সৌদি আরবের আগেই ঈদুল আজহার তারিখ ঘোষণা করল দুই দেশ এক সপ্তাহ বন্ধ থাকবে দেশের সব আদালত পদত্যাগ করছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ইরান যুদ্ধে ইরাকের তেল-বাণিজ্যে ধস গোয়ালন্দে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে পোস্টারিং ও নৌ-মিছিল।। এলাকাজুড়ে চাঞ্চল্য ‎সুন্দরবনে ফের অস্ত্রসহ দুই দস্যু গ্রেফতার, চার জেলে উদ্ধার ১ জুলাই থেকেই নতুন পে-স্কেল কার্যকর! অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট ২১ জেলার মানুষের দাবিতে দৌলতদিয়া-পাটুরিয়ায় দ্বিতীয় পদ্মা সেতুর আহ্বান জাবিপ্রবির নবনিযুক্ত উপাচার্যের যোগদান অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট রায়পুরে ঘাট দখল নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ,আহত ৭ জন নেপালে ইতিহাস গড়লেন বানিয়াচংয়ের আমির উদ্দিন সাতক্ষীরায় ৫৬ ইউনিয়ন ভূমি অফিস সক্রিয় পীরগাছায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কর্মী সম্মেলন সাতক্ষীরায় স্বামীর বিরুদ্ধে স্ত্রী হত্যার মামলা প্রস্তুতি বকশীগঞ্জে কম মূল্যে 'পৌরস্ট্যান্ড' ইজারা : মারধরের ঘটনায় থানায় অভিযোগ লাখাইয়ে পুলিশের বিশেষ অভিযানে অনলাইন জুয়ারী গ্রেফতার-০৩। লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স: ৫০ শয্যায় সেবা দিতে হিমশিম ১০০ শয্যায় উন্নীতের দাবি কুমিল্লা বিভাগ যদি জনগণের দাবি হয় সেটি বাস্তবায়ন হবে: প্রধানমন্ত্রী

অদম্য ইচ্ছাশক্তির জোরেই মোহাম্মদ হোসাইন ও মঈনুদ্দীন আইনজীবী


অদম্য ইচ্ছাশক্তি, অক্লান্ত পরিশ্রম এবং দৃঢ় লক্ষ্য এই তিনের অসাধারণ সমন্বয়ে গড়ে উঠেছে হোসাইন ওন মঈনুর সাফল্যের গল্প। জীবনের প্রতিটি ধাপে বাধা-বিপত্তিকে উপেক্ষা করে তারা আজ প্রতিষ্ঠিত হয়েছেন আইন পেশায়, হয়েছেন সমাজের গর্বিত আইনজীবী।

তাদের শুভাকাঙ্ক্ষীদের  ভাষায়, হোসাইন  ও মঈনুদ্দীন  কেবল সহপাঠীই নন, তারা একে অপরের অনুপ্রেরণা এবং সত্যিকারের বন্ধু। ছাত্রজীবন থেকেই তাদের মনে ছিল এক অদম্য স্বপ্ন আইনজীবী হতেই হবে। সেই স্বপ্ন পূরণের জন্য তারা বেছে নিয়েছিলেন কঠিন পথ, যেখানে ছিল সংগ্রাম, ত্যাগ আর নিরলস অধ্যবসায়।

পরিবারের দায়িত্ব কাঁধে নিয়েও তারা পড়াশোনা থেকে একটুও পিছিয়ে যাননি। দিনের বেলায় জীবিকার তাগিদে কাজ, আর রাতভর আইনের বই নিয়ে নিরলস অধ্যয়ন এভাবেই কেটেছে তাদের অসংখ্য দিন-রাত। ক্লান্তি কিংবা হতাশা কখনোই তাদের লক্ষ্যচ্যুত করতে পারেনি। অবশেষে তারা সফলভাবে এলএলবি সম্পন্ন করেন এবং কঠিন বার কাউন্সিল পরীক্ষাও উত্তীর্ণ হন।

আজ তারা শুধু আইনজীবী নন, তারা সংগ্রামের প্রতীক, প্রেরণার এক উজ্জ্বল উদাহরণ। তাদের সাফল্য যেন প্রমাণ করে  পরিশ্রম ও দৃঢ় সংকল্প থাকলে কোনো স্বপ্নই অধরা থাকে না।

ব্যক্তিগত জীবনেও হোসাইন  ও মঈনু অত্যন্ত সহজ-সরল ও বিনয়ী মানুষ হিসেবে পরিচিত। তাদের মাঝে নেই কোনো অহংকার, হিংসা বা বিদ্বেষ। সদা হাস্যোজ্জ্বল মুখ আর আন্তরিক ব্যবহারে তারা সবার মন জয় করে নিয়েছেন।

মোহাম্মদ হোসাইন, যার বাড়ি সাতকানিয়ার মীর্জাখিল গ্রামে, এবং ম ঈনু, যার বসবাস একই উপজেলার গোয়াজার পাড়ায় এই দুই তরুণের সাফল্যে আজ গর্বিত তাদের নিজ নিজ এলাকা। স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলে জানা যায়, তারা দুজনেই অত্যন্ত ভদ্র, সৎ ও চরিত্রবান ব্যক্তি হিসেবে সুপরিচিত।

এলাকার সাধারণ মানুষ আনন্দের সাথে জানাচ্ছেন, তাদের মধ্যে থেকে এমন দুইজন মেধাবী ও পরিশ্রমী আইনজীবী বেরিয়ে আসা সত্যিই গর্বের বিষয়। তাদের এই অর্জন শুধু তাদের পরিবারের নয়, পুরো এলাকার জন্য এক অনন্য সম্মান।

হোসাইন ও মঈনুর এই সাফল্যের গল্প নতুন প্রজন্মের জন্য এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে। তাদের জীবন থেকে অনুপ্রাণিত হয়ে অনেক তরুণ-তরুণী নিজেদের স্বপ্নপূরণে এগিয়ে যাবে এটাই সবার প্রত্যাশা।


আরও খবর