মিরসরাইয়ে লায়ন্স ক্লাব অব চিটাগাং মিরসরাইয়ের সাধারণ সম্পাদক জামাল উদ্দিনের উদ্যোগে বিনামূল্যে ৫ শতাধিক রোগীর চক্ষু পরীক্ষা, ওষুধ ও চশমা বিতরণ ও ডায়াবেটিস পরীক্ষা করা হয়েছে। মঙ্গলবার (৬ মে) সকাল ৮ টা থেকে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের মধ্যম সোনাপাহাড় হাজী গণি আহমদের বাড়িতে এই চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়। লায়ন্স ক্লাব অব চিটাগাং মিরসরাইয়ের আয়োজনে এবং লিও ক্লাব চট্টগ্রাম মিরসরাই ও মধ্যম সোনাপাহাড় যুব সমাজের সার্বিক সহযোগিতায় ক্যাম্পেইনে বিভিন্ন বয়সী রোগীরা চক্ষু সেবা গ্রহণ করেন। ক্যাম্পেইনে অর্ধশত রোগীকে ছানি অপারেশনের জন্য বাছাই করা হয়।
লায়ন্স ক্লাব অব চিটাগাং মিরসরাইয়ের সাধারণ সম্পাদক ও চিকিৎসা ক্যাম্পের অন্যতম উদ্যোক্তা জামাল উদ্দিন জানান, বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চোখের দৃষ্টি পরীক্ষাকরণ, চোখের ছানি সংক্রান্ত রোগী নির্বাচন করা হয়েছে। সব শ্রেণীর মানুষের স্বতঃস্ফূর্তভাবে চিকিৎসা নিয়েছেন। আগামীতেও এ ধরনের কার্যক্রম আরো নেওয়া হবে। ক্যাম্পেইনে ৫ শতাধিক রোগীর চক্ষু পরীক্ষা করা হয় এবং অর্ধশত রোগীকে ছানি অপারেশনের জন্য বাছাই করা হয়। এছাড়া দেড় শতাধিক রোগীকে ওষুধ ও চশমা প্রদান করা হয়েছে। পাশাপাশি ৫ শতাধিক রোগীর ডায়াবেটিস পরীক্ষা করা হয়।
১ দিন ১৫ ঘন্টা ৫২ মিনিট আগে
১ দিন ২০ ঘন্টা ৪৪ মিনিট আগে
১ দিন ২৩ ঘন্টা ৫৭ মিনিট আগে
৪ দিন ১৭ ঘন্টা ৩২ মিনিট আগে
৭ দিন ১৪ ঘন্টা ৪৭ মিনিট আগে
৭ দিন ১৭ ঘন্টা ১০ মিনিট আগে
১০ দিন ১৯ ঘন্টা ২৯ মিনিট আগে
১৩ দিন ২০ ঘন্টা ৪১ মিনিট আগে