আমিরাবাদে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন ও গণমাধ্যমের মতবিনিময় মিরসরাইয়ে তিন শিক্ষক ‘গুণী শিক্ষক’ মনোনীত চিলমারীতে "ব্রহ্মপুত্র নদে ডানতীর রক্ষা প্রকল্পের ধস, আতঙ্ক গ্রামবাসী গভীর রাতেও পরিচ্ছন্ন শ্রীমঙ্গল গড়ার লক্ষ্যে মনিটরিং কার্যক্রম পরিচালনা বিশ্বমঞ্চে শ্রীমঙ্গলের তরুণ উদ্ভাবক তৌকির চৌধুরী কালোবাজারে সার বিক্রি: শেরপুরের ১৫ ডিলার কারাগারে মেট্রোরেল স্টেশন সংলগ্ন আবাসন প্রকল্প দখলের চেষ্টা: তুরাগ থানা যুবদল সভাপতি মামুনের বিরুদ্ধে সশস্ত্র মহড়া ও আতঙ্কের অভিযোগ গাজী নজরুলের এমপি পদ থাকবে কিনা, জানালেন স্পিকার জাতিসংঘে ইসরায়েলি ধ্বংসযজ্ঞের কড়া সমালোচনা প্রাথমিকে ১৪ হাজার শিক্ষক নিয়োগের সময়সূচি চূড়ান্ত শ্যামনগরে আদিবাসী মুন্ডাদের ঐতিহ্যবাহী কারাম উৎসব পালিত ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে আশাশুনিতে পল্লী বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে ইজিবাইক ও হোটেলের চাল বিধ্বস্থ ★অল্পের জন্য প্রাণে রক্ষা পথচারী ও হোটেলের লোকজন ফজরের নামাজ পড়তে গিয়ে নিখোঁজ হাফেজ রোকনুজ্জামান রিপন ৪বছরের শিশু রুহি হত্যার প্রধান আসামিসহ গ্ৰেফতার ৩ কৃষকের উপস্থিতি দেখে সটকে পড়লেন সার ডিলার ও কৃষি কর্মকর্তা বাঁশ ফেলে ও আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ কৃষকের চাঁদপুর–রায়পুর সড়কে আনন্দ বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ, আহত ৩ বাঁশখালীর বাহারছড়া সাগরপাড়ে প্রকৃতির মায়াবী সৌন্দর্য নির্মল বাতাস ও মনোরম পরিবেশে মুগ্ধ দর্শনার্থীরা শৈলকুপার ভাটই বাজারের আসাননগর তামাক ডিপোর বিপরীতে একটি ভাড়া বাসায় অভিযান চালায় পুলিশ দিনাজপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

রাজাবাড়ীহাট আঞ্চলিক দুগ্ধ ও গবাদি উন্নয়ন খামারের গরু পাচারের অভিযোগ

রাজশাহীর গোদাগাড়ী উপজেলার অবস্থিত রাজাবাড়ীহাট আঞ্চলিক গবাদিপশু দুগ্ধ খামারের উপ-পরিচালকের বিরুদ্ধে গোপনে চুরি করে গরু পাচারের অভিযোগ উঠেছে। গত ৫ এপ্রিল বুধবার দিবাগত রাতে এই ঘটনা ঘটেছে। এখবর জানাজানি হলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে এ ঘটনায় পরস্পরবিরোধী বক্তব্য উঠে এসেছে, খামারের উপ-পরিচালক বলেন, একটি বড় গাভীর সামনের দুটি পাঁয়ে পচন ধরে অসুস্থ হয়ে পড়েছিল। যে কোনো সময় মারা যেতে পারতো। সেই জন্য ইমারজেন্সি নিলামে সাড়ে ১৩ হাজার টাকায় বিক্রি করা হয়েছে। রাজাবাড়িহাট গ্রামের বাবলু নিযেছেন। নিলামে ৩ জন অংশ নিয়েছিলেন বাবলু বেশী দাম বলায় তাকে দেয়া হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, গত ৫ এপ্রিল বুধবার গভীর রাতে রাজাবাড়ী হাট খামার থেকে একটি বড় সাইজের গরু নিয়ে যাবার সময় এলাকাবাসীর সন্দেহ হয়। এ সময় তারা গরুসহ বাবলুকে আটক করে কাগজপত্র দেখতে চাইলে তিনি কোনো কাগজপত্র দেখাতে পারেনি। তবে খবর পেয়ে খামারের উপ-পরিচালক তড়িঘড়ি করে সাড়ে ১৩ হাজার টাকার একটি বিক্রয় রশিদ নিয়ে আসেন। স্থানীয়রা জানান, যেখানে একটি বাছুরের মুল্য ৩০ হাজার টাকা। সেখানে একটি বড় সাইজের গাভী গরুর দাম ১৩ হাজার টাকা হয় কি ভাবে। আবার গরুর যদি সামনে দুই পায়ে পচন ধরে তাহলে গরু নিয়ে হেটে গেলেন কিভাবে। তারা বলেন, আসলে চুরি করে গরু বিক্রির পর তারা এসব নাটক করছে।

এবিষয়ে জানতে চাইলে উপ-পরিচালক বলেন, নিয়ম মেনে ইমারজেন্সি নিলামে  সাড়ে ১৩ হাজার টাকায় একটি অসুস্থ গরু বিক্রি করা হয়েছে। কিন্ত্ত এসব না বুঝেই এলাকার কিছু বখাটে যুবক চাঁদাবাজি করতে গরু আটক করেছিল, পরে  বৈধ কাগজপত্র দেখিয়ে তারা গরু নিয়ে গেছেন।


Tag
আরও খবর