কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

মোংলায় ইউএনও’র অপসারণের দাবীতে বিক্ষোভ মিছিল, ২৪ ঘন্টার আল্টিমেটাম

মোংলায় আ.লীগের বিনাপ্রতিদ্বন্দিতায় নির্বাচিত চার ইউপি চেয়ারম্যানকে নিয়ে নিজ কার্যালয়ে গোপন মিটিংয়ের অভিযোগে ইউএনও’র বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় বিএনপি। পরে তারা ইউএনওর অপসারণের দাবিতে ২৪ ঘন্টার আল্টিমেটাম দেয়।


বুধবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে শহর প্রদক্ষিণ করে পৌরসভার সামনে বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে এই ঘোষণা দেন। এর আগে ইউএনওকে আ.লীগের দোষর উল্লেখ করে তার বিরুদ্ধে শহরে বিক্ষোভ মিছিল করে স্থানীয় বিএনপির কয়েক’ শ নেতা কর্মী। 


বিক্ষোভে পৌর বিএনপির যুগ্ন আহবায়ক এমরান হোসেন, খোরশেদ আলম, যুবদল নেতা মোঃ আলাউদ্দিন, রতন মাহামুদ, মামুন ভুইয়া, পৌর মহিলা দলের নেতাকর্মি সহ বিএনপির বিভিন্ন অংগসংগঠনের নেত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।


উল্লেখ্য, বুধবার সকালে নিজ কার্যালয়ে আওয়ামী লীগের নেতা চাঁদপাই, মিঠাখালী, বুড়িরডাঙ্গা ও চিলা ইউনিয়নের চেয়ারম্যানদের নিয়ে ইউএনও আফিয়া শারমিন একটি মিটিং করে। এ খবর বাইরে ছড়িয়ে পড়লে বিক্ষোভে ফেটে পড়ে স্থানীয় বিএনপির নেতা- কর্মিরা। এবং তাদের একটি মিছিল মোংলা পৌরশহর প্রদক্ষিণ করতে দেখা যায়।

আরও খবর