আগামী ২৬ অক্টোবর বুধবার থেকে চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামে শুরু হতে যাচ্ছে অনুপ বিশ্বাস - সিজেকেএস - সিডিএফএ ১ম বিভাগ ফুটবল লিগ।
২৪ অক্টোবর ( সোমবার) দুপুরে চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত লিগ উদ্বোধন পূর্ব সাংবাদিক সম্মেলনে এ বিষয়ে সাংবাদিকদের অবগত করেন চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশন এর সাধারন সম্পাদক আ ন ম ওয়াহিদ দুলাল। এ সময় তিনি জানান এবারের লিগের সর্বমোট ১০ টি দল অংশগ্রহন করবে।
আগামী ২৬ শে অক্টোবর এ উদ্বোধন করবেন সাবেক মেয়র ও সিজেকেএস সাধারন সম্পাদক আ জ ম নাছির উদ্দিন।
উক্ত সাংবাদিক সম্মেলনে সিজেকেএস কাউন্সিলরবৃন্দ ও সিডিএফএ কর্মকতারা উপস্থিত ছিলেন।
১ দিন ১৯ ঘন্টা ৩৩ মিনিট আগে
২ দিন ৩ ঘন্টা ৩৮ মিনিট আগে
৪ দিন ২১ ঘন্টা ১৩ মিনিট আগে
৭ দিন ১৮ ঘন্টা ২৮ মিনিট আগে
৭ দিন ২০ ঘন্টা ৫০ মিনিট আগে
১০ দিন ২৩ ঘন্টা ১০ মিনিট আগে
১৪ দিন ২২ মিনিট আগে