আশাশুনির বাঁকড়ায় সড়কের গাছ কেটে আত্মসাৎ ও বনায়নের ক্ষতির প্রতিকার প্রার্থনা দিনাজপুরে পানি নিষ্কাশন ব্যবস্থার অভাবে চরমদুষর্ভোগে বিহারীপাড়ার প্রায় ৩০০পরিবার ‎রামপাল তাপবিদ্যুৎকেন্দ্র পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী অমিত কুতুবদিয়ায় দুই শিশুর মৃত্যু সৌদি আরবের আগেই ঈদুল আজহার তারিখ ঘোষণা করল দুই দেশ এক সপ্তাহ বন্ধ থাকবে দেশের সব আদালত শেরপুরের ঝিনাইগাতীতে বোরো ধান ও চাল সংগ্রহ অভিযান উদ্বোধন পদত্যাগ করছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ইরান যুদ্ধে ইরাকের তেল-বাণিজ্যে ধস গোয়ালন্দে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে পোস্টারিং ও নৌ-মিছিল।। এলাকাজুড়ে চাঞ্চল্য ‎সুন্দরবনে ফের অস্ত্রসহ দুই দস্যু গ্রেফতার, চার জেলে উদ্ধার ১ জুলাই থেকেই নতুন পে-স্কেল কার্যকর! অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট ২১ জেলার মানুষের দাবিতে দৌলতদিয়া-পাটুরিয়ায় দ্বিতীয় পদ্মা সেতুর আহ্বান জাবিপ্রবির নবনিযুক্ত উপাচার্যের যোগদান অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট রায়পুরে ঘাট দখল নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ,আহত ৭ জন নেপালে ইতিহাস গড়লেন বানিয়াচংয়ের আমির উদ্দিন সাতক্ষীরায় ৫৬ ইউনিয়ন ভূমি অফিস সক্রিয় পীরগাছায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কর্মী সম্মেলন

জাপানের সাকুরা এক্সচেঞ্জ প্রোগ্রামে অংশগ্রহণকারী চবির ১০ শিক্ষার্থীরকে সংবর্ধনা

জাপানের সাকুরা এক্সচেঞ্জ প্রোগ্রামে অংশগ্রহণকারী চবির ১০ শিক্ষার্থীরকে সংবর্ধনা প্রদান।

  




জাপানের সায়েন্স এন্ড টেকনোলজি মন্ত্রণালয়ের আমন্ত্রণে সাকুরা এক্সচেঞ্জ প্রোগ্রামে অংশগ্রহণকারী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বনবিদ্যা ও পরিবেশ বিজ্ঞান ইনস্টিটিউট, সমাজতত্ত্ব ও পালি বিভাগের  ১০ জন শিক্ষার্থী সংবর্ধনা প্রদান করেন  চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। 

১৭ অক্টোবর ( সোমবার )    সকাল ১১:০০ টায় চবি উপাচার্য দপ্তরের সম্মেলন কক্ষে উক্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়। এতে সভাপতিত্ব করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের  উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার।

  সভাপতির বক্তব্যে   উপাচার্য  প্রফেসর ড. শিরীণ আখতার  সাকুরা এক্সচেঞ্জ প্রোগ্রামে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের প্রাণঢালা অভিনন্দন জানিয়ে বলেন, জ্ঞান অর্জনের কোনো সীমারেখা নেই। আধুনিক বিশ্বের নব নব চ্যালেঞ্জ মোকাবেলায় নিজেদের সক্ষম করে গড়ে তুলতে হলে একাডেমিক শিক্ষার পাশাপাশি বিশ্বের উন্নত বিশ্ববিদ্যালয়গুলোর সাথে সংযোগ স্থাপন খুবই গুরুত্বপূর্ণ। এতে একদিকে যেমন শিক্ষার্থীদের মেধা-মনন শাণিত হয়, অন্যদিকে প্রতিষ্ঠানের সুনামও বৃদ্ধি পায়। মাননীয় উপাচার্য সাকুরা এক্সচেঞ্জ প্রোগ্রাম হতে শিক্ষার্থীদের অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা যথাযথভাবে কাজে লাগিয়ে নিজেদের সমৃদ্ধ ও দেশের উন্নয়ন অগ্রযাত্রায় ভূমিকা রাখার আহবান জানান। 

উক্ত   সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে  চবি উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর বেনু কুমার দে, চবি কলা ও মানববিদ্যা অনুষদের ডিন প্রফেসর প্রফেসর ড. মোহাম্মদ মাহবুবুল হক, চবি বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ নাসিম হাসান, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর মোঃ হেলাল উদ্দিন নিজামী, আইন অনুষদের ডিন প্রফেসর ড. আবদুল্লাহ আল ফারুক, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর এস এম মনিরুল হাসান, বনবিদ্যা ও পরিবেশ বিজ্ঞান ইনস্টিটিউটের পরিচালক প্রফেসর ড. মোঃ আকতার হোসেন ও উক্ত ইনস্টিটিউটের প্রফেসর ড. মোহাম্মদ আল আমীন, ভারপ্রাপ্ত প্রক্টর ড. শহীদুল ইসলাম ও ছাত্র-ছাত্রী পরামর্শ ও নির্দেশনার পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ আবদুল্লাহ মামুন উপস্থিত ছিলেন।

উল্লেখ্য,   ১০ জন শিক্ষার্থী ফলভাবে উক্ত প্রোগ্রাম শেষ করে গত ১ অক্টোবর  চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রত্যাবর্তন করেন।

আরও খবর