সন্ত্রাসীদের আনতে পাসপোর্ট লাগে না, হ্যান্ডকাফ পরিয়ে আনা হয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ক্যানসারে আক্রান্ত শামীম ওসমান যাত্রী বেশে ইয়াবা পাচারকালে ২৪ হাজার পিস ইয়াবাসহ একজন গ্রেফতার ময়মনসিংহে আলোচনা ও নাশিদ সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। নাঙ্গলকোট রাইটার্স অ্যাসোসিয়েশনের ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন; কবি সোহরাব হোসেন ও গিয়াস উদ্দিন ফারুকীর জন্মদিনে কবিতা পাঠ ঝিনাইগাতী রিপোর্টার্স ক্লাবের নতুন কমিটি গঠন, সভাপতি মুরাদ ও সম্পাদক আনিছ ২০২৭ ইউপি নির্বাচনে ওচমানপুরে চেয়ারম্যান পদে লড়তে চান মোস্তফা চৌধুরী ফ্যাসিস্ট শেখ হাসিনা বিদেশে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে : এমপি সুলতান মাহমুদ বাবু তারেক রহমানের জন্মদিন উপলক্ষে লোহাগাড়ায় উপজেলা বিএনপির দোয়া মাহফিল কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল

“আমি আর পারছি না এ সমাজের সাথে তাল মেলাতে”- চিরকুটে এমন কথা লিখে তরুনের আত্মহত্যা

“আমি আর পারছিনা এ সমাজের সাথে তাল মেলাতে, আমি ব্যর্থ সৈনিক,আমার মৃত্যুর জন্যে কেউ দায়ী নয়”। চিরকুটে এমন কথা লিখে আত্মহত্যা করেছে এক রাখাইন তরুন। তার নাম ক্য ছে ওয়ান রাখাইন। সে ছিলো কক্সবাজার সিটি কলেজের শিক্ষার্থী। এম এ বর্ষের শিক্ষার্থী। তার বাড়ী চকরিয়া উপজেলার কাহারিয়া ঘোনা রাখাইন পাড়ায়।



শনিবার রাত ৮ টার পরে কক্সবাজার শহরের খুরুস্কুল রাস্তার মাথা এলাকার রিহাব প্লাজা বিল্ডিংয়ের ৪র্থ তলায় ফ্যানে ঝুলানো তার মরদেহ পাওয়া যায়। তার সাথে থাকা এক সহপাঠী দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। এই বাসায় তারা ৫ জন ভাড়া থাকতো। কিন্তু আত্মহত্যার সময় একজন ছাড়া বাকী সবাই বাইরে ছিলো।


ঠিক কখন আত্মহত্যা করেছে এমন তথ্য দিতে পারছেনা বাসায় থাকা সহপাঠী। সেই সহপাঠী জানায়, তার কক্ষে ঢুকার পর এই চিরকুট টি পাওয়া যায়। যেখানে তার মানসিক ডিপ্রেশনের কথা উল্লেখ করে লিখেছে, আমি ডিপ্রেশনের কারণ গুলো কাউকে বলতে পারছিনা।


চিরকুটে সবশেষে লিখেছে, তার পরিবার যেনো কাউকে এ ঘটনায় দায়ী না করে। খবর পেয়ে সদর থানা পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। এবং ময়নাতদন্তসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের কথা জানিয়েছে পুলিশ।

Tag
আরও খবর