আশাশুনির বাঁকড়ায় সড়কের গাছ কেটে আত্মসাৎ ও বনায়নের ক্ষতির প্রতিকার প্রার্থনা দিনাজপুরে পানি নিষ্কাশন ব্যবস্থার অভাবে চরমদুষর্ভোগে বিহারীপাড়ার প্রায় ৩০০পরিবার ‎রামপাল তাপবিদ্যুৎকেন্দ্র পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী অমিত কুতুবদিয়ায় দুই শিশুর মৃত্যু সৌদি আরবের আগেই ঈদুল আজহার তারিখ ঘোষণা করল দুই দেশ এক সপ্তাহ বন্ধ থাকবে দেশের সব আদালত শেরপুরের ঝিনাইগাতীতে বোরো ধান ও চাল সংগ্রহ অভিযান উদ্বোধন পদত্যাগ করছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ইরান যুদ্ধে ইরাকের তেল-বাণিজ্যে ধস গোয়ালন্দে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে পোস্টারিং ও নৌ-মিছিল।। এলাকাজুড়ে চাঞ্চল্য ‎সুন্দরবনে ফের অস্ত্রসহ দুই দস্যু গ্রেফতার, চার জেলে উদ্ধার ১ জুলাই থেকেই নতুন পে-স্কেল কার্যকর! অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট ২১ জেলার মানুষের দাবিতে দৌলতদিয়া-পাটুরিয়ায় দ্বিতীয় পদ্মা সেতুর আহ্বান জাবিপ্রবির নবনিযুক্ত উপাচার্যের যোগদান অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট রায়পুরে ঘাট দখল নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ,আহত ৭ জন নেপালে ইতিহাস গড়লেন বানিয়াচংয়ের আমির উদ্দিন সাতক্ষীরায় ৫৬ ইউনিয়ন ভূমি অফিস সক্রিয় পীরগাছায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কর্মী সম্মেলন

কর্ণফুলী নদীতে জাহাজডুবি, ক্যাপ্টেনসহ ৬ জন নিখোঁজ

কর্ণফুলী নদীতে নদীতে ডুবে যাওয়া জাহাজ এফ ভি মাগফেরাত



কর্ণফুলী নদীর ইছানগর  এলাকায়  র‍্যাংকন ফিশিং লিমিটেডের মালিকানাধীন এফভি মাগফেরাত নামক  জাহাজটি  ডুবে যায় । এতে জাহাজের ক্যাপ্টেনসহ ৬ জন নিখোঁজ রয়েছেন। 

     মঙ্গলবার (১২ অক্টোবর) দিবাগত রাত দেড়টার দিকে কর্ণফুলী উপজেলাধীন ইছানগর এলাকায়   সি  রিসোর্স ডক ইয়ার্ডে জাহাজটি মেরামত করার সময়  জাহাজের প্রোপেলার (পাখা) খুলে যায়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে নদীর ২ নম্বর বয়ার সঙ্গে ধাক্কা লেগে জাহাজটি ডুবে যায়।

এ দুর্ঘটনা ঘটে  জাহাজে থাকা ১৫ জন নাবিকের মধ্যে ৯ জনকে জীবিত উদ্ধার করা গেলেও এখনো জাহাজের ক্যাপ্টেনসহ ৬ জন নিখোঁজ রয়েছেন।

বিষয়টি নিশ্চিত করে সদরঘাট নৌ থানার ওসি একরাম উল্লাহ জানান, দুর্ঘটনাকবলিত জাহাজটির ক্যাপ্টেন, নাবিক ও একজন গেস্টসহ ৬ জন নিখোঁজ রয়েছে। নিখোঁজ ব্যক্তিদের মধ্যে জাহাজের ক্যাপ্টেন ফারুক বিন আবদুল্লাহ, মো. সাইফুল, রহমত আলীর পরিচয় জানা গেছে।

দুর্ঘটনা পর পরই  নিখোঁজদের সন্ধানে নৌ পুলিশের ডুবুরি দল, নৌ বাহিনী, ফায়ারসার্ভিস কর্মীসহ বিভিন্ন সংস্থা উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছে।

আরও খবর