মধুপুরে বাস-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ১ ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে চন্দনাইশ বিএনপিতে বিভক্তির আভাস কুলিয়ারচরে দিনে-দুপুরে চালককে মারধর করে অটোরিকশা নিয়ে গেছে দুর্বৃত্তরা বড়দল ইউনিয়নে শতভাগ নিরাপদ পানি নিশ্চিতে পরামর্শ সভা অনুষ্ঠিত বরিশাল আদালত ভবনে মর্মান্তিক মৃত্যু, ষষ্ঠ তলা থেকে পড়ে প্রাণ গেল নাজমুলের হামে আক্রান্ত শিশুর মৃত্যু, চাটখিল স্বাস্থ্য কমপ্লেক্স ভাঙচুর রাবির সাংবাদিক হামলার বিচার দাবিতে জাবিপ্রবি সাংবাদিক সমিতির মানববন্ধন শিক্ষক দিবস উপলক্ষে নোয়াখালীতে প্রিয় শিক্ষককে সম্মাননা ‎মোংলায় যাত্রীবাহী বাসে ১২০ কেজি গাঁজার চালান জব্দ: পাচারকারী চক্রের তিন সদস্য আটক জয়পুরহাট সিমান্তে বিএসএফের ঠেলে দেওয়া তিন যুবককে ফেরত পাঠাল বিজিবি চীন, ভারত, জাপানসহ এশিয়ার বাজারে বাংলাদেশের রপ্তানি বাড়ছে ঠাকুরগাঁওয়ে ১২ দিনেও সন্ধান মেলেনি শারমিনের, মেয়ের ফিরে আসার অপেক্ষায় পরিবার দেশের ইতিহাসে শিক্ষাখাতে এ বছরই সর্বোচ্চ বাজেট: প্রধানমন্ত্রী সীমান্তে পুলিশের হাতে নাহিদসহ আটক ২ চিলমারীতে "বিশ্ব শিক্ষক দিবস" পালিত ফুলের বদলে গাছের চারা দিয়ে এমপিকে সাংবাদিকদের শুভেচ্ছা শিক্ষক দিবসে ছয়সূতী ইউনিয়ন হাই স্কুল এণ্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের আবেগঘন বার্তা অভয়নগরে ৪২০ টন সরকারি সার গায়েব: ঠিকাদারি প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা জরিমানা শিক্ষার্থীকে মাদকে জড়ানোর অভিযোগ এমপিওভুক্ত শিক্ষকরা তবুও অবহেলিত

আল-আকসায় ফের হামলা ইসরায়েলের

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 06-04-2023 05:44:01 am


ফিলিস্তিনের অধিকৃত জেরুজালেমের পবিত্র আল আকসা মসজিদে আবারো মুসল্লিদের ওপর হামলা চালিয়েছে ইসরায়েলি পুলিশ। পবিত্র রমজান মাস চলার মধ্যেই বুধবার (৫ এপ্রিল) টানা দ্বিতীয় রাতে এই হামলার ঘটনা ঘটল।


এদিকে মুসলিমদের তৃতীয় সর্বোচ্চ ধর্মীয়স্থান আল আকসা মসজিদে মুসল্লিদের ওপর হামলার ঘটনায় ফিলিস্তিনের সমগ্র পশ্চিমতীরজুড়ে সহিংসতা ছড়িয়ে পড়েছে। বৃহস্পতিবার (৬ এপ্রিল) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।


প্রতিবেদনে বলা হয়েছে, সশস্ত্র ইসরায়েলি পুলিশ আল-আকসা মসজিদের প্রার্থনা কক্ষে বুধবার রাতে আবারও হামলা চালিয়েছে। এ নিয়ে পরপর দ্বিতীয় রাতে ফিলিস্তিনি মুসল্লি ও ইবাদতকারীদের ওপর হামলা করল ইসরায়েল।


আল জাজিরা বলছে, পবিত্র আল আকসা মসজিদে সশস্ত্র ইসরায়েলি পুলিশের হামলার অনেক ভিডিও সামনে আসতে শুরু করেছে। 


এসব ভিডিওতে আগের দিন ভোর রাতে অর্থাৎ প্রথম দফায় হামলার মতো একই ভাবে হামলার দৃশ্য দেখা গেছে। সেসময় ইসরায়েলি পুলিশ লাঠিসোঁটা, টিয়ার গ্যাস, গ্রেনেড এবং ধোঁয়াসৃষ্টিকারী বোমা নিয়ে মসজিদে ঢুকে পড়ে এবং নারীসহ মুসল্লিদের মারধর ও নির্যাতন করে।


এদিকে পবিত্র আল আকসা মসজিদে মুসল্লিদের ওপর হামলার ঘটনায় অধিকৃত পশ্চিম তীরজুড়ে সংঘর্ষ শুরু হয়েছে।


ফিলিস্তিনের ওয়াফা নিউজ এজেন্সি অনুসারে, ইসরায়েলি বাহিনী আল-আকসা প্রাঙ্গণে হামলার পর অধিকৃত পশ্চিম তীরে যে সংঘর্ষ শুরু হয়েছে তাতে কয়েক ডজন ফিলিস্তিনি আহত হয়েছেন।


ইসরায়েলি বাহিনী নাবলুসে বিষাক্ত গ্যাস নিক্ষেপ করার পর কমপক্ষে ১২ জন আহত হয়েছেন বলেও সংস্থাটি জানিয়েছে। এছাড়া উত্তরাঞ্চলীয় শহর হেবরনের কাছে বেইত উমর শহরে তাজা গুলিতে আহত হয়েছেন অন্য একজন।


এছাড়া বেইত উমর শহরের কয়েক ডজন মানুষ বিষাক্ত গ্যাসের কারণে শ্বাসরুদ্ধ হওয়ার খবরও জানিয়েছে বলে ওয়াফা রিপোর্ট করেছে। ফিলিস্তিনের সরকারি এই বার্তাসংস্থাটি জেনিন এবং বেথলেহেম শহরের কাছে ফিলিস্তিনি ও ইসরায়েলি বাহিনীর মধ্যে সংঘর্ষের কথাও জানিয়েছে।


আল জাজিরা জানিয়েছে, আল-আকসা মসজিদে সর্বশেষ হামলার পর সৃষ্ট উত্তেজনা অধিকৃত পূর্ব জেরুজালেমের অন্যান্য অংশে ছড়িয়ে পড়েছে। ইসরায়েলি বাহিনীর সাথে সংঘর্ষে ১৪ বছর বয়সী এক কিশোর গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছে বলে জানা গেছে।

আরও খবর






6ab207425554b-220926104242.webp
বিশ্ববাজারেও বাড়ল তেলের দাম

১৪ দিন ১৩ ঘন্টা ২৭ মিনিট আগে