শ্যামনগরে জনসম্মুখে পোড়ানো হল নিষিদ্ধ চায়না দুয়ারী জাল মাদক ও কিশোর অপরাধকে লাল কার্ড দেখিয়ে শিক্ষার্থীদের শপথ র‌্যাবের নাম বদলের বিল পাস দেশ অস্থিতিশীল করতে কেউ কেউ গুজব রটাচ্ছে : প্রধানমন্ত্রী লাখাইয়ের বাজারে দেশিজাতের মাছের জন্য হাহাকার। ক্ষেতলালে কৃষক-উদ্যোক্তা সমাবেশ ও কৃষি স্কিম প্রচার কর্মসূচি অনুষ্ঠিত পীরগাছায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের মৌলভীবাজার জেলা কমিটি গঠন জাবিপ্রবির ব্যবস্থাপনা সমিতির নবনির্বাচিত ভিপি ইসমাঈল, জিএস সাফিন ঈশ্বরগঞ্জে প্রায় ২২ লাখ টাকা মূল্যের ভারতীয় চোরাইপণ্য আটক ॥ গ্রেফতার ২ ন‌ওগাঁর নিয়ামতপুরে বাড়ির আঙিনায় গাঁজার চাষ, একজন গ্রেপ্তার নালিতাবাড়ীতে কারিতাসের উদ্যোগে মানসিক স্বাস্থ্য ও প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ বঙ্গোপসাগরে মাছ ধরার ট্রলার ডুবে জেলে নিখোঁজ নালিতাবাড়ীতে মানসিক স্বাস্থ্য সচেতনতা ও প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ বাঘারপাড়ার অজপাড়া গ্রাম ধুপখালীতে বসে কন্টেন্ট তৈরি করে মাসে লক্ষ টাকা আয় করছেন আল আমিন হাসান জনি মাদ্রাসার শিক্ষা পরিবেশ দেখতে ছুটে গেলেন বরিশাল সিটি প্রশাসক বিলকিস জাহান শিরীন পবিপ্রবি বরিশাল ক্যাম্পাসে নবনির্মিত মেইনগেট উদ্বোধন এমবিবিএস পাস করে চিকিৎসক, বাবার স্বপ্ন পূরণ করলেন সেতু ‎সুন্দরবন ধ্বংসের দায় ও বার্কলেস ব্যাংক: যুক্তরাজ্যের আদালতে ঐতিহাসিক অভিযোগ ও আইনি লড়াই সাতক্ষীরায় অস্ত্রসহ আরিফুল গ্রেপ্তার

বরিশালে রমজানের শুরুতেই দ্রাব্যমুল্যর উর্ধ্বগতিতে দিশেহারা নিম্ন আয়ের মানুষ।




বরিশালে রমজানের শুরুতেই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে দিশেহারা নিম্ন আয়ের মানুষ। সব প্রকার সবজির দাম উর্ধ্বমুখি। খুচরা ও পাইকারি পর্যায়ে সবজির দাম এখন ভোক্তার নাগালের বাইরে চলে গেছে। সপ্তাহের ব্যবধানে দাম বেড়ে দাঁড়িয়েছে দ্বিগুণ।প্যাকেটজাত আটা ৬৫ টাকা, মুশুরির ডাল ১২০ টাকা, ছোলার বুট ১০০ টাকা, মুগের ডাল ১৮০ টাকা, ডিম ৪০ টাকা হালি, সয়াবিন তেল ১৬৭ টাকা লিটার এবং খোলা তেল ১৪৫ টাকায় বিক্রি হচ্ছে।বৃহপতিবার (১৪ মার্চ) সরজমিন পোর্টরোড বাজার, নথুল্লাবাদ বাজার, রুপাতলী বাজারসহ বেশ কয়েকটি বাজার ঘুরে ভোক্তাদের সাথে কথা হলে তারা বলেন, শীত মৌসুমে সবজির দাম কম থাকলেও রমজান মাসের শুরুতেই সবকিছুর দামই ঊর্ধ্বমুখি। বিশেষকরে দুধ, চিনি, ছোলা বুট ও ডাল, বেগুন, আলু, পেঁয়াজ ও মসলার মতো অনেক নিত্যপণ্যের অস্বাভাবিক দামে সীমাহীন কষ্টে স্বল্প আয়ের মানুষ। ব্যবসায়ীরা বলছেন, পণ্যের দর ওঠানামার বিষয়টি নির্ভর করে চাহিদা ও সরবরাহের ওপর। বাজারে শীতের সবজির সরবরাহ বেড়েছিল, সে জন্য দাম একটু কম ছিল কিন্তু রোযা উপলক্ষ্যে সবকিছুর দাম ক্রমেই বেড়ে চলেছে। কাঁচা বাজারের ব্যবসায়ীদের সাথে কথা বলে জানা যায়, শিম ৪০ থেকে ৬০ টাকা, বেগুন ৬০ টাকা, করলা ৮০ টাকা, মুলার কেজি বিক্রি হচ্ছে ৩০ টাকায়, ফুলকপি পিস কেনা যাচ্ছে ৪০ টাকা, বাঁধাকপি ৩০ টাকা, কাঁচামরিচের কেজি (বিন্দু) ১২০ টাকা। টমেটো ৪০ টাকা, আলু ৪০ টাকা, ডায়মন্ড আলু ৩৫ টাকা, পেঁয়াজ ৯০ টাকা, রসুন ২০০ টাকা, আদা ২০০ টাকা, মিষ্টি কুমড়া কেজি ২০ টাকা, হলুদ ২৬০ টাকা, লাউ প্রতি পিচ ৪০ টাকা, বেগুন ৫০ টাকা, পুরল ৪০ টাকা, শসা ৮০ টাকা, লতা ৬০ টাকা, পেঁপে ৪০ টাকা, গাজর ৪০ টাকা, লেবু কেজি ১২০ টাকা, আধা ২০০ টাকা, ধনিয়া পাতা ১২০ থেকে ২০০টাকা। খেজুর কেজি ৪০০ থেকে ১ হাজার অন্যদিকে চাল কেজি প্রতি কাটারি ৬৬ টাকা, ইন্ডিয়ান ৭৫ টাকা, ৪৯ চাউল ৫৫ টাকা, ২৯ চাউল ৫৫ থেকে ৬০ টাকা, বিআর (২৮) ৬৪ টাকা, বিআর (২৯) ৫৮ টাকা, কাটা চাল ৪২ টাকা, আতব ৪৮ টাকা, পোলাও ৯০ থেকে ১০০ টাকা।এদিকে মাংসের বাজারে দেখা যায়, ব্রয়লার মুরগী প্রতি কেজি ২০০ টাকা, কক ৩২০ টাকা, লেয়ার কক ৩৫০ টাকা, ক্লাসিক (সোনালী) ৩২০ টাকা, কালার বাট ২৯০ টাকা, গরুর মাংস ৭০০ টাকা, খাসি ১ হাজার ১০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তবে মাছের বাজারে আগের তুলনায় তেমন পরিবর্তন দেখা যায়নি।
আরও খবর