সন্ত্রাসীদের আনতে পাসপোর্ট লাগে না, হ্যান্ডকাফ পরিয়ে আনা হয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ক্যানসারে আক্রান্ত শামীম ওসমান যাত্রী বেশে ইয়াবা পাচারকালে ২৪ হাজার পিস ইয়াবাসহ একজন গ্রেফতার ময়মনসিংহে আলোচনা ও নাশিদ সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। নাঙ্গলকোট রাইটার্স অ্যাসোসিয়েশনের ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন; কবি সোহরাব হোসেন ও গিয়াস উদ্দিন ফারুকীর জন্মদিনে কবিতা পাঠ ঝিনাইগাতী রিপোর্টার্স ক্লাবের নতুন কমিটি গঠন, সভাপতি মুরাদ ও সম্পাদক আনিছ ২০২৭ ইউপি নির্বাচনে ওচমানপুরে চেয়ারম্যান পদে লড়তে চান মোস্তফা চৌধুরী ফ্যাসিস্ট শেখ হাসিনা বিদেশে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে : এমপি সুলতান মাহমুদ বাবু তারেক রহমানের জন্মদিন উপলক্ষে লোহাগাড়ায় উপজেলা বিএনপির দোয়া মাহফিল কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল

কুতুবদিয়ায় ঔষধের ফার্মেসীতে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

কক্সবাজারের কুতুবদিয়ায় মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখা ও বিক্রির দায়ে পাঁচটি ঔষুধ দোকানের মালিককে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২১ আগস্ট) বিকালে উপজেলার মেডিকেল গেইট এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে এসব জরিমানা করেন সহকারী কমিশনার (ভূমি) জর্জ মিত্র চাকমা।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মেয়াদোত্তীর্ণ ঔষুধ রাখা ও বিক্রির দায়ে মেডিকেল গেইট এলাকার মুনমুন ফার্মেসির মালিক ইসহাককে ১০ হাজার, বেলাল ফার্মেসির মালিককে ৫ হাজার টাকা, আশ-শেফা মেডিকেল হল ফার্মেসির মালিক জিয়াবুল হককে ৫ হাজার টাকা, এমরান ফার্মেসির মালিক মফিজ আলমকে ৫ হাজার টাকা এবং জহির ফার্মেসির মালিককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এ ব্যাপারে জানতে চাইলে সহকারী কমিশনার (ভূমি) জর্জ মিত্র চাকমা জানান, মেয়াদোত্তীর্ণ ঔষুধ রাখা ও বিক্রির দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে পাঁচটি ফার্মেসির মালিককে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। প্রতিটি মানুষের উচিত ঔষুধের মেয়াদ দেখে ক্রয় করা। এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান।

Tag