নওগাঁয় মাদক, বাল্যবিবাহ ও সাইবার ক্রাইম প্রতিরোধে শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা চিকিৎসায় সর্বস্বান্ত বাবা, মেধাবী নিঝুমকে বাঁচাতে প্রয়োজন ৫০ লাখ টাকা কোম্পানীগঞ্জে সড়ক সংস্কারের ট্রাকের ধাক্কায় বৃদ্ধা নারীর মৃ-ত্যু নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭০ সুন্দরবনে পর্যটকবাহী জাহাজে ডাকাতির চেষ্টা, গুলিতে পিছু হটল সন্দেহভাজনরা সৌদিতে বিদ্যুৎকেন্দ্রে হুথি হামলার নিন্দা বাংলাদেশের মেসির বিদায়ী ম্যাচের আগে আর্জেন্টিনার বড় জয় পার্টিতে মদপানে তরুণের মৃত্যু, গুরুতর অসুস্থ আরো ৪ আখতারুজ্জামান এখন দেশের ভুক্তভোগী-নির্যাতিত মানুষের নেতা : জামায়াতের আমির শফিকুর রহমান সুন্দরগঞ্জে সাংবাদিককে মারধর, থানায় অভিযোগ, অভিযুক্তরা পলাতক। সরকারি সফরে অস্ট্রেলিয়া গেলেন সেনাপ্রধান মূল্যস্ফীতিতে সাধারণ মানুষ চাপে আছে: অর্থমন্ত্রী নোয়াখালীতে ইয়াবা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড সুন্দরবনে কয়লাবাহী জাহাজের ধাক্কায় জেলের মৃত্যু রামপালে রেকর্ড ১৩২১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন নোয়াখালীতে আবারও কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪৫ ছেলেকে দেখতে গিয়ে গ্রেপ্তার বাবা, কারাগারে বাপ বেটা দুজনই দেবহাটায় অভিযানে বিপুল উইনকোরেক্সসহ নারী আটক লাখাইয়ে পুলিশ অভিযানে ১৫পিচ ইয়াবা সহ ৬ মামলার আসামী গ্রেপ্তার। শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিরল প্রজাতির সোনালী হনুমানের মৃত্যু

‘আমার ৮০ লাখ টাকার মালামাল পুড়েছে, নিঃস্ব হয়ে গেছি’

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 04-04-2023 08:03:28 am

মঙ্গলবার ভোরে লাগা আগুনে রাজধানীর বঙ্গবাজার পুড়ে ছাঁই হয়ে গেছে। হাজার হাজার দোকানদার সহায় সম্বল হারিয়ে নিঃস্ব প্রায়। তাদের একজন মো. বিল্লাল হোসেন। তার তিনটি দোকান ছিল। তিনটি দোকানের সামান্য কিছু মাল ছাড়া কিছুই বাঁচাতে পারেননি আগুনের হাত থেকে।


পুড়ে যাওয়া দোকানের সামনেই দাঁড়িয়ে ছিলেন বিল্লাল হোসেন। সব হারিয়ে মাঝে মাঝে কষ্টের তীব্রতায় কেঁদে কেঁদে উঠছিলেন।


বিল্লাল হোসেন বলেন, আগুন লাগার খবর পেয়ে এসে দেখি উপরের দোকান পুড়ে শেষ। নিচ থেকে কিছু মালামাল সরিয়েছিলাম। আরও যখন সরাতে গেছি আগুনের হলকা লাগলো আমার গায়ে। মনে হলো সম্পদের চেয়ে জীবন বড়। তাই আর ঝুঁকি না নিয়ে ফিরে এলাম। দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখের সামনে সব পুড়ে ছাই হয়ে যাচ্ছে দেখলাম।


ঈদ উপলক্ষে আমি আমার দোকানে ৪৫ লাখ টাকার মালামাল ঢুকিয়েছি। গত ৯ মার্চ আমি ব্র্যাক ব্যাংক থেকে ১৫ লাখ টাকা ঋণ নিয়েছিলাম। করোনার কারণে আমরা শেষ হয়ে গিয়েছিলাম। তাই চিন্তা করছি ব্যাংক লোন নিয়ে ঈদকে সামনে রেখে আমরা ঘুরে দাঁড়াবো। রাত দশটা এগারোটা পর্যন্ত বেচাবিক্রি করার সুযোগ পেয়েছি।’


‘তিন দোকান মিলে আমার ৮০ লাখ টাকার মালামাল ছাই হয়ে গেছে। আমি নিঃস্ব হয়ে গেছি।’ বলতে বলতে বিল্লালের চোখ ফের ছলছল করছে। তিনি বলেন, ‘আমার পাশের দোকানদার ইয়াসিনের দোকানে ৯ লাখ টাকা ক্যাশ ছিল সেটাও সে সরাতে পারেনি।’


এর আগে মঙ্গলবার ভোর ৬টা ১০ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক এ তথ্য নিশ্চিত করেন।


শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে কাজ করছে বাংলাদেশ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ৫০টি ইউনিট। পাশাপাশি বাংলাদেশ সেনা ও বিমানবাহিনীর সাহায্যকারী দল, নৌবাহিনীর সম্মিলিত দল ও একটি হেলিকপ্টার আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

আরও খবর