ঢাকাস্থ মিরসরাই জাতীয়তাবাদী ফোরামের সহ-সভাপতি ইঞ্জিনিয়ার একরামুল হক সেলিমের উদ্যোগে ৭ নং কাটাছরা ইউনিয়নে অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার কাটাছরা ইউনিয়নের সারেং স্কুল মাঠে খাদ্য সামগ্রী বিতরণ উপলক্ষে ৭ নম্বর কাটাছড়া ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক মো: নুরুল আলম মেম্বারের সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন ঢাকাস্থ মিরসরাই জাতীয়তাবাদী ফোরামের সভাপতি মো. আইয়ুব খান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফোরামের সিনিয়র সহ-সভাপতি মো: আনোয়ার হোসেন। আরো বক্তব্য রাখেন ফোরামের সহ-সভাপতি ইঞ্জিনিয়ার একরামুল হক সেলিম। এছাড়া ফোরামের সদস্য মো: আনোয়ার হোসেন, কাটাছরা ইউনিয়ন যুবদলের আহবায়ক ওহিদুর রহমানসহ কাটাছরা ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, এলাকার গন্যমান্য ব্যক্তিগন এসময় উপস্থিত ছিলেন।
১ দিন ১৬ ঘন্টা ৫৮ মিনিট আগে
১ দিন ২১ ঘন্টা ৫০ মিনিট আগে
২ দিন ১ ঘন্টা ৩ মিনিট আগে
৪ দিন ১৮ ঘন্টা ৩৮ মিনিট আগে
৭ দিন ১৫ ঘন্টা ৫৩ মিনিট আগে
৭ দিন ১৮ ঘন্টা ১৫ মিনিট আগে
১০ দিন ২০ ঘন্টা ৩৫ মিনিট আগে
১৩ দিন ২১ ঘন্টা ৪৭ মিনিট আগে