সৌদি আরবের আগেই ঈদুল আজহার তারিখ ঘোষণা করল দুই দেশ এক সপ্তাহ বন্ধ থাকবে দেশের সব আদালত পদত্যাগ করছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ইরান যুদ্ধে ইরাকের তেল-বাণিজ্যে ধস গোয়ালন্দে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে পোস্টারিং ও নৌ-মিছিল।। এলাকাজুড়ে চাঞ্চল্য ‎সুন্দরবনে ফের অস্ত্রসহ দুই দস্যু গ্রেফতার, চার জেলে উদ্ধার ১ জুলাই থেকেই নতুন পে-স্কেল কার্যকর! অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট ২১ জেলার মানুষের দাবিতে দৌলতদিয়া-পাটুরিয়ায় দ্বিতীয় পদ্মা সেতুর আহ্বান জাবিপ্রবির নবনিযুক্ত উপাচার্যের যোগদান অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট রায়পুরে ঘাট দখল নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ,আহত ৭ জন নেপালে ইতিহাস গড়লেন বানিয়াচংয়ের আমির উদ্দিন সাতক্ষীরায় ৫৬ ইউনিয়ন ভূমি অফিস সক্রিয় পীরগাছায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কর্মী সম্মেলন সাতক্ষীরায় স্বামীর বিরুদ্ধে স্ত্রী হত্যার মামলা প্রস্তুতি বকশীগঞ্জে কম মূল্যে 'পৌরস্ট্যান্ড' ইজারা : মারধরের ঘটনায় থানায় অভিযোগ লাখাইয়ে পুলিশের বিশেষ অভিযানে অনলাইন জুয়ারী গ্রেফতার-০৩। লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স: ৫০ শয্যায় সেবা দিতে হিমশিম ১০০ শয্যায় উন্নীতের দাবি কুমিল্লা বিভাগ যদি জনগণের দাবি হয় সেটি বাস্তবায়ন হবে: প্রধানমন্ত্রী

২২৫ শিক্ষার্থীকে বৃত্তি দিলো শিক্ষক ফেডারেশন

চট্টগ্রামের মিরসরাইয়ে ২২৫ শিক্ষার্থীকে বৃত্তি দিয়েছে শিক্ষক ফেডারেশন। শনিবার (১১ এপ্রিল) বিকেলে উপজেলা অডিটোরিয়ামে শিক্ষক ফেডারেশন মেধাবৃত্তি পুরস্কার ও সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ও সংবর্ধিত অতিথি ছিলেন মিরসরাই আসনের সংসদ সদস্য নুরুল আমিন। এসময় তিনি বলেন, ‘আমাদের শিক্ষার্থীদের মেধাকে বিকশিত করার জন্য বিভিন্ন ফাউন্ডেশন ও সামাজিক সংগঠন মেধাবৃত্তির আয়োজন করে আসছে। বৃত্তি আয়োজনে অংশ নিয়ে আমাদের সন্তানরা পড়াশোনার প্রতি আরো বেশি মনযোগী হয়। এমন মেধাবৃত্তির আয়োজন সবসময় অব্যাহত রাখতে হবে।’  
শিক্ষক ফেডারেশনের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোহাম্মদ গিয়াস উদ্দিনের সভাপতিত্বে মারুফ মডেল প্রাথমিক ও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজিম উদ্দিন, গনকছরা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুদ্দীন মীর শাহীন ও আল হেরা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জিয়া উদ্দিনের যৌথ সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহবায়ক আবদুল আউয়াল চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর, সদস্য সচিব আজিজুর রহমান চৌধুরী, সাবেক সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন, চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সরোয়ার উদ্দিন সেলিম, মিরসরাই উপজেলা জামায়াতের আমির মাওলানা নুরুল কবির, ইছাখালী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুল আবছার, শিক্ষক ফেডারেশন মেধাবৃত্তি আহবায়ক মো. নুরুচ্ছাফা, শিক্ষক ফেডারেশনের উপদেষ্টা রাশেদা আক্তার, মিরসরাই উপজেলা আদর্শ শিক্ষক ফেডারেশনের সভাপতি শিহাব উদ্দিন, শিক্ষক ফেডারেশন মেধাবৃত্তি পরীক্ষা নিয়ন্ত্রক রেজাউল করিম, জে.বি উচ্চ বিদ্যালয় সহকারী প্রধান শিক্ষক সুভাষ সরকার ও এফআইকে প্রপার্টিজ ব্যবস্থাপক দ্বীন মোহাম্মদ।
শিক্ষক ফেডারেশন মেধাবৃত্তি আয়োজকরা জানান, প্রথম থেকে দশম শ্রেণি পর্যন্ত উপজেলার অর্ধশত শিক্ষা প্রতিষ্ঠানের ৬ শত শিক্ষার্থী শিক্ষক ফেডারেশনের মেধাবৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করেন। সেখান থেকে ট্যালেন্টপুল ও সাধারণ গ্রেডে ২২৫ জন শিক্ষার্থীকে বৃত্তি দেওয়া হয়েছে। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের ক্রেস্ট, সনদপত্র ও নগদ অর্থ প্রদান করা হয়।

Tag
আরও খবর