কুতুবদিয়ায় দুই শিশুর মৃত্যু সৌদি আরবের আগেই ঈদুল আজহার তারিখ ঘোষণা করল দুই দেশ এক সপ্তাহ বন্ধ থাকবে দেশের সব আদালত শেরপুরের ঝিনাইগাতীতে বোরো ধান ও চাল সংগ্রহ অভিযান উদ্বোধন পদত্যাগ করছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ইরান যুদ্ধে ইরাকের তেল-বাণিজ্যে ধস গোয়ালন্দে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে পোস্টারিং ও নৌ-মিছিল।। এলাকাজুড়ে চাঞ্চল্য ‎সুন্দরবনে ফের অস্ত্রসহ দুই দস্যু গ্রেফতার, চার জেলে উদ্ধার ১ জুলাই থেকেই নতুন পে-স্কেল কার্যকর! অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট ২১ জেলার মানুষের দাবিতে দৌলতদিয়া-পাটুরিয়ায় দ্বিতীয় পদ্মা সেতুর আহ্বান জাবিপ্রবির নবনিযুক্ত উপাচার্যের যোগদান অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট রায়পুরে ঘাট দখল নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ,আহত ৭ জন নেপালে ইতিহাস গড়লেন বানিয়াচংয়ের আমির উদ্দিন সাতক্ষীরায় ৫৬ ইউনিয়ন ভূমি অফিস সক্রিয় পীরগাছায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কর্মী সম্মেলন সাতক্ষীরায় স্বামীর বিরুদ্ধে স্ত্রী হত্যার মামলা প্রস্তুতি বকশীগঞ্জে কম মূল্যে 'পৌরস্ট্যান্ড' ইজারা : মারধরের ঘটনায় থানায় অভিযোগ লাখাইয়ে পুলিশের বিশেষ অভিযানে অনলাইন জুয়ারী গ্রেফতার-০৩।

চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক ছয় লেনের সপ্ন আদৌ কি পূরণ হবে:-


 

চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক একটি সড়ক নয়, এটি দেশের অর্থনীতি, পর্যটন ও জনজীবনের এক গুরুত্বপূর্ণ প্রাণরেখা। প্রতিদিন হাজার হাজার যাত্রীবাহী বাস, ব্যক্তিগত গাড়ি, ট্রাক ও পণ্যবাহী যান এই সড়ক দিয়ে চলাচল করে। দেশের একমাত্র সমুদ্রসৈকত নগরী কক্সবাজারে ভ্রমণের প্রধান পথ হওয়ায় এর গুরুত্ব আরও বহুগুণে বেড়ে গেছে। অথচ দুঃখজনক হলেও সত্য, এই ব্যস্ত মহাসড়কটি আজও নিরাপদ ও আধুনিক সড়কে পরিণত হতে পারেনি।

প্রতিনিয়ত এই সড়কে ঘটে চলেছে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা। প্রতিদিনের সংবাদপত্র খুললেই চোখে পড়ে—“চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কে দুর্ঘটনা, নিহত অমুক, আহত তমুক।” এই যেন এক অবিরাম শোকগাথা। পরিবার হারাচ্ছে তাদের প্রিয়জন, স্বপ্ন থেমে যাচ্ছে মাঝপথে। অথচ এই মৃত্যুমিছিল থামানোর দাবিতে সাধারণ মানুষ বহুবার রাস্তায় নেমেছে, মানববন্ধন করেছে, আওয়াজ তুলেছে “আমরা নিরাপদ সড়ক চাই, ছয় লেনের মহাসড়ক চাই।”

সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে নানা সময় আশ্বাস দেওয়া হলেও বাস্তবে দৃশ্যমান অগ্রগতি খুবই সীমিত। ফলে সাধারণ মানুষের মনে জন্ম নিয়েছে গভীর হতাশা ও প্রশ্ন চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক কি আদৌ ছয় লেনে উন্নীত হবে? নাকি এই প্রতিশ্রুতি কেবল কাগজে-কলমেই সীমাবদ্ধ থাকবে?

একটি আধুনিক, প্রশস্ত ও নিরাপদ মহাসড়ক শুধু যাতায়াতের সুবিধাই বাড়াবে না, এটি দুর্ঘটনা কমাবে, সময় বাঁচাবে এবং দেশের পর্যটন ও অর্থনীতিতে নতুন গতি আনবে। কক্সবাজারে দেশি-বিদেশি পর্যটকদের আগমন আরও বাড়বে, ব্যবসা-বাণিজ্য হবে গতিশীল।

সাধারণ মানুষ আর প্রতিদিনের দুর্ঘটনার খবর পড়তে চায় না। তারা চায় নিরাপদে গন্তব্যে পৌঁছাতে, প্রিয়জনদের সুস্থভাবে ফিরে পেতে। তাই সময়ের দাবি একটাই চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ককে দ্রুত ছয় লেনে উন্নীত করে এই মৃত্যুমিছিল থামানো হোক।

এখন সিদ্ধান্ত নেওয়ার সময়। উন্নয়নের প্রতিশ্রুতি যেন বাস্তবতায় রূপ নেয় এটাই দেশের মানুষের প্রত্যাশা।





Tag
আরও খবর