ছোট ছোট অস্থায়ী স্টল তৈরী করে। ইফতারি বিক্রি করা শিক্ষার্থীদের কাছে জানতে চাইলে তারা বলেন, এই ক্যাম্পাস পরিবারের সবাইকে সেবার উদ্দেশ্যেই আমরা এই উদ্দোগ হাতে নিয়েছি।রোজা রেখে সবাই ক্লান্ত হয়ে যায়। এখন ক্যাম্পাসের বাইরে যাবার প্রয়োজন হচ্ছে না। দ্রব্যমূল্যের উর্ধগতিতে যতটুকু সম্ভব দাম কম রাখার চেষ্টা করছি। 

ইফতারি কিনতে আসা একাধিক শিক্ষার্থী বলেন, আমরা খুবই খুশি এমন আয়োজনে। ইফতারির জন্য যা যা লাগে সব কিছুই হাতের নাগালেই পেয়ে যাচ্ছি দূরে যেতে হচ্ছে না। এমন আয়োজন মাসব্যাপী চলুক সেটাই চাওয়া। 

আরও খবর