ইরান যুদ্ধে ইরাকের তেল-বাণিজ্যে ধস গোয়ালন্দে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে পোস্টারিং ও নৌ-মিছিল।। এলাকাজুড়ে চাঞ্চল্য ‎সুন্দরবনে ফের অস্ত্রসহ দুই দস্যু গ্রেফতার, চার জেলে উদ্ধার ১ জুলাই থেকেই নতুন পে-স্কেল কার্যকর! অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট ২১ জেলার মানুষের দাবিতে দৌলতদিয়া-পাটুরিয়ায় দ্বিতীয় পদ্মা সেতুর আহ্বান জাবিপ্রবির নবনিযুক্ত উপাচার্যের যোগদান অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট রায়পুরে ঘাট দখল নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ,আহত ৭ জন নেপালে ইতিহাস গড়লেন বানিয়াচংয়ের আমির উদ্দিন সাতক্ষীরায় ৫৬ ইউনিয়ন ভূমি অফিস সক্রিয় পীরগাছায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কর্মী সম্মেলন সাতক্ষীরায় স্বামীর বিরুদ্ধে স্ত্রী হত্যার মামলা প্রস্তুতি বকশীগঞ্জে কম মূল্যে 'পৌরস্ট্যান্ড' ইজারা : মারধরের ঘটনায় থানায় অভিযোগ লাখাইয়ে পুলিশের বিশেষ অভিযানে অনলাইন জুয়ারী গ্রেফতার-০৩। লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স: ৫০ শয্যায় সেবা দিতে হিমশিম ১০০ শয্যায় উন্নীতের দাবি কুমিল্লা বিভাগ যদি জনগণের দাবি হয় সেটি বাস্তবায়ন হবে: প্রধানমন্ত্রী দেবহাটা উপজেলা ছাত্রদলের পদপ্রত্যাশী তাসকিন আহমেদ শাওন বিসিবি নির্বাচনের তফসিল ঘোষণা সুন্দরবন রক্ষায় সাংবাদিকদের সক্রিয় ভূমিকার আহ্বান

শোকের ছায়ায় চরম্বা: হাজারো মানুষের অশ্রুসিক্ত বিদায়ে মাওলানা আবুল কাসেমের দাফন সম্পন্ন

মুন্সি শাহাব উদ্দীন, চট্টগ্রাম

লোহাগাড়া উপজেলার চরম্বা ইউনিয়নের সর্বজন শ্রদ্ধেয় মাদ্রাসা সুপার মাওলানা আবুল কাসেমের নামাজে জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে) রাত প্রায় ৯টায় চরম্বা জামেউল উলুম মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত জানাজায় হাজারো ধর্মপ্রাণ মুসল্লীর ঢল নামে। শোকাহত পরিবেশে প্রিয় শিক্ষককে শেষ বিদায় জানান এলাকাবাসী, শিক্ষার্থী ও শুভানুধ্যায়ীরা।

জানাজায় উপস্থিত ছিলেন সাতকানিয়া-লোহাগাড়া থেকে নির্বাচিত সংসদ সদস্য জননেতা আলহাজ্ব শাহজাহান চৌধুরী (এমপি)। এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, আলেম-ওলামা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন হয়।

জানাজার পূর্বে আবেগঘন বক্তব্যে নিহতের পুত্র বলেন,

“আমি আলহাজ্ব শাহজাহান চৌধুরী মহোদয়ের কাছে আবেদন জানাই, যেন এই হত্যাকাণ্ডের চার্জশিট এক মাসের মধ্যেই প্রদান করা হয়।”

এর জবাবে এমপি শাহজাহান চৌধুরী বলেন,

“ইনশাআল্লাহ, আপনার চাওয়ারও আগেই ব্যবস্থা নেওয়া হবে। শুধু এই হত্যাকাণ্ড নয়, সকল হত্যাকাণ্ডেরই বিচার নিশ্চিত করা হবে।”

তিনি সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির আশ্বাস দেন।

উল্লেখ্য, গত ১৩ মে বুধবার সকাল প্রায় ১১টার দিকে জায়গা-জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষ চাচাতো ভাইদের হামলার শিকার হন মাওলানা আবুল কাসেম। অভিযোগ রয়েছে, লাঠি দিয়ে সজোরে আঘাত করলে তিনি গুরুতর আহত হন। পরে দ্রুত তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরবর্তীতে মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এ ঘটনায় নিহতের পুত্র ফোরকান বাদী হয়ে ছয়জনকে আসামি করে মামলা দায়ের করেন। ইতোমধ্যে পুলিশ দুই আসামিকে আটক করেছে।

এদিকে, মাওলানা আবুল কাসেম হত্যার প্রতিবাদ ও খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এলাকাবাসী মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। এই নৃশংস হত্যাকাণ্ডে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এলাকাবাসীসহ সর্বস্তরের মানুষ ঘটনার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন।



Tag
আরও খবর