*কক্সবাজার জেলার দরিয়ানগর এলাকায় বিপজ্জনকভাবে প্যারাসেইলিং পরিচালনা করে পর্যটকের মৃত্যু ঘটানোয় দায়েরকৃত হত্যা মামলার ১নং আসামি গ্রেফতার।* নোয়াখালীতে বিএনপি নেতাকে হত্যার উদ্দেশ্যে গুলি, লাগল সহযোগীর বুকে বন্যার্তদের পাশে ‘লোহাগাড়া সোশ্যাল সোসাইটি’, ক্ষতিগ্রস্ত পরিবার পেল ঢেউটিন লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে দুই শ্রমিক সংকটাপন্ন আদমদীঘিতে গাঁজা-মদসহ আটক তিন জনের জেল-জরিমানা আদমদীঘিতে ৫শ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার নোয়াখালীতে প্রাইম মিনিস্টার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে সংঘর্ষ, আহত-২৪ নোয়াখালীতে প্রাইম মিনিস্টার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে সংঘর্ষ, আহত-২৪ শ্যামনগরে প্রতিবন্ধী,দুস্থ ও অসহায় ব্যক্তিদের মাঝে দুই লক্ষাধিক টাকার চেক বিতরণ কালিগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শিশুর মৃত্যু লালপুরে ছিনতাই হওয়া টাকাসহ ২ ছিনতাইকারী গ্রেফতার শিশু জান্নাতুল হত্যার বিচার ও ধর্ষক রবির প্রকাশ্যে ফাঁসির দাবিতে নড়াইল কোর্ট চত্বরে মানববন্ধন সামাজিক যোগাযোগমাধ্যমে মন্তব্যের জেরে বুটেক্সে ৪ শিক্ষার্থীকে মারধরের অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে কলারোয়ার যুবকের কাছ থেকে কুশ উদ্ধার বাংলাদেশ আর কখনোই তাবেদারী রাষ্ট্রে পরিণত হবে না: পররাষ্ট্রমন্ত্রী নাগেশ্বরীতে নবাগত ইউএনও’র সাথে ইসলামী আন্দোলন বাংলাদেশের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় দিঘলিয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন মোঃ নজরুল ইসলাম(ফকির নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে জয়পুরহাটে ১১ দলীয় ঐক্য জোটের বিক্ষোভ মিছিল বরিশাল মেট্রোপলিটন পুলিশের নতুন কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহর যোগদান ইসলামপুর থানা-পুলিশের সাফল্য : জুয়া প্রতিরোধের নতুন আইনে প্রথম মামলায় কারাগারে ৭ জুয়াড়ি

বৈকালিক চেম্বারে প্রথম নবজাতকের জন্ম

মণিরামপুরে সদ্য চালু হওয়া বৈকালিক চেম্বারে জরুরি সিজারিয়ান অপারেশনে প্রাণ বাঁচলো প্রসূতি ও নবজাতকের। সরকারের চালু করা নতুন এ প্রকল্পে এটিই দেশের প্রথম সিজারিয়ান অপারেশন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।মঙ্গলবার (৪ এপ্রিল)। ঘড়ির কাঁটা তখন বিকেল বেলা ৩টা ছুঁই ছুঁই। প্রসববেদনা ওঠে মণিরামপুর উপজেলার মাহমুদকাঠি গ্রামের উম্মে হাবিবা নামের একজন প্রসূতির। বাড়ির লোকজন তাকে দ্রুত মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। জরুরি বিভাগের চিকিৎসক তাকে দ্রুত গাইনি চিকিৎসকের কাছে যেতে বলেন। তখনই পাশে পান বৈকালিক চেম্বারের জুনিয়র কনসালট্যান্ট (গাইনি) ডা. দিলরুবা ফেরদৌস ডায়নাকে। জরুরি ভিত্তিতে অপারেশন করে তিনি প্রসূতি ও নবজাতকের প্রাণ রক্ষা করেন। ইফতারের আগে এ অপারেশন করা হয়। অপারেশনের পর হাসপাতালের কেএমসি ইউনিটে আছেন নবজাতক ও মা উম্মে হাবিবা। 


বুধবার (৫ এপ্রিল) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কেএমসি (ক্যাঙারু মাদার কেয়ার) ইউনিটে উম্মে হাবিবা জানান, হাসপাতালের জরুরি বিভাগে আসার পর কর্তব্যরত চিকিৎসক সাবিহা মুত্তাকি জরুরি ভিত্তিতে তাকে গাইনি চিকিৎসকের কাছে যেতে বলেন। তখন তার মাথায় আকাশ ভেঙে পড়ে। এ মুহূর্তে গাইনি চিকিৎসক কোথায় পাবেন? যেতে হলে জেলা সদরে যেতে হবে। সেখানে পৌঁছাতেও প্রায় ঘণ্টাখানেক সময় লেগে যাবে। তখন আশার বাণী শোনালেন চিকিৎসক সাবিহা মুত্তাকি। তিনি বৈকালিক চেম্বারে থাকা গাইনি চিকিৎসক দিলরুবা ফেরদৌস ডায়নার কাছে যেতে বলেন। সেখানে ডা. দিলরুবা ফেরদৌস তাকে দেখেই তাৎক্ষণিকভাবে অপারেশনের পরামর্শ দেন। পরে মাত্র সাড়ে তিন হাজার টাকায় সিজারিয়ান অপারেশন সম্পন্ন হয়। বর্তমানে মা ও নবজাতক দুজনই সুস্থ আছেন বলে চিকিৎসকরা জানিয়েছেন। উম্মে হাবিবা বলেন, ‘সরকারি হাসপাতালে বৈকালিক চেম্বার কী তা আমার জানা ছিল না। অথচ সেই চেম্বারে থাকা বিশেষজ্ঞ চিকিৎসক আমার অপারেশন করেছেন। একটু দেরি হলে খারাপ কিছু ঘটতে পারতো। এ বিষয়ে ডা. দিলরুবা ফেরদৌস বলেন, উম্মে হাবিবার অবস্থা সংকটাপন্ন ছিল। জরুরিভাবে সিজারিয়ান অপারেশন না করা হলে মা ও নবজাতকের হয়তো খারাপ কিছু হতে পারতো। তবে দ্রুত অপারেশন করায় খারাপ কিছু ঘটেনি।’


যশোরের সিভিল সার্জন ডা. বিপ্লব কান্তি বিশ্বাস বলেন, বৈকালিক চেম্বার চালুর পর মণিরামপুরেই প্রথম সিজারিয়ান অপারেশন ও কোনো নবজাতকের জন্ম হলো। আমার জানামতে দেশে চালু হওয়া বৈকালিক চেম্বারে এটিই প্রথম ঘটনা

আরও খবর



6a3ab09a78516-230626101314.webp
লিভার সুস্থ রাখার ৫ সহজ উপায়

৪৪ দিন ১৫ ঘন্টা ১১ মিনিট আগে


6a1ffff6c89c2-030626042038.webp
অসহ্য গরম থেকে বাঁচতে যা করবেন

৬৪ দিন ২১ ঘন্টা ৪ মিনিট আগে




69e8cae914173-220426071937.webp
হামে আক্রান্ত হয়ে দেশে আরও ৫ শিশুর মৃত্যু

১০৬ দিন ১৮ ঘন্টা ৫ মিনিট আগে