কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

মোরেলগঞ্জে ডায়াবেটিসে মারা গেল পঞ্চম শ্রেণির স্নেহা

অকালে ঝরে যাওয়া পঞ্চম শ্রেণির ছাত্রী স্নেহা


 বাগেরহাটের  মোরেলগঞ্জে পঞ্চম শ্রেণির  ছাত্রী  স্নেহা (১০) ডায়াবেটিস জনিত কারণে আজ ভোর রাত ৪ টার সময় খুলনা গাজী মেডিকেল হাসপাতালে  চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। স্নেহা মোরেলগঞ্জ সরকারি  মডেল প্রাথমিক  বিদ্যালয়ের  ছাত্রী। স্নেহার বাবা  পলাশ সাহা শরণখোলা সরকারি কলেজের শিক্ষক ।  
স্নেহার বাবা জানান, শুক্রবার হঠাৎ  করে স্নেহা অসুস্থ হয়ে গেলে প্রথমে শিশু বিশেষজ্ঞ  ডাক্তার মনোজ কুমার মালাকারকে দেখান।  সেখানে পরীক্ষা করে ডায়াবেটিস  ধরা পড়ে তার।  পরবর্তীতে ডাক্তার মনোজ কুমার মালাকারের পরমর্শে  উন্নত চিকিৎসার জন্য খুলনায় নিয়ে যান এবং  স্নেহাকে খুলনায় গাজী মেডিকেল হাসপাতালে ভর্তি  করেন। সেখানে পরীক্ষায় স্নেহার ডায়াবেটিসের মাত্রা ১৮ ধরা পড়ে  বলেও কলেজ শিক্ষক পলাশ সাহা জানান। পরবর্তীতে সেখানে চিকিৎসাধীন অবস্থায়  আজ ভোর ৪ টার সময় স্নেহা এ পৃথিবী  ছেড়ে চলে যার বলে ক্রন্দনরত কন্ঠে জানান।
এদিকে, মেধাবী ফুটফুটে  চঞ্চল স্নেহার এই অকাল অনাকাঙ্ক্ষিত  মৃত্যুতে স্নেহার শিক্ষক,  সহপাঠী, আত্মীয়-স্বজন সহ মোরেলগঞ্জে  সর্বত্র  শোকের ছায়া নেমে এসেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে  বিভিন্ন  ব্যক্তিবর্গ  এ মর্মান্তিক ও দুঃখজনক ঘটনায় শোকবার্তা দিয়েছেন।
Tag
আরও খবর