আশাশুনির বাঁকড়ায় সড়কের গাছ কেটে আত্মসাৎ ও বনায়নের ক্ষতির প্রতিকার প্রার্থনা দিনাজপুরে পানি নিষ্কাশন ব্যবস্থার অভাবে চরমদুষর্ভোগে বিহারীপাড়ার প্রায় ৩০০পরিবার ‎রামপাল তাপবিদ্যুৎকেন্দ্র পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী অমিত কুতুবদিয়ায় দুই শিশুর মৃত্যু সৌদি আরবের আগেই ঈদুল আজহার তারিখ ঘোষণা করল দুই দেশ এক সপ্তাহ বন্ধ থাকবে দেশের সব আদালত শেরপুরের ঝিনাইগাতীতে বোরো ধান ও চাল সংগ্রহ অভিযান উদ্বোধন পদত্যাগ করছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ইরান যুদ্ধে ইরাকের তেল-বাণিজ্যে ধস গোয়ালন্দে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে পোস্টারিং ও নৌ-মিছিল।। এলাকাজুড়ে চাঞ্চল্য ‎সুন্দরবনে ফের অস্ত্রসহ দুই দস্যু গ্রেফতার, চার জেলে উদ্ধার ১ জুলাই থেকেই নতুন পে-স্কেল কার্যকর! অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট ২১ জেলার মানুষের দাবিতে দৌলতদিয়া-পাটুরিয়ায় দ্বিতীয় পদ্মা সেতুর আহ্বান জাবিপ্রবির নবনিযুক্ত উপাচার্যের যোগদান অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট রায়পুরে ঘাট দখল নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ,আহত ৭ জন নেপালে ইতিহাস গড়লেন বানিয়াচংয়ের আমির উদ্দিন সাতক্ষীরায় ৫৬ ইউনিয়ন ভূমি অফিস সক্রিয় পীরগাছায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কর্মী সম্মেলন

চসিকের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান , রাস্তায় নির্মাণ সামগ্রী রাখায় ১০ হাজার টাকা জরিমানা

চসিকের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান


চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে  অবৈধ স্থাপনা উচ্ছেদ ও ডেঙ্গু বিস্তাররোধে নগরীতে মোবাইল কোর্ট পরিচালিত হয়।

২৩ অক্টোবর  ( রোববার )   চসিক নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী নগরীর উত্তর কাট্টলী ওয়ার্ডস্থ কর্ণেল জোনস রোডের উভয় পার্শ্বের অবৈধ স্থাপনা উচ্ছেদ করে জায়গা অবৈধ দখলম্ক্তু করা হয়।  রাস্তায় নির্মাণ সামগ্রী রেখে জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির দায়ে এক ব্যক্তির বিরুদ্ধে মামলা রুজু পূর্বক ১০ হাজার টাকা জরিমানা করা হয়। 

এছাড়াও উত্তর মধ্যম হালিশহর ওয়ার্ডে ডেঙ্গু রোগ প্রতিরোধে বিভিন্ন বাড়ী ও জলবদ্ধতা স্থান পরিদর্শন করে মশার ঔষধ স্প্রে করা হয়। এই সময় এডিস মশার বংশ বিস্তার রোধে বাড়ীর আঙ্গিনা, ছাদ বাগান ও জলবদ্ধ স্থান পরিস্কার পরিচ্ছন্ন রাখার জন্য জনসাধারণকে সচেতন করা হয়। অভিযানে অংশ নেন সিটি মেয়রের একান্ত সচিব ও প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা মুহাম্মদ আবুল হাশেম। 

অভিযানকালে সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ, পাহাড়তলী থানা ও আকবরশাহ থানা পুলিশ  ম্যাজিস্ট্রেটকে সহায়তা প্রদান করেন।

আরও খবর