বাঘায় ১২৫ বোতল ফেয়ারডিলসহ ৩ মাদক ব্যবসায়ী আটক এমপির প্রচেষ্টায় ছাড়া পেলো ভারতের বিএসএফের হাতে আটক বাঘার ৫ জন ১০ বছর ধরে শয্যাশায়ী ঝিনাইগাতীর ঝমেলা, অন্ধকার ঘরে কাটছে জীবনের শেষ দিন পরিবর্তনের বার্তা ও কর্মসংস্থানের অঙ্গীকার: বহুলীতে জুমার নামাজে এস এম রঞ্জুর দোয়া প্রার্থনা দিনাজপুরে কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পীরগঞ্জ জয় স্পোর্টিং ক্লাব, রংপুর চ্যাম্পিয়ন কালিগঞ্জে পানিতে ডুবে মামা-ভাগ্নের মর্মান্তিক মৃত্যু আসন্ন ইউপি নির্বাচন: যশোরের ৮ উপজেলায় ৫৪ ভোটকেন্দ্রে রদবদল শরৎ বিকেল - ইফতেখার রবিন লাখাইয়ে কৃষ্ণপুর গনহত্যা দিবসে আলোচনা ও শ্রদ্ধান্জলী নিবেদন। আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী একাত্তরের ভূমিকার প্রমাণ ছাব্বিশেও দিয়েছে জামায়াত হাতেনাতে ২৩ জঙ্গি গ্রেফতার ‎জীবাশ্ম জ্বালানি প্রকল্পের অর্থায়ন বন্ধের দাবিতে মোংলায় তীব্র প্রতিবাদ সালুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি দেলোয়ার হোসেন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা দিয়ে গণসংযোগ পীরগাছায় জাতীয় ছাত্রশক্তির কমিটি গঠিত হওয়ায় আনন্দ মিছিল কুতুবদিয়ায় জামায়াতের রুকন বৈঠক অনুষ্ঠিত কুতুবদিয়ায় জামায়াতের রুকন বৈঠক অনুষ্ঠিত পীরগাছায় নাগদাহ আলাইকুমারী পানি ব্যবস্থাপনা সমিতির নবনির্বাচিত কমিটির মতবিনিময়, বৃক্ষরোপন ও চারা বিতরণ পীরগাছায় কামদেব মাদ্রাসায় অভিভাবক সমাবেশ; এক দপ্তরীর বিদায় সংর্ধনা ‎মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের সাথে নবনির্বাচিত সিবিএ নেতাদের সৌজন্য সাক্ষাৎ

সাতক্ষীরার তালায় আগাম কৃষকের ঘরে সোনালী স্বপ্ন

সাতক্ষীরায় তালা উপজেলায় আগাম রোপনকৃত  ইরি - বোরো ধান কাটা ও মাড়াই এর কাজে ব্যস্ত সময় পার করছেন এখানকার কৃষকরা। একই সাথে স্বপ্নের সোনালী ফসল পাকা ধান কৃষকের ঘরে উঠতে শুরু করছে । তাই তো শত কষ্টের মাঝেও এসব চাষীদের চোখে মুখে ফুটে উঠেছে সোনালী হাসি। নতুন ধানের মৌ মৌ গন্ধে যেন মুখরিত হয়ে উঠেছে এই অঞ্চলের মাঠ ও বাড়ি ঘর । যা বড় ধরনের কোন প্রাকৃতিক দুর্যোগ দেখা না দিলে চলতি মাসের মধ্যে। আবাদকৃত জমির প্রায় সব ধানই বাড়ি-ঘরে উঠবে এমনটি আশা করছেন চাষিরা।কৃষকরা বলছেন, গেল কয়েক বছরের মধ্যে এবার বিলের জমি গুলোতে ধানের ফলন ভাল হয়েছে । প্রতি বিঘায় ব্রি ২৮ জাতের ধানের ফলন ২২ থেকে ২৫ মণ ও মোটা ধান ২৫ থেকে ২৮ মন হবে বলে আশা করা হচ্ছে । এদিকে  বাম্পার ফলনে কৃষকের ঘরে আনন্দ বইছে।  তবে দু’একটি জমির ধান রোগ বালাইয়ের আক্রমণে নষ্ট হয়েছে।। তবে চাষিরা বলেন অনাবৃষ্টি ও সেচ স্যকট থাকলে ও গত সপ্তাহে বৃষ্টি কৃষকের মনে আনন্দের পরশ বুলিয়ে দিয়ে গেছে। উপজেলার  তৈলকুপির  বিলের বোরো চাষি আমানাত মোড়ল  বলেন, চলতি মৌসুমের উৎপাদন বিঘা প্রতি গেল বছরের চেয়ে ৪ থেকে ৫ মণ বেশী হবে। প্রতি বিঘায় খরচ পড়েছে ১৫ থেকে ১৬ হাজার টাকা। গত অক্টোবর  মাসের মাঝামাঝি সময় তিনি ধান রোপন করেন। আগাম চাষ করায় ধান কাটতে শ্রমিকের মুজুরী কম ও বেশি দামে ধান বিক্র করতে পারবেন। তবে জমিতে সময় মত সার সেচ ও পরিচর্যা করায় রোগবালাই কম বলে জানান তিনি। একই এলাকার আকবার গাজী  নামে অপর এক চাষি জানান ,নতুন ধানের বাজার দর ভাল। প্রতিমণ ধান বিক্রি হচ্ছে ১২শত থেকে ১৩শত টাকা মণ দরে। তবে অনেক চাষী বলেন দেরিতে লাগানো  ধান নিয়ে ঝড় বৃষ্টির ভয়ে তারা রয়েছে দারুন দুচিন্তায়। বিলের জমি থেকে উৎপাদিত ধান এখন ঘরে তোলাই বড় চ্যালেঞ্জ। কারণ হিসেবে চাষিরা বলেন, কালবৈশাখী ও শ্রমিক সংকটের দুশ্চিন্তায় দিন পার করতে হয় কৃষকের। 


তালা উপজেলা কৃষি অফিসার হাজিরা বেগম  বলেন চলতি মৌসুমে উপজেলায় বোরো ধানের আবাদ হয়েছে ১৯ হাজার ৫শ হেক্টর জমিতে।  আবহাওয়া অনুকুলে থাকায় এ বছর  উপজেলায় ধানের বাম্পার ফলন লক্ষ্য করা যাচ্ছে। উপজেলায় কিছু কৃষক ধান কাটা শুরু করেছে। এখানকার কৃষকেরা এবার মোটামুটি লাভবান হবেন। তবে চলতি এপ্রিল মাসে দেশে কয়েক দফায় বিক্ষিপ্ত কালবৈশাখী ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সম্প্রতি আবহাওয়া অধিদপ্তরের বরাত দিয়ে দেশের বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত এমন খবরে। এই অঞ্চলের কয়েক হাজার কৃষক মানসিক ভাবে ভেঙে পড়েছেন বলে জানা যায়। 


আরও খবর

6aad3319a9398-180926064825.webp
হাতেনাতে ২৩ জঙ্গি গ্রেফতার

১৯ ঘন্টা ১৮ মিনিট আগে





6aac9a08a0011-180926075520.webp
বিচার প্রশাসনে বড়সড় ওলটপালট

১ দিন ৬ ঘন্টা ১১ মিনিট আগে