আশাশুনির বাঁকড়ায় সড়কের গাছ কেটে আত্মসাৎ ও বনায়নের ক্ষতির প্রতিকার প্রার্থনা দিনাজপুরে পানি নিষ্কাশন ব্যবস্থার অভাবে চরমদুষর্ভোগে বিহারীপাড়ার প্রায় ৩০০পরিবার ‎রামপাল তাপবিদ্যুৎকেন্দ্র পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী অমিত কুতুবদিয়ায় দুই শিশুর মৃত্যু সৌদি আরবের আগেই ঈদুল আজহার তারিখ ঘোষণা করল দুই দেশ এক সপ্তাহ বন্ধ থাকবে দেশের সব আদালত শেরপুরের ঝিনাইগাতীতে বোরো ধান ও চাল সংগ্রহ অভিযান উদ্বোধন পদত্যাগ করছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ইরান যুদ্ধে ইরাকের তেল-বাণিজ্যে ধস গোয়ালন্দে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে পোস্টারিং ও নৌ-মিছিল।। এলাকাজুড়ে চাঞ্চল্য ‎সুন্দরবনে ফের অস্ত্রসহ দুই দস্যু গ্রেফতার, চার জেলে উদ্ধার ১ জুলাই থেকেই নতুন পে-স্কেল কার্যকর! অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট ২১ জেলার মানুষের দাবিতে দৌলতদিয়া-পাটুরিয়ায় দ্বিতীয় পদ্মা সেতুর আহ্বান জাবিপ্রবির নবনিযুক্ত উপাচার্যের যোগদান অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট রায়পুরে ঘাট দখল নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ,আহত ৭ জন নেপালে ইতিহাস গড়লেন বানিয়াচংয়ের আমির উদ্দিন সাতক্ষীরায় ৫৬ ইউনিয়ন ভূমি অফিস সক্রিয় পীরগাছায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কর্মী সম্মেলন

প্রবারণা পূর্ণিমা” যানবাহন চলাচল নিয়ন্ত্রণের নির্দশনা জারি করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ

ফাইল ছবি

প্রবারণা পূর্ণিমা” যানবাহন চলাচল নিয়ন্ত্রণের নির্দশনা জারি  করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ


বৌদ্ধ ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব শুভ “প্রবারণা পূর্ণিমা” উপলক্ষে চট্টগ্রাম  বৌদ্ধ মন্দির এলাকায়   সকল প্রকার যানবাহন চলাচল নিয়ন্ত্রণের নির্দশনা জারি  করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ । 

আগামী  ০৯ অক্টোবর   বৌদ্ধ ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব শুভ “প্রবারণা পূর্ণিমা” উপলক্ষে চট্টগ্রাম মহানগরীর বৌদ্ধ মন্দির মোড়/ ডিসি হিলের আশপাশ এলাকায় ফানুস উড়ানোসহ ধর্মীয় আচার-অর্চনাসমূহ অনুষ্ঠিত হতে যাচ্ছে। উক্ত ধর্মীয় অনুষ্ঠান  চলাকালীন নগরীর কোতোয়ালী থানাধীন নন্দনকাননস্থ চট্টগ্রাম বৌদ্ধ বিহার ও বৌদ্ধ মন্দির মোড়/ ডিসি হিল মোড়সহ আশেপাশের এলাকায় বিপুল সংখ্যক বৌদ্ধ ধর্মাবলম্বী ভক্তবৃন্দ, দর্শনার্থী ও রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের সমাগমের কারণে   আগামী ৯  অক্টোবর  বিকাল ৪ টা হতে রাত ১০টা পর্যন্ত বৌদ্ধ মন্দির/ডিসি হিল অভিমুখী সকল প্রকার যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা হবে বলে জানিয়েছেন  সিএমপির ট্রাফিক-দক্ষিণ বিভাগ। 

তাই এ সময়   নগরীর ০১) চেরাগী পাহাড় মোড়, ০২) লাভ লেইন মোড়, ০৩) এনায়েতবাজার মোড়,  ০৪)  বোস ব্রাদার্সের মোড় (পুলিশ প্লাজার সামনে) এ রোড ব্লক স্থাপনের মাধ্যমে ডাইভারশন প্রদান করা হবে। ফলে উক্ত সময়ে চট্টগ্রাম বৌদ্ধ বিহার ও  বৌদ্ধ মন্দির/ডিসি হিল মোড় অভিমুখে সকল ধরণের যানবাহনকে বিকল্প সড়ক ব্যবহারের নির্দেশ দিয়েছেন  সিএমপি ট্রাফিক বিভাগ।

শুভ “প্রবারণা পূর্ণিমা” উপলক্ষে অনুষ্ঠিতব্য ধর্মীয় অনুষ্ঠানাদি সুষ্ঠুভাবে সম্পন্নের নিমিত্তে উল্লেখিত নির্দেশনা সকল প্রকার যানবাহনের চালক ও যাত্রী সাধারণসহ সংশ্লিষ্ট সকলকে মেনে চলার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে

উক্ত ধর্মীয় অনুষ্ঠান সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করার নিমিত্তে  নগরবাসীর সর্বাত্মক সহযোগিতা কামনা করছেন সিএমপির ট্রাফিক-দক্ষিণ বিভাগ।

Tag
আরও খবর