দিনাজপুরে বর্ণাঢ্য র‌্যালী , আলোচনা সভা, দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে পবিত্র ঈদ এ মিলাদুননবী(সা:) উদযাপন ঝিনাইদহে বাইপাসে বাসচাপায় স্ত্রী নিহত, সেনাসদস্য স্বামী আহত রাজবাড়ীতে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ৩ আসামি গ্রেপ্তার লাঙ্গলবাঁধ মাধ্যমিক বিদ্যালয়ে ধর্মীয় ভাবগাম্ভীর্যে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত নাগেশ্বরীতে পুকুরে মাছ ধরতে গিয়ে সাপের কামড়ে আহত সাংবাদিক, ওঝার কাছে গিয়েও রক্ষা নেই *কক্সবাজারের লিংক রোডে চাঞ্চল্যকর সোলাইমান ধলু হত্যা মামলার এজাহারনামীয় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি হাছনকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫* ময়মনসিংহে শুরু হয়েছে ময়মনসিংহ জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬। ইসলামপুরে কাবিখা প্রকল্পের মেয়াদ শেষ হলেও শেষ হয়নি কাজ, সরকারি চাল-গম লুটপাটের অভিযোগ উলিপুরে মাদক সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড ও জরিমানা আবু সাঈদ-ওয়াসিম স্মৃতি ফুটবল: জাবিপ্রবিতে চ্যাম্পিয়ন গণিত বিভাগ শ্রীমঙ্গলে ছাত্রকে পাশবিক নির্যাতনের ঘটনায় কারাগারে যুবক, মাদরাসার অস্থায়ী শিক্ষককে স্থায়ীভাবে বরখাস্ত ঝিনাইগাতীতে দেশীয় মাছ ধরার ১২০০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল আটক ও ধ্বংস ১০৪ লিটার বাংলা মদসহ চন্দনাইশে দুজন গ্রেপ্তার, নারী মূলহোতা পলাতক পাওনা ফেরত না পেয়ে বুশরা গ্রুপের সম্পত্তি বিক্রি বন্ধের দাবি আমানতকারীদের ‎গভীর সমুদ্রে থাকা ১২ জেলেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড সাপে কাটা মেধাবী ছাত্র শাহিনের মৃত্যুতে শোক, পরিবারের পাশে শেরপুর জেলা প্রশাসন বরিশালে কার্যক্রম গতিশীল করতে বিএমপি কর্মকর্তাদের বিভিন্ন দিকনির্দেশনা লাখাইয়ে সুতাংনদীর স্তূপীকৃত বালি নিলাম দিতে গিয়ে স্থানীয়দের তোপের মুখে উপজেলা প্রশাসন। লালপুরে ইমো হ্যাকিং চক্রের ৪ সদস্য গ্রেফতার কুলিয়ারচরে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে দৃষ্টিপ্রতিবন্ধী বড় ভাইসহ ৪ জনকে মারধোরের অভিযোগ

স্বাধীনতা সংগ্রামে নৌকমান্ডো আবু মুছা চৌধুরীর অবদান অবিস্মরনীয় -মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

চট্টগ্রাম প্রেস ক্লাবে বক্তব্য রাখছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ. ক. ম মোজাম্মেল হক।


    মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ. ক. ম মোজাম্মেল হক আরো বলেন - বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময়  পরিচালিত অপারেশন জ্যাকপট   হচ্ছে  নৌ-সেক্টরেস ফলতম একটি গেরিলা অপারেশন।  এটি ছিল স্বাধীনতার যুদ্ধের সবচেয়ে একটি আত্মঘাতী অপারেশন। বীর মুক্তিযোদ্ধা নৌকমান্ডো আবু মুছা চৌধুরী চট্টগ্রাম ও মংলা সমুদ্র বন্দর এবং দেশের অভ্যন্তরে চাঁদপুর ও নারায়ণগঞ্জ নদী বন্দরে একই সময়ে গেরিলা অপারেশন পরিচালানা করে পাকিস্তানি বাহিনীর অনেকগুলো অস্ত্র ও রসদবাহী জাহাজ ধ্বংস করে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস সৃষ্টিতে  অবদান রেখে গেছেন। তার এই কৃতিত্ব  জাতির কাছে  অবিস্মরনীয় হয়ে থাকবে। তাই আমি আবু মুছা চৌধুরীর বীরত্বের প্রতি বিন্ম্র শ্রদ্ধা জানাচ্ছি। এসময় আবু মুছা চৌধুরীর বীরত্ব যেন আগামী প্রজন্মের কাছে অনুপ্রেরণা হয় এ আশাবাদ ব্যক্ত করেন। 

 মঙ্গলবার ( ১১ অক্টোবর )  চট্টগ্রাম প্রেসক্লাবের বঙ্গবন্ধু হলে বীর মুক্তিযোদ্ধা নৌকমান্ডো আবু মুছা চৌধুরীর নাগরিক শোকসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে তিনি এসব কথা বলেন।

প্রফেসর ড. অনুপম সেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ. ক. ম মোজাম্মেল হক আরো বলেন  - জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ছিলো দেশ স্বাধীন হবে, বাংলার মানুষের অর্থনৈতিক মুক্তি আসবে, মানুষ খেয়ে পড়ে বাঁচবে, বাংলাদেশ সোনার বাংলা হবে। আজ তিনি আমাদের মাঝে নেই কিন্তু তাঁর আদর্শের উত্তরাধিকার সফল রাষ্ট্রনায়ক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। সে অগ্রযাত্রাকে যাতে বাধাগ্রস্থ করতে না পারে সে জন্য যারা এখনো দেশকে পাকিস্তান বানানোর অপচেষ্টা চালাচ্ছে তাদের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে। সুতরাং দেশ বিরোধী শক্তির বিরোদ্ধে ঐক্যবদ্ধ থাকতে হবে।

অনুষ্ঠানে  আরো বক্তব্য রাখেন  চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাহতাব উদ্দীন চৌধুরী, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আবু মোহাম্মদ হাশেম, বাংলাদেশ মুক্তিসংগ্রাম ও মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্র ট্রাস্টের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ডাঃ মাহফুজুর রহমান, বীর মুক্তিযোদ্ধা ফাহিম উদ্দীন আহমেদ, বীর মুক্তিযোদ্ধা নৌকমান্ডো বদিউল আলম শাহ, রাখাল চন্দ্র বণিক প্রমুখ।

Tag
আরও খবর