সন্ত্রাসীদের আনতে পাসপোর্ট লাগে না, হ্যান্ডকাফ পরিয়ে আনা হয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ক্যানসারে আক্রান্ত শামীম ওসমান যাত্রী বেশে ইয়াবা পাচারকালে ২৪ হাজার পিস ইয়াবাসহ একজন গ্রেফতার ময়মনসিংহে আলোচনা ও নাশিদ সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। নাঙ্গলকোট রাইটার্স অ্যাসোসিয়েশনের ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন; কবি সোহরাব হোসেন ও গিয়াস উদ্দিন ফারুকীর জন্মদিনে কবিতা পাঠ ঝিনাইগাতী রিপোর্টার্স ক্লাবের নতুন কমিটি গঠন, সভাপতি মুরাদ ও সম্পাদক আনিছ ২০২৭ ইউপি নির্বাচনে ওচমানপুরে চেয়ারম্যান পদে লড়তে চান মোস্তফা চৌধুরী ফ্যাসিস্ট শেখ হাসিনা বিদেশে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে : এমপি সুলতান মাহমুদ বাবু তারেক রহমানের জন্মদিন উপলক্ষে লোহাগাড়ায় উপজেলা বিএনপির দোয়া মাহফিল কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল

রামুতে ২টি ডায়াগনস্টিক সেন্টার সিলগালা

রামুতে ভ্রাম্যমান আদালতের অভিযানে ২টি ডায়াগনস্টিক সেন্টার সিলগালা ও ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। রামু উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা মুস্তফার নেতৃত্বে মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর সকাল সাড়ে ১১ টায় রামুর গর্জনিয়া বাজার এবং চৌমুহনী স্টেশনে এ অভিযান চালানো হয়।

রামু উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা মুস্তফা জানিয়েছেন, অভিযানে গর্জনিয়া বাজারের ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারকে ৫ হাজার টাকা জরিমানা ও সীলগালা, কচ্ছপিয়া হেলথ এন্ড ডায়াগনস্টিক সেন্টার সীলগালা, সেবা ডায়াগনস্টিক সেন্টারকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। পরে রামু চৌমুহনী স্টেশনে ডক্টরস প্যাথলজি সেন্টারকে প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং এক মাসের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে নির্দেশ দেয়া হয়।

অভিযানে প্রসিকিউশন অফিসার হিসেবে উপস্থিত ছিলেন- রামু উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মমতাজ উদ্দিন। তিনি জানান- জনস্বার্থে এ ধরনের অভিযান চলমান থাকবে। আনসার সদস্যরা অভিযান চলাকালে সার্বিক সহয়তায় ছিলেন।

Tag
আরও খবর